Category: সুদান

সুদানে বিমান হামলা : খার্তুম দায়ী করল ইসরাইলকে

সূত্র: সুদান সরকার ‘পোর্ট সুদান’ শহরের কাছে বিমান হামলা চালানোর জন্য ইসরাইলকে দায়ী করেছে। মঙ্গলবার লোহিত সাগর তীরবর্তী পোর্ট সুদান শহর থেকে ১৫ কিলোমিটার দূরে একটি গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র হামলায় দুই ব্যক্তি নিহত হয়।

এদিকে সুদানের পুলিশ বলেছে, লোহিত সাগরের দিক থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র সম্ভবত গাড়িটিতে আঘাত হেনেছে। তবে অন্য সূত্র জানিয়েছে, হামলার সঙ্গে দুটি হেলিকপ্টার জড়িত থাকতে পারে। তাত্ক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী আহমাদ কারতি গতকাল খার্তুমে বলেছেন, তার সরকার নিশ্চিতভাবে জানতে পেরেছে যে, ইসরাইল এ হামলা চালিয়েছে। বিস্তারিত →

দারফুরে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৭

সূত্র: সুদানের দারফুরে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সহিংসতায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই সেনা সদস্য ও ১৫ বিদ্রোহী রয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র আল সয়ারমি খালেদ বলেন, “মঙ্গলবার আবেদল ওয়াহেদের অনুসারী বিদ্রোহীরা রোকোরোয় সেনাবাহিনীর ওপর হামলা চালায়। পাল্টা হামলা চালিয়ে সেনাবাহিনী তাদেরকে হটিয়ে দেয়। সংঘর্ষে তাদের ১৫ জন ও দুই সেনা সদস্য নিহত হয়।” বিস্তারিত →

দক্ষিণ সুদানের মন্ত্রীকে গুলি করে হত্যা

সূত্র: দক্ষিণ সুদানের সমবায় এবং গ্রামীণ উন্নয়নমন্ত্রী জিমি লেমি মিল্লা ও তার দেহরক্ষীকে বুধবার গুলি করে হত্যা করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে দক্ষিণ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।

সুদান পিপল’স লিবারেশন আর্মির মুখপাত্র ফিলিপ অ্যাগুয়ের বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘মন্ত্রীর ভবনের বাইরে মন্ত্রী ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার জন্য মন্ত্রীর গাড়ি চালক দায়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং ঘটনার পর তিনি আত্মহত্যা করেন। তবে ঘটনার সঠিক কারণও এখনও জানা সম্ভব হয়নি।’
বিস্তারিত →

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সূত্র: সুদানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও তিনজন আহত হয়েছেন।রোববার বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন।

নিহত সেনা কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদমর্যাদায় কর্মরত ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত সাড়ে ৮টায় জানান আইএসপিআর’র সহকারি পরিচালক মো. নূর ইসলাম।

বিস্তারিত →

আংশিক ফলাফল প্রকাশ ৯৯ শতাংশ ভোটার সুদান ভাগের পক্ষে

সূত্র: মাত্র শেষ হওয়া গণভোটের প্রাথমিক ফলাফলে ৯৯ শতাংশ ভোটারই দক্ষিণ সুদানের ভাগ হওয়ার পক্ষে সমর্থন দিয়েছেন। শুক্রবার প্রকাশিত এ ফলাফলে উত্তর সুদান থেকে পৃথক হয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্রের জন্মের ইঙ্গিত পাওয়া গেছে। খবর এএফপির।

৩১ লাখ ৯৭ হাজার ৩৮টি ব্যালট পেপার গণনা হয়েছে, এতে ৯৮ দশমিক ৬ শতাংশই সুদানের বিভাজনের পক্ষে। গত ৯ থেকে ১৫ জানুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এ নির্বাচন পর্যবেক্ষণ করে।

বিস্তারিত →

সুদানে বিরোধী দলের নেতা তুরাবি গ্রেফতার

সূত্র: সুদানের প্রেসিডেন্টের সাবেক মিত্র হাসান আল-তুরাবিকে কয়েকটি অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তুরাবির দল জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সুদানের বিরোধী ইসলামপন্থী নেতা হাসান আল-তুরাবিকে তার বাড়িতে গ্রেফতার করে।

তুরাবির সেক্রেটারি আওয়াদ বাবিকার জানান, নিরাপত্তা বাহিনীর সশস্ত্র কর্মকর্তরা কয়েকটি গাড়িতে তাকে গ্রেফতার করতে আসে। বিদেশি গণমাধ্যমে একথা বলা হয়েছে বাবিকার আরও জানান, নিরাপত্তা কর্মকর্তাদের বাধা দেয়ায় তুরাবির একজন স্টাফকেও গ্রেফতার করা হয়। বিস্তারিত →

স্বাধীনতার পক্ষে দক্ষিণ সুদানে ব্যাপক সাড়া

সূত্র: স্বাধীনতার পক্ষে ব্যাপক সাড়া দিয়েছে দক্ষিণ সুদানের বাসিন্দারা। গত শনিবার সরকারিভাবে ঘোষিত একটি কেন্দ্রের ফলাফল থেকে এ ইঙ্গিত পাওয়া গেছে। এতে ৬৪০ জন ভোটারের ৯৭ শতাংশই স্বাধীনতার পক্ষে রায় দেন। এদিকে সুদানের ক্ষমতাসীন দলের একজন নেতা বলেছেন, গণভোটে দক্ষিণ সুদানের বাসিন্দারা স্বাধীনতার পক্ষে রায় দিলে প্রেসিডেন্ট ওমর আল-বশির তা মেনে নেবেন। গত সপ্তাহের গণভোটের সময় ধৈর্য, প্রজ্ঞা ও সহনশীলতার পরিচয় দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন সুদানের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

বিস্তারিত →

সুদানে গণভোটের বৈধতা নিশ্চিত

সূত্র: দক্ষিণ সুদান স্বাধীন হয়ে যাওয়া প্রশ্নে আয়োজিত গণভোটে প্রয়োজনীয় ৬০ শতাংশ ভোট পড়েছে। গণভোটের আয়োজক ‘দক্ষিণ সুদান গণভোট কমিশন’ গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়। গণভোটের ফলের বৈধতার জন্য কমপক্ষে ৬০ শতাংশ ভোট পড়া অপরিহার্য।
গণভোট কমিশনের মুখপাত্র সৌদ ইব্রাহিম বলেন, ‘গণভোটের চার দিনেই ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে।’ এর আগে গত বুধবার দক্ষিণ সুদানের ক্ষমতাসীন দল সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট (এসপিএলএম) জানায়, তাদের অনুমান, প্রথম তিন দিনে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। বিস্তারিত →

সাউথ সুদান: বিশ্ব মানচিত্রে জন্ম নিচ্ছে নতুন দেশ

সূত্র: পৃথিবীর মানচিত্রে সাউথ সুদান নামের আরেকটি নতুন দেশের উন্মেষ ঘটতে যাচ্ছে। আগামী ৯ থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠেয় গণভোটে সে দেশের জনগণ এ সিদ্ধান্ত নেবেন।


সাউথ সুদানের পক্ষে বিস্ময়কর সংখ্যক ‘হ্যাঁ’ ভোট অপেক্ষা করছে।
বিস্তারিত →