সূত্রঃ নাইজেরিয়ার একটি পানশালায় হামলা করেছে বন্দুকধারীরা। এতে কয়েকজন পুলিশসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। বুধবার ইবো স্টেটের পানশালায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা সংস্থার সদস্যরা মনে করছেন জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়েছে।
এর আগে খ্রিস্টান অধ্যুষিত বেনিন শহরে মুসলমানদের একটি স্কুল ও মসজিদে হামলা করা হয়েছে। এতে নিহত হয় পাঁচজন। স্থানীয় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য জানিয়েছেন, দেশটিতে ক্রমশ ধর্মীয় সংঘাত বৃদ্ধি পাচ্ছে। মুসলমানরা আতঙ্কে আবাসস্থল ত্যাগ করছে।




