Category: দক্ষিণ আফ্রিকা

ব্যাংক নোটে থাকবে ম্যান্ডেলার প্রতিকৃতি

সুত্র:
প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার কারামুক্তির ২২তম বর্ষপূর্তি উপলক্ষে তার প্রতিকৃতি খচিত ব্যাংক নোট ছাড়ছে দক্ষিণ আফ্রিকা।

২৭ বছর কারাবাসের পর ১৯৯০ সালের ১১ ফেব্র“য়ারি মুক্তি পান বর্ণবাদবিরোধী আন্দোলনের পথিকৃত নেলসন ম্যান্ডেলা।

ম্যান্ডেলার কারামুক্তির দিনে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, এ ব্যাংক নোটগুলো ম্যান্ডেলার প্রতি দক্ষিণ আফ্রিকার ‘গভীর শ্রদ্ধা’ প্রকাশের ‘স্মারক’।

সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসন অবসানের দাবিতে আন্দোলনের জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ম্যান্ডেলা। পরের বছরই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

পরিবারে ‘মাদিবা’ নামে পরিচিত এ নেতা বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিজ গ্রামে অনেকটা নিভৃতে বাস করছেন।
কবে নাগাদ এসব নোট ছাড়া হবে তা স্পষ্ট করা না হলেও এরইমধ্যে সেগুলোর উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে বলে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে।
বিস্তারিত →

দক্ষিণ আফ্রিকাকে ১ রানে হারিয়েছে ভারত

সূত্র: দ্বিতীয় একদিনের খেলায় দক্ষিণ আফ্রিকাকে ১ রানে হারিয়েছে ভারত।জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শনিবার দিন-রাতের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ২ বলে ১৯০ রানে গুটিয়ে যায় সফরকারী ভারতের পালা। ১৯১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪৩ ওভারে ১৮৯ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার পালা।ভারতের পক্ষে সবচেয়ে বেশি ৫৩ রান করেন যুবরাজ সিং। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ৩৮। এছাড়া উল্লেখ করার মতো রান আর কেউ করতে পারেননি।

বিস্তারিত →

সেঞ্চুরিয়ন টেস্ট : ভারতের ইনিংস পরাজয়

সূত্র:সেঞ্চুরিয়ন টেস্টে শেষ পর্যন্ত ভারতের প্রাপ্তি বলতে থাকল শুধু টেন্ডুলকারের ৫০তম টেস্ট সেঞ্চুরি উদযাপনের ঐতিহাসিক মুহূর্তটিই। ড্র করে ম্যাচ বাঁচানো তো অনেক পরের কথা, অনেক চেষ্টাতেও ইনিংস পরাজয়ই এড়াতে পারল না সফরকারীরা। ভারতকে ইনিংস ও ২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার অজেয় দূর্গ জয়ের লড়াইয়ে প্রথমেই হোঁচট খেল ভারত।

ভারতের শেষ উইকেটের পতন হল , সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন টেস্ট জিতে নিল ইনিংস ও ২৫ রানের ব্যবধানে রয়টার্স


গতকাল টেস্টে চতুর্থ দিনেই ভারতের আটটি উইকেট তুলে নিয়ে জয় অনেকখানিই নিশ্চিত করে রেখেছিলেন প্রোটিয়াস বোলাররা। ইনিংস পরাজয় এড়াতে তখনও তাদের প্রয়োজন ছিল ৩০ রান। বিস্তারিত →