সূত্রঃফিলিস্তিনের নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। তিউনিসিয়া সফরের প্রথম দিনে তিনি এক সমাবেশে বলেছেন, ‘ইসরাইল এখন আর মিসর ও তিউনিসিয়ার মিত্র নয়। সময় বদলে গেছে, এখন আরব বসন্ত ও বিপ্লবের সময়। আত্মমর্যাদা ও সম্মান প্রতিষ্ঠার সময়।’ তার এ বক্তব্যকে হাজার হাজার মানুষ বিপুল হাততালি ও নানা স্লোগানের মধ্য দিয়ে সমর্থন জানান।

ইসমাইল হানিয়া অঙ্গীকার করে বলেন, ‘আমরা ফিলিস্তিনের এক ইঞ্চি ভূমিও ছাড়ব না, আমরা বায়তুল মুকাদ্দাসও ছাড়ব না।’ তিনি ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘হামাস কোনোমতেই অস্ত্রসংবরণ করবে না এবং ইসরাইলকে স্বীকৃতি দেবে না।’
এ সময় তিনি ইসরাইলের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করার প্রতিশ্রুুতি ব্যক্ত করেন। বিস্তারিত →

