সূত্র: তিউনিসিয়া, মিশরের পর এবার আলজেরিয়ায় সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে। দুই হাজার বিক্ষোভকারী শনিবার আলজিয়ার্স স্কয়ারে প্রেসিডেন্ট আবদেল আজিজ বাউতএফিকার পদত্যাগের দাবিতে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে সমবেত হন ৷
বিক্ষোভকারীদের দমন করতে সরকার শনিবার সকাল থেকেই রাজধানীতে ৩০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় তারা বিরোধী রাজনীতিকসহ প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করে। তবে সরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় মাত্র ১৪ জনকে আটক করা হয়েছে।
বিস্তারিত →

