Category: আইভরি কোস্ট

 লরা বাগবো ফরাসি বাহিনীর হাতে আটক

সূত্র: ফরাসি সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট আইভরি কোস্টের নেতা লরা বাগবোকে তাঁর বাসভবন থেকে আটক করেছে। পরে তাঁকে বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

ফরাসি প্রেসিডেন্টের মুখপাত্র টসেইন্ট এলেইন প্যারিসে বার্তা সংস্থা রয়টার্সকে আজ সোমবার এ কথা জানান।
বিস্তারিত →

ওয়াত্তারার হোটেলে হামলা চালিয়েছে বাগবোর বাহিনী

সূত্র: আইভরি কোস্টে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট অ্যালাসান ওয়াত্তারার আবিদজানের গলফ হোটেলে শনিবার মর্টারসহ আগ্নেয়াস্ত্র হামলা চালিয়েছে লরাঁ বাগবোর বাহিনী। জাতিসংঘের মুখপাত্র ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানান।

ওয়াত্তারা এই হোটেল থেকে তার গঠিত সরকার পরিচালনা করছেন। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বাগবো বাহিনী হোটেলটিতে হামলা চালায়।

বাগবো বাহিনী হামলা চালানোর পর ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
বিস্তারিত →

জাতিসংঘে নিযুক্ত নতুন দূতের আশঙ্কা : গণহত্যার দ্বারপ্রান্তে আইভরি কোস্ট

সূত্র: জাতিসংঘে নিযুক্ত আইভরি কোস্টের নতুন দূত ইউসোউফোউ বামবা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশটি ‘গণহত্যার দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে। গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তিনি এই আশঙ্কা ব্যক্ত করেন। সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী আলাসেন ওয়েতাহা তাঁকে জাতিসংঘের দূত হিসেবে নিয়োগ দিয়েছেন।

আইভরি কোস্টের প্রেসিডেন্ট লঅন্ত বাগবো ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট (ইসিওডব্লিউএএস)। এদিকে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজনৈতিক সহিংসতার কারণে আইভরি কোস্ট ছেড়ে পাশের দেশগুলোয় আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে। বিস্তারিত →

আইভরি কোস্টে বাংলাদেশি সেনারা ভালো আছেন

সূত্র: আইভরি কোস্টে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্বরত বাংলাদেশি সেনা সদস্যরা অক্ষত আছেন। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, ঢাকাস্থ সেনাসদর জাতিসংঘ সদর ও মিশন এলাকার সঙ্গে সার্বনিক যোগাযোগ রা করছে এবং সেনা সদস্যদের খবর-নেওয়া হচ্ছে। বিস্তারিত →