সূত্রঃ দাসপ্রথা আইনত নিষিদ্ধ হলেও আক্ষরিক অর্থেই থাইল্যান্ডে চলছে এ নির্মম দাস ব্যবসা। দক্ষিণ-পূর্ব এশিয়ার সমৃদ্ধ ও আধুনিক এই দেশে দাস প্রথার শিকার মিয়ানমারের হতভাগ্য রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়। তাদের ওপর চালানো হচ্ছে নির্মম নির্যাতন। থাইল্যান্ডের ‘ফুকেতওয়ান’ পত্রিকায় গত ১৬ জানুয়ারি ‘দা হিডেন অ্যাগোনি অব এ টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি স্লেভ ট্রেড’ শিরোনামে একটি মর্মস্পর্শী প্রতিবেদন ছাপা হয়। সংক্ষিপ্তাকারে প্রতিবেদনটি প্রকাশ করা হলো :

ইসমাইলকে থাইল্যান্ডে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল। দেশটিতে দাসপ্রথা বেআইনি হলেও শত শত রোহিঙ্গা মুসলিমকে এখানে দাস হিসেবে বিক্রি করা হয়। তার শরীর পৈশাচিক বর্বরতার ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে।
Category: পত্রিকা
থাই পত্রিকার মর্মস্পর্শী প্রতিবেদন : একবিংশ শতাব্দীতেও দাসপ্রথার শিকার রোহিঙ্গা মুসলিমরা
গণমাধ্যমে সরকারি নিপীড়নের প্রতিবাদে পেশাজীবীদের দিনব্যাপী গণঅনশন
সূত্র:
গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা, মামলা এবং নিপীড়নের প্রতিবাদে দিনব্যাপী গণঅনশন করেছেন পেশাজীবীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে দেশের বিশিষ্ট পেশাজীবী ও রাজনীতিকরা সংহতি জানিয়ে বক্তৃতা করেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এ গণঅনশনে বক্তারা সাংবাদিক নির্যাতনসহ গণমাধ্যমের কণ্ঠরোধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান। বিস্তারিত →
আমার দেশ নিয়ে আপিল বিভাগের শুনানি ১৫ জুলাই
সূত্র:দৈনিক আমার দেশের প্রকাশনা বাতিল-সংক্রান্ত আপিল বিভাগের স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য করা আবেদনের ওপর ১৫ জুলাই শুনানি হবে। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টির শুনানি হবে।
চেম্বার বিচারপতির আদেশ প্রত্যাহারের জন্য আমার দেশ কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি এস কে সিনহা শুনানির এদিন ধার্য করেন। বিস্তারিত →
কালের কণ্ঠের সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা
সূত্র:কালের কণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক মোস্তফা কামাল মহিউদ্দিন, সম্পাদক আবেদ খান ও প্রতিবেদক শফিকুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছেন একজন সাংসদ।
মানহানির অভিযোগ এনে আজ মঙ্গলবার পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলা রনি ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেছেন। বিস্তারিত →
মাহমুদুরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সূত্র: প্রতারণা মামলায় জামিন দিলেও পুলিশের উপর হামলার মামলায় সদ্য বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বুধবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতের আবেদন নাকচ করে মাহমুদুরকে কারা ফটকে তিন দিনের মধ্যে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দেওয়া হয়। বিস্তারিত →
গ্রেপ্তারের পর মাহমুদুরকে আদালতে হাজির
সূত্র:গ্রেপ্তারের পর আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার বিকাল পাঁচটার দিকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইনের এজলাসে তাকে হাজির করা হয়। এ সময় আওয়ামী আইনজীবী পরিষদ, সরকারি আইনজীবী এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা এজলাস ও আদালত প্রাঙ্গণে ভিড় করেন। বিস্তারিত →

