Category: টেলিভিশন

ভারতীয় সিরিয়ালের প্রতি ঝুঁকছে শিশুরা

সূত্র:ভারতীয় সিরিয়ালগুলো প্রতি আসক্ত হয়ে পড়ছে বাংলাদেশের শিশুরা। আসক্তির পরিমাণ এতোটাই বৃদ্ধি পেয়েছে যে, স্কুল ফঁকি দিয়েও অনেকে এসব সিরিয়াল দেখছে। একারণে অনেক অভিভাবক এরই মধ্যে কেবল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের প্রতি শিশুদের আসক্তি প্রসঙ্গে একজন অভিভাবক আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিশুরা টিভি দেখতে চাইলে না করা যায় না। তবে ইদানিং অনেক শিশুই ভারতীয় সিরিয়ালগুলো প্রতি আসক্ত হয়ে পড়ছে। সিরিয়ালগুলোর চরিত্রদের অনুসরণ করে শিশুরাও নিজেদের জীবনে সেগুলোর প্রতিফলন ঘটাতে চেষ্টা করছে। যা মোটেও কোনো ভালো ফল বয়ে আনবে না।’

বাংলা সিরিয়াল-নির্ভর ভারতীয় টেলিভিশন চ্যানেলের মধ্যে স্টার জলসা, ইটিভি বাংলা, মহুয়া বাংলা, জি বাংলার অনুষ্ঠানমালার অধিকাংশ সময় জুড়েই থাকছে সিরিয়াল।
বিস্তারিত →

চ্যানেল ওয়ানের রিট আবেদন খারিজ

সূত্র:সমপ্রচার বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রোববার শুনানি শেষে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়।
শুনানিতে চ্যানেল ওয়ানের পে অংশ নেন ব্যারিস্টার রফিক-উল-হক ও অ্যাডভোকেট আহসানুল করিম। সরকার পে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। আদেশের পর আহসানুল করিম সাংবাদিকদের বলেন, “টেলিভিশন কর্তৃপ সিদ্ধান্ত নিলে আপিল করা হবে।”
গত ২ মে হাইকোর্টের এই বেঞ্চে রিট আবেদনটি দায়ের করেন ওয়ান এন্টারটেইনমেন্ট টেলিভিশনের পরিচালক মাজেদুল ইসলাম। বিস্তারিত →

এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান মিঠু (৪০) হত্যার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ

সূত্র: এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিকুল ইসলাম মিঠু (৪০) হত্যার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।আটকরা সবাই পেশাদার ছিনতাইকারী। বিস্তারিত →

এটিএন বাংলার ক্যামেরাম্যান মিঠু খুন

সূত্র:রাজধানীর চলমান খুনের মিছিলে এবার যোগ হলো সাংবাদিক শফিকুল ইসলাম মিঠুর (৩২) নাম। গতকাল সকালে পুলিশ তুরাগের রুসত্মমপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। তিনি বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান ছিলেন।

এটিএন বাংলার ক্যামেরাম্যান মিঠু খুন


পুলিশের ধারণা ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তবে পুলিশ গতকাল বিকাল চারটা পর্যনত্ম এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। বিস্তারিত →

যমুনা টেলিভিশনের মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন কর্মীরা

সূত্র:যমুনা টেলিভিশনের সম্প্রচার বিষয়ে মামলা দ্রুত সুরাহা করার দাবি জানিয়েছেন টেলিভিশনটির কর্মরত সাংবাদিক ও কর্মকর্তারা। তাঁরা বলছেন, মামলা তাঁদের বিপক্ষে গেলে তাঁরা বিকল্প ভাবতে পারবেন। কিন্তু বর্তমানে তাঁরা অনিশ্চয়তার মধ্যে আছেন। বিস্তারিত →