Category: স্বাস্থ্য বিজ্ঞান

উচ্চ রক্তচাপের নতুন চিকিৎসা দেশেই

সূত্র: রেনাল ডিনার্ভেশন নামে নতুন এক পদ্ধতি ব্যবহার করে ‘জটিল’ উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের চিকিৎসা চালু হয়েছে দেশে।

শনিবার জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট রক্তচাপের চিকিৎসার এ পদ্ধতি চালু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তারা তিনজন রোগীর উপর নতুন এই কৌশলের সফল প্রয়োগ করেছে।

গবেষণায় দেখা গেছে, ২০ থেকে ২৫ শতাংশ বাংলাদেশি উচ্চ রক্তচাপে আক্রান্ত। এদের মধ্যে ১০ থেকে ২০ শতাংশ জীবন-যাপনে পরিবর্তন ও পর্যাপ্ত হারে সর্বোচ্চ পরিমাণ ওষুধগ্রহণ ছাড়া এটা নিয়ন্ত্রণ করতে পারে না। চিকিৎসকরা এ অবস্থাকে জটিল উচ্চ রক্তচাপ আখ্যা দিয়েছেন।

অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের চিকিৎসায় ‘একমাত্র’ আধুনিক পদ্ধতি হিসেবে তিন বছর আগে ইউরোপে নতুন এ পদ্ধতির উদ্ভব ঘটে। এরকম উচ্চ রক্তচাপের কারণে রোগীরা স্ট্রোক, হৃদরোগে আক্রান্ত হওয়া, কিডনি অকেজো হওয়া এবং চোখের জটিল রোগের ঝুঁকির মধ্যে পড়ে।

নতুন এ পদ্ধতির প্রশিক্ষক ডা. ধীমান বণিক পদ্ধতি ব্যাখ্যা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি সরু টিউব বা ক্যাথেটার কুঁচকির ধমনীতে প্রবেশ করানো হয় এবং কিডনির ধমনীগুলোর সঙ্গে সংযুক্ত করা হয়।”

“ওই ক্যাথেটার পর্যায়ক্রমে প্রত্যেকটি কিডনির ধমনীতে প্রবেশ করে এবং কিডনির øায়ুগুলোকে নিঃসাড় করে দেয়। এর ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টিকারী গুরুত্বপূর্ণ সংকেতগুলোর পথে বাধা তৈরি হয় যা কয়েক সপ্তাহের মধ্যে রক্তচাপ কমাতে শুরু করে।”
বিস্তারিত →

গর্ভধারণ পেছায় দাঁতের অযত্ন

সূত্র: যারা গর্ভধারণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন তাদের জন্য আরেকটি আবশ্যিক কাজ নিশ্চিত করতে বলেছেন চিকিত্সকরা।

আর সে কাজটি হচ্ছে নিয়মিত দাঁতে ফ্লস ব্যবহার করা। সোজা কথায় দাঁত নিয়মিত পরিষ্কার করা। কারণ এক গবেষণায় দেখা গেছে, মুখের খারাপ অবস্থা গর্ভধারণের জন্য ক্ষতির কারণ।
বিস্তারিত →

রক্তচাপ মাপতে নতুন যন্ত্র

সূত্র: সমপ্রতি সিঙ্গাপুরের গবেষকরা ব্লাডপ্রেসার বা রক্তচাপ মাপার নতুন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন। গবেষকরা জানিয়েছেন, প্রথাগত রক্তচাপ মাপার পদ্ধতি থেকে ভিন্ন এই যন্ত্রটি ঘড়ির মতো হাতে পরা যাবে।

আর এতেই সঠিকভাবে রক্তচাপ নির্ণয় করা সম্ভব হবে। বিবিসি অনলাইন সূত্রে আরও জানা গেছে, সিঙ্গাপুর এবং ইউনিভার্সিটি অব লিচেস্টারের গবেষকরা এ ডিভাইসটি উদ্ভাবন করেছেন।

বিস্তারিত →

চিকিত্সা খাতে টেলিমেডিসিনের ব্যবহার

সূত্র: টেলিমেডিসিন কী
টেলিমেডিসিন এমন একটি সিস্টেম, যা ডিডিও কনফারেন্সের মাধ্যমে শহরের কোনো হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিত্সক অন্যপ্রান্তে অর্থাত্ উপজেলা অথবা গ্রামের কোনো হেলথ সেন্টারে রোগীদের চিকিত্সাসেবা দেয়া সম্ভব।

টেলিমেডিসিনের জন্য কী কী প্রয়োজন

বিস্তারিত →

সর্বাধিক শক্তিশালী অপ্টিক্যাল মাইক্রোস্কোপ আবিস্কৃত

সূত্র: সম্প্রতি, যুক্তরাজ্যের গবেষকরা এযাবৎকালের সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন অপ্টিক্যাল মাইক্রোস্কোপ উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, এই মাইক্রোস্কোপের সাহায্যে ৫০ ন্যানোমিটার আকারের বস্তুও দেখা যায়। খবর গিজম্যাগ-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘মাইক্রোস্ফেয়ার ন্যানোস্কোপ’ নামের এই মাইক্রোস্কোপটি তৈরি করেছেন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার-এর গবেষকরা।

গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মাইক্রোস্কোপটির সাহায্যে ক্ষুদ্র বস্তুর ভার্চুয়াল ছবি তোলা যায় এবং পরে সে ছবিটি সিলিকা গ্লাস মাইক্রোস্ফেয়ারের সাহায্যে বর্ধিতও করা যায়। গবেষকদের মতে, সিলিকা গ্লাস মাইক্রোস্ফেয়ার হচ্ছে ক্ষুদ্র আকারের দৃষ্টি সহায়ক স্বচ্ছ গোলাকার কণা। বিস্তারিত →

পরীক্ষাগারেই তৈরি হলো রক্তনালী

সূত্র:সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা পরীক্ষাগারেই মানুষের জন্য নতুন শিরা তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন। পরীক্ষাগারে তৈরি এই শিরা এক বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখা যাবে এবং রোগীর দেহে নিরাপদেই প্রতিস্থাপন করা যাবে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা আশা করছেন, পরীক্ষাগারে তৈরি এই রক্তনালী কৃত্রিম রক্তনালীর বিকল্প হবে। আর হার্ট বাইপাস সার্জারির ক্ষেত্রে এই রক্তনালী ব্যবহার করা যাবে। বিস্তারিত →

হেরোইনের চেয়েও মদ বেশি ক্ষতিকর

সূত্র: হেরোইনের চেয়েও মদ বেশি ক্ষতিকর। সসম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে।যুক্তরাজ্যের সাবেক মাদক বিষয়ক উপদেষ্টা ডেভিড নাট ও তার সহযোগীদের এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ‘ল্যানসেট’ মেডিকেল জার্নালে ।

হেরোইনের চেয়েও মদ বেশি ক্ষতিকর

হেরোইনের চেয়েও মদ বেশি ক্ষতিকর


প্রতিবেদনটিতে মাদক সেবনের ফলে মাদকাসক্তদের ক্ষতি এবং সমাজে এর ক্ষতিকর প্রভাবের ১৬টি দিক বিবেচনা করে ২০ ধরনের মাদকের একটি তালিকা করা হয়েছে।

এতে বলা হয়েছে, তামাক ও কোকেইন একই ধরনের ক্ষতি করে। আর সবচেয়ে কম ক্ষতিকারক মাদকের মধ্যে রয়েছে হর্ষবর্ধক মাদক এবং এলএসডি।মাদক সেবনকারীর শারীরিক ও মানসিক ক্ষতি, নেশাগ্রস্ততা, অপরাধপ্রবণতা এবং এর ফলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের মাদকের ক্ষতির মাত্রা তুলে ধরেছেন গবেষকরা। বিস্তারিত →

হামলার প্রতিবাদে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসকদের ধর্মঘট

সূত্র: পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে হামলার প্রতিবাদে চিকিৎসকরা বুধবার সকাল থেকে ধর্মঘট শুরু করেছেন।

মঙ্গলবার রাতে ওই হাসপাতালের কয়েকজন রোগীর আত্মীয়-স্বজনের সঙ্গে চিকিৎসকদের কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে তারা চিকিৎসকদের ওপর হামলা করে।
বিস্তারিত →

সহিংস সিনেমা ও ভিডিও গেমস কিশোরদের সহিংস করে

সূত্র:আজেবাজে টেলিভিশন অনুষ্ঠান, সহিংস দৃশ্যের সিনেমা ও ভিডিও গেমস কিশোরদের সহিংস করে তোলে। নতুন এক গবেষণায় এ কথা বলা হয়েছে। পর্দায় সহিংসতার দৃশ্য দেখতে দেখতে তাদের মনে সহিংসতার ছাপ পড়ার ব্যাপারে বহু দিন ধরেই গবেষকদের আশঙ্কা ছিল। সোশ্যাল কগনিটিভ অ্যান্ড অ্যাফেক্টিভ নিউরোসায়েন্স নামের একটি ব্রিটিশ জার্নালের ওয়েবসাইটে গত মঙ্গলবার এ গবেষণার ফল প্রকাশ করা হয়। বিস্তারিত →

নোবেল পেলেন টেস্ট টিউব বেবির জনক এডওয়ার্ডস

সূত্রঃ টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান জন্মদান পদ্ধতির জনক ব্রিটিশ শারীরতত্ত্ববিদ রবার্ট এডওয়ার্ডস ২০১০ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন।

তার এ পুরস্কার পাওয়ার কথা সোমবার জানিয়েছে নোবেল কমিটি।

নোবেল পেলেন টেস্ট টিউব বেবির জনক এডওয়ার্ডস

নোবেল পেলেন টেস্ট টিউব বেবির জনক এডওয়ার্ডস


১৯৬৮ সালে এডওয়ার্ডস ও প্যাট্রিক স্টিপটো কৃত্রিম পদ্ধতিতে ডিম্বাণু নিষিক্তকরণ প্রক্রিয়া বিষয়ে তাদের গবেষণা সম্পন্ন করেন। ১৯৭৮ সালে প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয়।

এ পর্যন্ত সারা বিশ্বে এ পদ্ধতিতে প্রায় ৪০ লাখ শিশুর জন্ম হয়েছে।

চিকিৎসা বিজ্ঞানে এ মাইলফলক অগ্রগতির জন্য নোবেল কমিটি এডওয়ার্ডসকে ১ কোটি সুইডিশ ক্রাউন (১৫ লাখ ডলার) দিয়েছে।
বিস্তারিত →