সূত্রঃ রয়টার্স জানিয়েছে, ২০১৫ সালে শুরু নতুন অনুসন্ধানী মিশনে লুনা-গ্লোব নামের মানুষবিহীন মহাকাশযান চাঁদে পাঠানোর পরিকল্পনা করেছে দেশটি।

রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলে নতুন একটি স্পেস স্টেশন বানাচ্ছে রাশিয়া। নতুন স্পেস স্টেশন থেকেই মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে লুনা-গ্লোব। নতুন স্পেস স্টেশনটি চালু হলে স্পেস মিশনের জন্য সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত কাজাখস্তানের বাইকোনার কসমোড্রোমের ওপর আর নির্ভর করতে হবে না রাশিয়াকে। বিস্তারিত →
Category: মহাকাশ বিজ্ঞান
চাঁদে নতুন মহাকাশযান পাঠাবে রাশিয়া
চন্দ্রবিজয়ী প্রথম মানব আর্মস্ট্রংয়ের জীবনাবসান
সূত্র:
যার একটি ‘ক্ষুদ্র’ পদক্ষেপ মানবজাতিকে পৌঁছে দিয়েছিল চাঁদের উচ্চতায়, সেই মার্কিন নভোচারী নেইল আর্মস্ট্রং আর নেই।
গত ৫ অগাস্ট ৮২তম জন্মদিন পালন করার ঠিক দুই দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হন আর্মস্টং।শনিবার তার পরিবারের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো জানায়, হৃদপিণ্ডে অস্ত্রোপচারের সেই ধকল আর তিনি সামলে উঠতে পারেননি।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো ১১ মিশনের অধিনায়ক হিসাবে ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের বুকে প্রথম মানুষের পদচিহ্ন এঁকে দেন আর্মস্ট্রং। সঙ্গী এডইউন অলড্রিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা তিনি চাঁদে বিচরণ করেন।

চাঁদে পা রাখার মুহূর্তকে তিনি বর্ণনা করেছেন মানুষের জন্য ‘একটি ছোট পদক্ষেপ’ কিন্তু মানবজাতির একটি ‘বিশাল অগ্রগতি’ হিসেবে।
ওই অভিযানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত মানুষ বনে যাওয়া নেইল আলডেন আর্মস্ট্রং ওহাইওতে ১৯৩০ সালের ৫ অগাস্ট জন্ম নেন।
বাবার সঙ্গে ছয় বছর বয়সে বিমানে ওড়া আর্মস্ট্রং ১৬ বছর বয়সেই তা চালানো শিখে ফেলেন। গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার আগেই রপ্ত হয়ে যায় ‘ওড়ার’ কায়দা।
বিস্তারিত →
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে ফেব্রুয়ারিতে চুক্তি
সুত্র: মহাশূণ্যে দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালের (এসপিআই) সঙ্গে ফেব্রুয়ারিতে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি)।এরই মধ্যে সাতটি প্রতিষ্ঠানের মধ্য থেকে এসপিআইকে নির্বাচিত করা হয়েছে। বিষয়টি এখন মন্ত্রণালয় থেকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে যাবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে ফেব্রুয়ারিতে চুক্তি
এসপিআইকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার ক্রয় সংক্রান্ত কমিটিতে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রক্রিয়া শেষ হলে আগামী মাসেই এ সংক্রান্ত চুক্তি হবে।বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল জিয়া আহমেদ (অব.) বাংলানিউজকে বলেন, আগামী ফেব্রুয়ারি মাসেই এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা সম্ভব। বিস্তারিত →
মাটিতে পড়েছে নাসার উপগ্রহ
সূত্র: পৃথিবী বায়ুমণ্ডলের উপরিভাগ, ওজোন স্তর সম্পর্কে আমাদের ধারণা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পর অবশেষে মাটিতে আছড়ে পড়েছে নাসার কৃত্রিম উপগ্রহ ইউএআরএস।
আজ শনিবার এটা খণ্ড খণ্ড হয়ে পৃথিবীর বুকে নেমে এসেছে বলে জানিয়েছে নাসা। ছয় টন ওজনের কৃত্রিম উপগ্রহটির বেশির ভাগ বর্জ্য পড়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
বিস্তারিত →
নাইন ইলেভেনে মহাশুন্য থেকে তোলা প্রথম ছবি প্রকাশ
সূত্র: নাইন ইলেভেন-এর ট্রাজেডি কেবল পৃথিবীবাসীকেই কষ্ট দেয়নি, এ কষ্ট ছুঁয়ে গিয়েছিলো মহাশুন্যেও। প্রায় এক দশক আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ হামলা করেছিলো সন্ত্রাসীরা। সে হামলায় গুড়িয়ে গিয়েছিলো এ ভবনের দুটি টাওয়ার। আর দৃশ্যটি আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকেও প্রত্যক্ষ করতে পেরেছিলেন নভোচারীরা। খবর এমএসএনবিসি-এর।

সেপ্টেম্বর ১১ তারিখে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করছিলেন তিনজন নভোচারী। সেখান থেকে নিউ ইয়র্ক শহরের ছবি তোলেন তারা। তারা দেখতে পেয়েছিলেন, ম্যানহাটন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি ওপরে উঠছে।
অ্যাপোলো ১১ এর বর্জ্য ট্যাংক নিলামে
সূত্র: মহাকাশ ভ্রমণ বিষয়ক বিভিন্ন স্যুভেনির যারা সংগ্রহে রাখতে চান তাদের জন্য সুখবর। আপনার অপেক্ষায় চন্দ্রবিজয়ী নভোযানের বর্জ্য ট্যাংক! এর নিলাম ডেকেছে যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান আরআরঅকশন। এ প্রতিষ্ঠানটি অ্যাপোলো ১১ নভোযানে মহাকাশ ভ্রমণে ব্যবহৃত বিভিন্ন নমুনার নিলাম শুরু করছে ১৫ সেপ্টেম্বর। খবর সিনেট-এর।
আঁতকে ওঠার কিছু নেই। বর্জ্য বলতে, বিশেষ করে মানব বর্জ্য বলতে আমাদের কল্পনায় যা ধরা দেয়, এ বস্তুটি ঠিক তা নয়। নভোচারীদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে জলীয় বাষ্প বের হয়, সেটাই তরল আকারে ধরা আছে আড়াই ইঞ্চি আকারের একটি টিউবে। আর এ তরল প্রথম সফল চন্দ্রাভিযানের।
শেষ পর্যন্ত সাগরে ডুববে স্পেস স্টেশন
সূত্র: রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমস এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর সলিল সমাধির পরিকল্পনা করেছে। পরিকল্পনা অনুসারে ২০২০ সালের আগেই আইএসএসকে প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেয়া হবে। খবর ইয়াহু অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১৯৯৮ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি হরেছিলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান এবং কানাডার যৌথ প্রচেষ্টায়। মধ্যাকর্ষণহীন পরিবেশে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার জন্য এ প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছিলো। বিস্তারিত →
চাঁদের মাটি সংগ্রহে সক্ষম রোবট নিয়ে নাসার প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশ
সূত্র: চাঁদে মাটি সংগ্রহ করতে পারবে এমন রোবট বানিয়ে নাসার প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বানিয়েছেন এই রোবট। তাদের বিশ্বাস চাঁদে পাঠালে এটি অসমান চন্দ্রপৃষ্ঠ থেকে ধুলোমাটি (লুনার ডাস্ট) সংগ্রহ করতে সক্ষম হবে।

আগামী ২৩-২৮ মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টারে নাসা (ন্যাশনাল অ্যারোনোটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্থান পাচ্ছে এই রোবট।
পৃথিবীর অক্ষরেখা ১০ ইঞ্চি সরে গেছে
সূত্র: শুক্রবারের ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ ইঞ্চি সরে গেছে। জাপানের উপকূলীয় অঞ্চল সরেছে প্রায় আট ফুট।শুক্রবার জাপানে স্থানীয় সময় পৌনে ৩টায় রিখটার স্কেলে আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয়।

এটি ১৪০ বছরের মধ্যে জাপানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে দেশটিতে এ পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি শনিবার জানায়, ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ ইঞ্চি সরেছে।
বাণিজ্যিক প্লেন বানাচ্ছে নাসা
সূত্র:২০২৫ সালের মধ্যেই বাণিজ্যিক প্লেন তৈরি করবে নাসা। জানা গেছে, সেই প্লেনের নকশা এখনই তৈরি করেছে তারা। নাসার তৈরি বাণিজ্যিক এই প্লেন দেখতে বম্বার প্লেনের মতো। এটি দেখতেও নাকি অদ্ভুত। এমনই ৩টি সম্ভাব্য প্লেনের নকশা সম্প্রতি নাসা তাদের সাইটে প্রকাশ করেছে। খবর সিনেট-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নকশা তৈরি হয়ে গেলেও নাসার এই প্লেন আকাশে উড়তে এখনো ঢের দেরি। জানা গেছে, প্লেন তৈরি করতে ২০২৫ সাল অব্দি লেগে যেতে পারে। প্লেন বিষয়ে গবেষণা, নকশা তৈরি এবং তা পরীক্ষার জন্য নাসার সঙ্গে লকহিড মার্টিন, বোয়িং এবং নরথ্রপ ব্রুম্যান-এর চুক্তি রয়েছে। এই তিনটি প্রতিষ্ঠানই একটি করে নকশা দিয়েছে নাসাকে। বিস্তারিত →

