Category: সফটওয়্যার

মধ্যপ্রাচ্যে ভাইরাস আতঙ্ক ‘ফ্লেম’

সূত্র: নতুন কম্পিউটার ভাইরাস ‘ফ্লেম’-এর আক্রমণের শিকার হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ক্যাসপারস্কি ল্যাব সম্প্রতি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত দু’বছর ধরেই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কম্পিউটারে গুপ্তচরের মতো চুপিসারে তথ্য সংগ্রহের কাজ করছে ভাইরাসটি। খবর নিউ ইয়র্ক টাইমস-এর।

ফ্লেম ভাইরাসটির আবিষ্কারের ঘটনা অনেকটাই কেঁচো খুঁড়তে সাপ বের হবার মতোই। কম্পিউটার থেকে বিভিন্ন প্রোগ্রাম মুছে ফেলতে থাকা ‘ওয়াইপার’ নামের আরেকটি ভাইরাসের তদন্ত করার সময় ‘ফ্লেম’ ভাইরাসটির অস্তিত্ব আবিষ্কার করে ক্যাসপারস্কির টিম। বিস্তারিত →

এলো মস্তিষ্ক নিয়ন্ত্রিত রোবট

সূত্র:

জেমস ক্যামেরনের অ্যাভাটার ছবির ঘটনাকে অনেকটাই বাস্তবে রূপ দিতে যাচ্ছেন একদল বিজ্ঞানী। তারা জানিয়েছেন, কেবল মস্তিষ্কের সাহায্যেই দূরবর্তী স্থানে অবস্থানরত রোবট নিয়ন্ত্রণ করার প্রযুক্তি আবিষ্কার করেছেন তারা। খবর ইয়াহুর।

সুইস বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, চিন্তা দ্বারা নিয়ন্ত্রিত এই রোবট সবচেয়ে বেশি কাজে আসবে নড়াচড়ায় অক্ষম বা প্যারালাইজড রোগীদের জন্য যারা নিজেরা এক স্থানে বসে থেকে তাদের হোস্ট রোবটের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন।

ইয়াহু নিউজ জানিয়েছে, এর আগেও এ জাতীয় রোবট তৈরির চেষ্টা করা হয়েছে। কিন্তু সেসব ক্ষেত্রে রোবট চালানোর জন্য চালককে নড়াচড়ায় সক্ষম হতে হয় অথবা ব্রেইন ইমপ্ল্যান্টের মাধ্যমে রোবটকে নির্দেশ পাঠাতে হয়। এবারই প্রথম নড়াচড়ায় অক্ষম ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রণযোগ্য রোবট আবিষ্কৃত হলো।

সুইজারল্যান্ডের ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিজ্ঞানীদের একটি দল দেখিয়েছেন কীভাবে সাধারণ একটি ক্যাপ বা টুপি ব্যবহার করে মার্ক-অ্যান্ডর নামের এক রোগী প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি রোবট নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। মার্ক পড়ে গিয়ে পা ও আঙুল নাড়ানোর ক্ষমতা হারিয়েছেন। তবে তিনি কেবল আঙুল নাড়ানোর চিন্তা করেছেন। তার এই চিন্তা বা ইলেকট্রিক্যাল সিগন্যালটিই হাসপাতালের একটি ল্যাপটপের সাহায্যে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত অন্য একটি শহরের রোবটকে তার আঙুল নাড়ানোর নির্দেশ পাঠিয়েছে।

তিনি জানিয়েছেন, আঙুল নাড়ানোর কথা চিন্তা করা খুব একটা কঠিন কিছু ছিল না। তবে কোনো কারণে ব্যাথা থাকলে মনোযোগ সৃষ্টি করা একটু কঠিন হয়ে পড়ে।

কিন্তু বিজ্ঞানীদের মতে, মানুষের মস্তিষ্ক একইসঙ্গে অনেক কিছু চিন্তা করতে সক্ষম। আবার এসব বিষয়ের চিন্তাভাবনা নিজস্ব গতিতে চালাতেও সক্ষম মানুষ। কিন্তু রোবটকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটিই এখন তাদের সামনে প্রধান চ্যালেঞ্জ। কেননা, রোবটকে দিয়ে কোনো কাজ করানোর সময় মাথায় অন্য কোনো চিন্তা আসলেই নির্দেশে বাধা পড়বে এবং রোবট হয়তো দ্বিধায় পড়ে যাবে।

বিজ্ঞানীদের ওই টিমের প্রধান জোসে মিলান বলেছেন, আগে হোক বা পরে হোক, এক সময় মনোযোগ বিঘ্নিত হবেই। আর তখনই সিগন্যাল ডিগ্রেড হয়ে যাবে। এ ছাড়াও ব্যাকগ্রাউন্ডে বা আশপাশের আওয়াজও সিগন্যালে বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন তারা।

তবে ছোটখাটো সমস্যা থাকলেও অনেকেই ধারণা করছেন, অচিরেই হয়তো অ্যাভাটার বা সারোগেইটস নামের হলিউড মুভির ঘটনা বাস্তব হয়ে উঠতে পারে।

সুলভে মিলছে দেশি বিজনেস সফটওয়্যার

সূত্র: ব্যাংক-বীমা, আবাসন, পরিবহন ও হাসপাতাল ব্যবস্থাপনাসহ প্রায় সব ধরনের সেবা ও বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অত্যাধুনিক সব সফটওয়্যার এখন দেশেই তৈরি হচ্ছে। মেলায় প্রদর্শিত হচ্ছে সেসব সফটওয়্যার। উদ্যোক্তারা জানিয়েছেন, এসব সফটওয়্যারের খরচও তুলনামূলকভাবে কম। তা ছাড়া এসব সফটওয়্যার ব্যবহার ও পরিচালনসংক্রান্ত সব ধরনের বিক্রয়োত্তর সেবাও দিচ্ছেন তাঁরা।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক নির্দেশনা অনুযায়ী সব ব্যাংকের তথ্য সংরক্ষণের জন্য ডেটা ওয়্যার হাউস রিপোর্টিং টুলস নামের নতুন একটি সফটওয়্যারও তৈরি করছেন তাঁরা।
দাম সম্পর্কে আনিসুর রহমান বলেন, বিদেশি যেকোনো কম্পানির তুলনায় প্রায় অর্ধেক দামে সফটওয়্যার দিচ্ছেন তাঁরা। উদাহরণ দিয়ে তিনি বলেন, ই-ডিল সফটওয়্যারটির দাম রাখছেন ৩০ লাখ টাকা, যেখানে ভারতে এসব সফটওয়্যারের দাম এক কোটি টাকা। এ ছাড়া যেকোনো সময় গ্রাহকদের কোনো সমস্যা হলে খুব দ্রুত সেবা দিতে তাঁরা প্রস্তুত থাকেন বলে জানান তিনি। মেলায় তাঁরা বিভিন্ন ধরনের সফটওয়্যারে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দিচ্ছেন।

রাজধানীর শেরে বাংলানগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সফটওয়্যার মেলা ‘বেসিস সফট এক্সপো-২০১২’। বিস্তারিত →

আজ সফটওয়্যার মুক্তি দিবস

সূত্র: আজ সফটওয়্যার মুক্তি দিবস। কম্পিউটার ব্যবহারকারীদের অধিকার সংরক্ষণের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মুক্ত সফটওয়্যার আন্দোলন, মুক্ত সফটওয়্যার তৈরি ও ব্যবহার করতে উ ৎসাহ দেওয়া হয়।

রিচার্ড স্টলম্যানের হাত ধরে চালু হওয়া এ আন্দোলন ত্বরান্বিত করতে ২০০৪ সাল থেকে প্রতিবছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার পালন করা হয় ‘সফটওয়্যার মুক্ত দিবস’ হিসেবে। চলতি বছরের এ দিনটি হচ্ছে আজ।

বিস্তারিত →

মাইক্রোসফট এবার নামছে পোশাক ব্যবসায়

সূত্র: টেক জায়ান্ট মাইক্রোসফট এবার নামছে পোশাক ব্যবসায়। সেরকমই ইঙ্গিত দিয়েছেন মাইক্রোসফটের প্রোকৌশলীরা। সম্প্রতি মাইক্রোসফটের রিসার্চ এবং এক্সবক্স বিভাগের দুজন কর্মকর্তা মিলে তৈরি করেছেন দ্যা প্রিন্টিং ড্রেস নামে একটি পোশাক যেটিকে মাইক্রোসফটের পক্ষ থেকে প্রযুক্তিপোশাক বলা হচ্ছে। খবর সিনেট-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘দ্যা প্রিন্টিং ড্রেস’ নামের পোশাকটি তৈরি করেছেন মাইক্রোসফটের রিসার্চ বিভাগের কর্মকর্তা আস্টা রোজওয়ে এবং এক্সবক্স বিভাগের শেরিডান মার্টিন স্মল।

বিস্তারিত →

‘সব ডিভাইসেই এক’ পদ্ধতিতে যাচ্ছে মাইক্রোসফট

সূত্র: টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের সব ডিভাইসে একই ইন্টারফেস ব্যবহার করার পরিকল্পনা করেছে। জানা গেছে, ২০১৫ সাল নাগাদ মাইক্রোসফটের সব ধরনের ডিভাইস একই অপারেটিং সিস্টেমে চলবে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ফোন এবং এক্সবক্সসহ মাইক্রোসফটের সব ডিভাইসগুলোতে যাতে একই অপারেটিং সিস্টেম, একই ব্রাউজার ব্যবহার করা যায় সে লক্ষ্যে কাজ শুরু করেছে মাইক্রোসফট।

বিস্তারিত →

ফেসবুক ঠেকাতে গুগল প্লাস!

সূত্র: গুগল আর ফেসবুকের মধ্যে ঠাণ্ডা লড়াই দীর্ঘদিনের। ইন্টারনেট দুনিয়ায় ক্লিকের যে হিসেব-নিকেশ, তাতে ফেসবুক ক্রমেই গুগলের কাছে চলে আসছে, যদিও এখনও ফেসবুকের চেয়ে গুগলের ব্যবহারকারী বেশি।

কিন্তু বাণিজ্যিক দিক থেকে কিছুক্ষেত্রে গুগলকে পেছনে ফেলেছে ফেসবুক। গত মাসের হিসেবে দেখা যায়, একজন ব্যবহারকারী গুগলের চেয়ে ফেসবুকে ৬২ শতাংশ সময় বেশি কাটায়। আর গুগলের চেয়ে প্রায় দ্বিগুণসংখ্যক বেশি পাতা প্রদর্শন করে ফেসবুক।

বিস্তারিত →

এবার হ্যাকারদের আক্রমণ মার্কিন সিটিব্যাংকে

সূত্র: যুক্তরাষ্ট্রের সিটিব্যাংক জানিয়েছে হ্যাকিং এর ফলে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তারা। জানা গেছে, ৩ লক্ষ ৬০ হাজার ইউজার অ্যাকাউন্টে আঘাত হানার পর সর্বমোট ২৭ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা, এবং এ ক্ষতির সম্মুখীন হয়েছেন ৩ হাজার ৪০০ জন। খবর হাফিংটন পোস্ট-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ২ লক্ষাধিক গ্রাহককে নতুন কার্ড দেয়া হয়েছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্থ গ্রাহকদের ক্ষতিপূরণ দেবে বলেও জানিয়েছে সিটিব্যাংক কর্তৃপক্ষ।

বিস্তারিত →

চালু হলো অনলাইন সাইন ল্যাঙ্গুয়েজ অভিধান

সূত্র: সম্প্রতি নিউজিল্যান্ডে শ্রবণ প্রতিবন্ধীদের সাহায্যার্থে চালু হলো অনলাইন সাইন ল্যাঙ্গুয়েজ অভিধান। এই মাল্টিমিডিয়া সাইন ল্যাঙ্গুয়েজ ডিকশনারিটি মূলত একটি অনলাইন ডেটাবেজ; যেখানে ৪ হাজারেরও বেশি সাইন রয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ অনলাইন ডেটাবেজে সাইনের পাশাপাশি রয়েছে লাইন ড্রইং এবং ভিডিও ক্লিপসও।

বিস্তারিত →

ইংরেজি থেকে বাংলা করবে গুগল!

সূত্র: এবার আর অন্য কোনো ভাষা নয়, সরাসরি ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করার ট্র্যানজলেট (অনুবাদ কৌশল) তৈরি করেছে গুগল। ব্লগ সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

দীর্ঘদিন ধরেই বাংলা ভাষাভাষীরা গুগলের কাছে এ সেবা পাওয়ার অপেক্ষায় ছিল। এবারে সে অপেক্ষার অবসান হলো। তবে জটিলতা এখনো কিছু রয়েই গেছে।

বিস্তারিত →