সূত্র: সার্চ জায়ান্ট গুগলকে প্রাইভেসি পলিসি আরো শক্ত করতে বলেছে ইউরোপের দেশগুলোর সংগঠন ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। এ বছরের মার্চ মাসে কার্যকর হওয়া নতুন এক প্রাইভেসি পলিসি দিয়ে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের বিস্তারিত তথ্য সহজেই বিজ্ঞাপনদাতাদের সংগ্রহ করার সুযোগ করে দিয়েছিলো গুগল। এ কারণেই গুগলকে প্রাইভেসি পলিসি বদলাবার নির্দেশ দিয়েছে ইইউ। খবর বিবিসির।
এ বছরের মার্চ মাসে চালু হওয়া নতুন প্রাইভেসি পলিসিতে আগের ৬০টি আলাদা প্রাইভেসি পলিসিকে একটি পলিসির ভেতরে এনেছিলো গুগল। ফলে ব্যবহারকারীদের ইউটিউব, সোশাল নেটওয়ার্ক গুগল প্লাস এবং স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহার সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপনদাতাদের কাজটি অনেক সহজ করে দিতো গুগল।
বিস্তারিত →








