Category: স্কুল

এসএসসি পরীক্ষার ফল আজ

সুত্র: ২০১৩ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ ৯ মে বৃহস্পতিবার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এদিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আটটি সাধারণ এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের ফল হস্তান্তর করবেন। গত ৩ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা দেশের দু হাজার ৭৫৮টি কেন্দ্রে একযোগে শুরু হয়। এবারে ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ্গ্রহণ করে।
ssc
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর জিলা স্কুল, গার্লস স্কুল ও নুরজাহান আলিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। বিস্তারিত →

রোববারের পরীক্ষা পেছাল

সূত্র:

 

রোববারের পরীক্ষা পেছাল

 

1 / 1

 

ইসলামীপন্থী কয়েকটি দলের ডাকা হরতালের কারণে রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২ টা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষাটি পিছিয়ে আগামী ১ মার্চ নেয়া হয়েছে। ওইদিন সকাল ৯টা থেকে ১২টা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

এর আগে বিকাল পৌনে ৪টায় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত সিদ্ধান্ত রয়েছে, রোববার হরতালেও পরীক্ষা হবে। তবে কোনো কারণে যদি পরীক্ষা পেছানো হয়, তাহলে সন্ধ্যার পর তা জানিয়ে দেয়া হবে।”

রাজধানীসহ সারাদেশে ব্যাপক সংঘাত সহিংসতার পর ‘কর্মসূচিতে বাধা’ অভিযোগে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা ডেকেছে ইসলামী দলগুলি। বিএনপি ও জামায়াত তাতে সমর্থন দিয়েছে।

রোববার এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগের বিষয়ের পরীক্ষা হওয়ার সূচি রয়েছে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীদের সাধারণ গণিত, তাজবীদ নসর ও নযম (মুজ্জাব্বিদ গ্রুপ), তাজবীদ (হিফযুল কুরআন গ্রুপ) এবং কারিগরি বোর্ডের অধীনে দাখিলে (ভোকেশনাল) পদার্থ বিজ্ঞান-২ ও এসএসসি ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২ (সৃজনশীল/সাধারণ) পরীক্ষা হওয়ার কথা।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালানোর ঘোষণা দেন। সে অনুযায়ী পরদিন নির্বিঘ্নেই ক্লাস পরীক্ষা চলে দেশের স্কুল কলেজগুলোতে। তবে ওইদিন এসএসসির কোনো পরীক্ষা ছিল না।

 

‘পাসের হারই সব নয়’

সূত্র:
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ধারাবাহিকভাবে বেড়েই চলছে পাসের হার।

একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যাও।

তবে এই ‘ভালো ফলাফলে আন্ততুষ্টির সুযোগ নেই’- সতর্ক করে বিশেষজ্ঞরা বলছেন, শুধু পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে শিক্ষার মানের অগ্রগতি দেখা যাবে না।

শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার পরিবেশ এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়নের পরামর্শ দিয়েছেন তারা।

এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭ দশমিক ৩৫ শতাংশ ও ইবতেদায়ীতে ৯২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জেএসসি ও জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৯৭ শতাংশ।

তিন বছরের ফলাফল র্পালোচনায় দেখা যায়, ২০১০ সালে প্রাথমিক সমাপনীতে ৯২ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করে। এ পরীক্ষায় গত বছর পাসের হার ছিল ৯৭ দশমিক ২৬ শতাংশ। দুই বছরের ব্যবধানে প্রাথমিক সমাপনীতে পাসের হার বেড়েছে ৫ দশমিক ০১ শতাংশ।

২০১০ সালে ইবতেদায়ী সমাপনীতে ৮৩ দশমিক ৯৩ শতাংশ এবং ২০১১ সালে ৯১ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। দুই বছরের ব্যবধানে এ পরীক্ষায় পাসের হার বেড়েছে ৮ দশমিক ৫২ শতাংশ।

অন্যদিকে জেএসসিতে ২০১০ সালে ৭১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করে। ২০১১ সালে পাসের হার ছিল ৮২ দশমিক ৬৭ শতাংশ। দুই বছরের ব্যবধানে পাসের হার বেড়েছে ১৪ দশমিক ৭৭ শতাংশ।

আর জেডিসিতে ২০১০ সালে ৮১ দশমিক ০৩ শতাংশ এবং ২০১১ সালে ৮৮ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করে। এ পরীক্ষায়ও গত দুই বছরে পাসের হার বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।

বিনামূল্যে বই বিতরণ ও উপবৃত্তি দেয়ার সমাপনী পরীক্ষার ফলাফলে ইতিবাচক প্রভাব পড়েছে দাবি করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, “আমাদের লক্ষ্য সবাই পাস করবে। আমরা সে দিকেই এগিয়ে যাচ্ছি।”

তবে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সংখ্যা বাড়লেও মানের ঘাটতি আছে বলেই মনে করছেন বর্তমান সরকার গঠিত শিক্ষানীতি কমিটির কো-চেয়ারম্যান অধ্যাপক কাজী খলিকুজ্জমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিক ফলাফলে শিক্ষার্থী-অভিভাবকরা উৎসাহিত হচ্ছেন এটা ঠিক। তবে মানের ঘাটতি আছে। আর মানের ঘাটতি থাকলে শিক্ষার মূল উদ্দেশ্য সফল হবে না।”

শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার পরিবেশ এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়নের পরামর্শ দিয়ে তিনি বলেন, “গোড়াতেই শিক্ষার্থীরা যে উৎসাহ পাচ্ছে, এটা ধরে রাখতে হবে।”

এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে দুই লাখ ৩৩ হাজার ১৪০ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে। গত বছর পূর্ণ জিপিএ পেয়েছিল এক লাখ ৭ হাজার ৭৭৩ জন। এ হিসাবে এবার এক লাখ ২৫ হাজার ৩৬৭ বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

আর জেএসসি-জেডিসিতে এবছর জিপিএ-৫ পেয়েছে ৪৬ হাজার ৯৪২ জন। গত বছর এই সংখ্যা ছিল ৩০ হাজার ৫৫২। গত বছরের চেয়ে এবার ১৬ হাজার ৩৯০ বেশি শিক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ অর্জন করেছে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষাকে শিক্ষার্থীদের মান যাচাইয়ের পরীক্ষা বলেই মনে করছেন।

তবে ধারাবাহিকভাবে পাসের হার ও জিপিএ-৫ বেড়ে যাওয়ায় আন্ততুষ্টির কোনো সুযোগ নেই উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শিক্ষার্থীরা দক্ষতা অর্জনের কতগুলো সূচক অর্জন করল এটা দেখতে হবে।

পাসের হার বিবেচনা করে শিক্ষার অগ্রগতি দেখানো যাবে না উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, পাসের হারে অগ্রগতি থাকলেও বিজ্ঞান শিক্ষা এগোচ্ছে না।

“পাসের হার বাড়াতে শিক্ষা বোর্ডগুলোর মধ্যে কমপিটিশন হচ্ছে কিনা এটা দেখার বিষয়। সার্বিকভাবে বিভিন্ন সূচকে উন্নয়ন হচ্ছে কিনা এবং জিপিএ-৫ প্রাপ্তরা পরবর্তীতে কেমন করে তাও দেখতে হবে।”

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন সচিবালয়ে পৃথক সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করেন।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলে কপি তুলে দেন তারা।

ফলাফল হস্তান্তরের পর মতিঝিল আইডিয়াল স্কুলসহ রাজধানীর কয়েকটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে অন-লাইনে তাদের ফল দেখে। কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কুশল বিনিময় করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষাঙ্গনে বিরাট পরিবর্তন এসেছে। এসব পরীক্ষার ফলে সবার পরীক্ষার ভয় কেটে যাচ্ছে।”

প্রাথমিকে বেড়েছে শূন্য পাস প্রতিষ্ঠান

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে গত বছর ৪৭০ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করলেও এবার এক হাজার ৫৭টির প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

এরমধ্যে প্রাথমিকে ৭১০টি এবং ইবতেদায়ীর ৩৪৭টি প্রতিষ্ঠান রয়েছে। পঞ্চম শ্রেণির পরীক্ষার ফলাফলে গতবারের চেয়ে শতভাগ ফেল প্রতিষ্ঠানের সংখ্যা এবার ৫৮৭টি বেড়েছে।

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে এবার।

প্রাথমিক সমাপনীতে ৭২ হাজার ২২৭টি এবং ইবতেদায়ীর ছয় হাজার ৫৩০টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। গতবার ছিল এ সংখ্যা ছিল ৭৪ হাজার ৭০৩টি। এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে বেড়েছে চার হাজার ৫৪টি।

জেএসসি-জেডিসিতে বেড়েছে শতভাগ পাস প্রতিষ্ঠান

এবছর জেএসসি-জেডিসিতে চার হাজার ৮৯৯টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। গত বছর এক হাজার ৮৩১টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করে।

এ হিসাবে জেএসসি-জেডিসিতে চলতি বছর ৩ হাজার ৬৮টি বেশি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

এই পরীক্ষায় এবার ৮৫টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৪১টি।

সমাপনী পরীক্ষা: পঞ্চমে ৯৭, অষ্টমে ৮৭% পাস

সূত্র: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭ দশমিক ৩৫ শতাংশ, ও ইবতেদায়ীতে ৯২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এ বছর। আর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৯৭ শতাংশ।

এবারই প্রথম এক দিনে দুটি বড় পরীক্ষার ফল প্রকাশ করল কর্তৃপক্ষ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দুই পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন। বিস্তারিত →

ভর্তিতে অতিরিক্ত ৯ কোটি টাকা নিয়েছে ৩ স্কুল

সূত্র:রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমিটি।তবে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত না থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ সত্ত্বেও এই অর্থ বেতনের সঙ্গে সমন্বয় বা ফেরত দেওয়া হয়নি বলে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভর্তিতে অতিরিক্ত ৯ কোটি টাকা

ভর্তিতে অতিরিক্ত ৯ কোটি টাকা


এতে বলা হয়, ভর্তি ফি বাবদ মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩ হাজার ৫৪ জন ছাত্রছাত্রীর কাছ থেকে ৫ কোটি ২৩ লাখ ৭৬ হাজার ১০০ টাকা, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২ হাজার ৬৬৭ জন শিক্ষার্থীর কাছ থেকে ৩ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ১ হাজার ৬২৭ ছাত্রীর কাছ থেকে ৬৮ লাখ ১৭ হাজার ১০০ টাকা অতিরিক্ত ফি আদায় করে। বিস্তারিত →

জিপিএ-৫ পেয়েছে ৮২,২১২ – এসএসসি ও সমমানে পাস ৮৬.৩৭%

সুত্র:দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মাধ্যমিক (এসএসসি), বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসির (ভোকেশনাল) ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৮৬.৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮২ হাজার ২১২ শিক্ষার্থী।

পাসের হার ঢাকা বোর্ডে ৮৫.৯৫%, রাজশাহীতে ৮৮.৩৩%, চট্টগ্রামে ৭৮.৯৬%, সিলেটে ৯১.৭৮%, কুমিল্লায় ৮৫.৬৪%, বরিশালে ৮৬.৯৬%, যশোরে ৮৭.১৬%, দিনাজপুরে ৮৭.১৬%। বিস্তারিত →

ইসলামী দলগুলোর কঠোর প্রতিবাদ : রাজউক কলেজের অধ্যক্ষ ও পরিকল্পনা সচিবের অপসারণ ও শাস্তি দাবি

সূত্র: ছাত্রীদের বোরকা পরার ওপর বিধি-নিষেধ আরোপের অপরাধে রাজউক উত্তরা কলেজের অধ্যক্ষ এবং ইসলামবিরোধী বক্তব্য দেয়ায় পরিকল্পনা সচিবের অপসারণ ও শাস্তি দাবি করেছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। অন্যথায় সরকার পতন আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠনগুলো।

ইউনিসেফের বিশ্ব শিশু পরিস্থিতি রিপোর্ট প্রকাশনা উত্সবে সরকারের পরিকল্পনা সচিবের বক্তব্য ‘বস্তির শিশুরা, গ্রামের দরিদ্র মানুষ এবং জন্ম-মৃত্যুর নায়ক বিধাতা। তিনি কেবল শিশু জন্ম দিতে থাকেন। বিসমিল্লাহ বললে কী হয়? প্রার্থনা দিয়ে কিছু হয় না। কেননা ফিলিস্তিন মুক্ত করার জন্য মক্কায় যে প্রার্থনা হয় তারপরও ফিলিস্তন মুক্ত হয়নি’

প্রসঙ্গত, বুধবার রাজউক উত্তরা কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেন সরকার ছাত্রীদের লম্বা বোরকা পরতে নিষেধ করেন এবং নিষেধাজ্ঞা না মানায় এক ছাত্রীকে বের করে দেন। অন্যদিকে একইদিনে ইউনিসেফের বিশ্ব শিশু পরিস্থিতি রিপোর্ট প্রকাশনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম ‘বিসিমল্লাহ্ বললে কী হয়? প্রার্থনা দিয়ে কিছু হয় না’ মর্মে ইসলামবিরোধী মন্তব্য করেন। বিস্তারিত →

অভিযোগকারী শিক্ষিকাকে দেখে নেয়ার হুমকি রতন কুমারের

সূত্র: বহাল তবিয়তে আছেন ইভটিজিংয়ে অভিযুক্ত সিভিল এভিয়েশন স্কুলের সহকারী প্রধানশিক্ষক রতন কুমার পাল। তার বিরুদ্ধে এক নারী সহকর্মী ইভটিজিংয়ের অভিযোগ করেছেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এখনও কোনও ব্যবস্থা নেননি। উল্টো ঐ শিক্ষক অভিযোগকারী শিক্ষিকাকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন। বলেছেন, আমার কিছুই হবে না, অভিযোগ প্রত্যাহার করা না হলে শিক্ষিকার মান-সম্মান আরও হানি করা হবে।

গতকাল আমাদের সময়কে অভিযোগকারী শিক্ষিকা এ অভিযোগ করে বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের উসকে দেয়া হচ্ছে যাতে তারা পথে-ঘাটে আমাকে অপমান করে। এমনকি আমার পরিবার ভেঙে দেয়ার ষড়যন্ত্র করছে রতন কুমার। স্বামীর বিরুদ্ধে বিভিন্ন বাজে মন্তব্য করে আমাকে বার বার উত্ত্যক্ত করা হয়েছে। বিস্তারিত →

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টালমাটাল অবস্থা : অধ্যক্ষকে অপসারণ করায় কমিটি ভেঙে দিয়েছে সরকার

সূত্র: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টালমাটাল অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আন্দোলনের মুখে গতকাল সকালে গভর্নিংবডির সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষকে অপসারণ করে জ্যেষ্ঠ শিক্ষিকা আম্বিয়া খাতুনকে প্রতিষ্ঠানটির নতুন অধ্যক্ষ মনোনীত করা হয়। কিন্তু বিকালে সেই গভর্নিংবডি বাতিল করে ঢাকা জেলা প্রশাসক মহিবুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে সরকার।

সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদটি নিয়ে জটিলতা সৃষ্টি হলো। সরকার ধর্ষক শিক্ষক পরিমলের প্রশ্রয়দাতা প্রধানমন্ত্রীর বান্ধবী অধ্যক্ষ হোসনে আরা বেগমকে বাঁচাতে মরিয়া। সরকার গণআন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি হোসনে আরাকে অধ্যক্ষ পদে বহাল রাখতে আপ্রাণ চেষ্টা করছে। তাই গণআন্দোলনের পক্ষে সিদ্ধান্ত নেয়া গভর্নিংবডিই শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। বিস্তারিত →

ভিকারুননিসায় শ্লীলতাহানি : লম্পট শিক্ষক পরিমল বরখাস্ত : সাসপেন্ড আরও ২ শিক্ষক

সূত্র: ভিকারুননিসা নূন স্কুল বসুন্ধরা শাখার (দিবা) দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে লম্পট শিক্ষক পরিমল জয়ধরকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত এবং তার সহযোগী শিক্ষক বরুণচন্দ্র বর্মণ ও আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে বসুন্ধরা শাখার ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক লুত্ফর রহমানকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল ভিকারুননিসা নূন স্কুলের সিদ্ধেশ্বরী মূল শাখায় অনুষ্ঠিত গভর্নিংবডির রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে বাড্ডা থানায় যোগাযোগ করে জানা যায়, ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল বিকেলে একটি মামলা করেছেন। অন্যদিকে লম্পট শিক্ষক পরিমলকে গ্রেফতার করতে গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় হানা দিলেও তাকে খুঁজে পায়নি বলে জানা গেছে। বিস্তারিত →