সূত্র:
উচ্চ আদালতের মামলা তুলে নেওয়া হলে ‘প্রচলিত পদ্ধতিতে’ মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
তবে কাজ এগিয়ে রাখার জন্য শিগগিরই আবেদনপত্র সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আন্দোলনরত ভর্তিচ্ছুদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “মামলা তুলে নিলে প্রচলিত পদ্ধতিতে ভর্তি করা হবে। মিটিংয়ের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
অবশ্য তার আগেই ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, শিগগিরই এ ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বৈঠকে অংশ নেওয়া মো. ফয়েজ বলেন, “আলোচনা ফলপ্রসূ হয়নি। আমরা আমাদের দাবি নিয়ে এসেছিলাম, কিন্তু অনেক কথাই বলতে পারিনি।”
পরীক্ষা পদ্ধতি নিয়ে মন্ত্রীর বক্তব্য ‘স্পষ্ট নয়’ বলেও তিনি উল্লেখ করেন।
ফয়েজ জানান, মামলা প্রত্যাহার করা হবে কি না সে বিষয়ে আলোচনা করে বিকালে সাংবাদিকদের জানানো হবে।
বিস্তারিত →


