Category: মাদ্রাসা

জিপিএ-৫ পেয়েছে ৮২,২১২ – এসএসসি ও সমমানে পাস ৮৬.৩৭%

সুত্র:দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মাধ্যমিক (এসএসসি), বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসির (ভোকেশনাল) ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৮৬.৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮২ হাজার ২১২ শিক্ষার্থী।

পাসের হার ঢাকা বোর্ডে ৮৫.৯৫%, রাজশাহীতে ৮৮.৩৩%, চট্টগ্রামে ৭৮.৯৬%, সিলেটে ৯১.৭৮%, কুমিল্লায় ৮৫.৬৪%, বরিশালে ৮৬.৯৬%, যশোরে ৮৭.১৬%, দিনাজপুরে ৮৭.১৬%। বিস্তারিত →

ফাযিল পরীক্ষা আজ থেকে

সূত্র: আজ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল পরীক্ষা-২০১০ শুরু হচ্ছে। এ বছর ডিগ্রি সমমানের ফাযিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৭৩ হাজার শিক্ষার্থী।

ফাযিল পরীক্ষা চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত। ২০০৯-১০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ২য় বর্ষ, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ৩য় বর্ষের পরীক্ষাসহ মোট তিনটি শিক্ষাবর্ষের পরীক্ষা-২০১০ অনুষ্ঠিত হবে। দেশের ২৬৪টি কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিস্তারিত →

৯শ’ মাদ্রাসায় আধুনিক একাডেমিক ভবন হচ্ছে : শিক্ষামন্ত্রী

সূত্র: বর্তমান সরকার ৯শ’ মাদ্রাসায় আধুনিক একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। মাদ্রাসা শিক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার খাতগুলোর অন্যতম। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা ২০১০-এ মেধাবী ৪৩ জনকে অর্থ সম্মানী, স্বীকৃতি সার্টিফিকেট ও ক্রেস্ট দেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সদস্য ও জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী প্রমুখ বক্তৃতা করেন।

বিস্তারিত →

আল্লামা শাহ্ আহম্মদ শফী : ’৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জনগণ মেনে নেবে না

সূত্র: আল-জামিয়াতুল আহিলয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন গতকাল লক্ষাধিক মুসল্লির আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

সভাপতির বক্তব্যে জামিয়ার মহাপরিচালক এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পীরে কামেল আল্লামা শাহ্ আহ্মদ শফী (দা. বা.) বলেছেন, আদালতের রায়ের ওপর ভর করে নতুনভাবে সংবিধান মুদ্রণের মাধ্যমে ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদ, ’৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা এদেশের তৌহিদি জনতা মেনে নেবে না।

বিস্তারিত →

জাবিতে প্রত্যাশিত বিষয়ে ভর্তি হতে পারছে না মাদ্রাসা ছাত্ররা

সূত্র: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণী প্রথমবর্ষে মাদ্রাসার মানবিক বিভাগের শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান থাকা সত্ত্বেও অর্থনীতি বিভাগে ভর্তি হতে পারছে না। ভর্তিচ্ছুরা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগকে দায়ী করলেও বিভাগ ও প্রশাসন দায়ী করছে মাদ্রাসা বোর্ডের সিলেবাসকে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রশাসন শর্তারোপ করে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করে। পরে হাইকোর্টের আদেশে তাদের জন্য আবার আবেদনপত্র বিতরণ করা হয় এবং ভর্তি পরীক্ষা নেয়া হয়।
খ ইউনিটে মেধা তালিকায় ১১, ৩৩, ৩৯তম হওয়া সত্ত্বেও শুধু মাদ্রাসার মানবিক বিভাগ থেকে পাস করায় তাদের অর্থনীতি বিভাগ না দিয়ে পরবর্তী ৪৪, ৪৫, ৪৬ … ১০২, ১০৪তম স্থান অধিকারীসহ ৫০ ছাত্রের ফলাফল প্রকাশ করা হয়।

বিস্তারিত →

ইংরেজি, গণিত এবং বিজ্ঞানে বেশি শিক্ষার্থী ফেল করেছে: শিক্ষামন্ত্রী

সূত্র: সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল পরীক্ষায় (জেডিসি) পরীক্ষায় ইংরেজি, গণিত এবং বিজ্ঞানে বেশি শিক্ষার্থী ফেল করেছে। সচিবালয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে জেএসসি/জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের একথা জানান।
বিস্তারিত →

জেএসসি পরীক্ষার ফল আগামীকাল

সূত্র: অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ও সমমানের মাদ্রাসা শিক্ষার্থীদের জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষার ফল বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রকাশিত হবে।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্ত:শিক্ষাবোর্ডের সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বাংলানিউজকে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিস্তারিত →

মাদ্রাসায় পরিবর্তনে সক্রিয় যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র’

সূত্রঃ সন্ত্রাসবিরোধী কৌশলের অংশ হিসেবে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার পাঠক্রম পরিবর্তনে একত্রে কাজ করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র- বলছে উইকিলিকসের ফাঁস করা গোপন নথি।


‘সামষ্টিক সন্ত্রাসবিরোধী কৌশলের’ অংশ হিসেবে মাদ্রাসা পাঠক্রমকে প্রভাবিত করতে চায় দেশ দুটি। বিস্তারিত →

ঢাবিতে ১০ বিষয়ে ভর্তিতে শর্তারোপ : হাইকোর্টের স্থগিতাদেশ মানতে চাচ্ছে না কর্তৃপক্ষ : রায় না মানা আদালত অবমাননা : ব্যারিস্টার রাজ্জাক

সূত্র:আগামী শনিবার ২৭ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের সাবজেক্ট বণ্টন শুরু হচ্ছে। এই ‘খ’ এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ১০টি বিষয়ে ভর্তিতে আরোপিত শর্ত হাইকোর্ট স্থগিত করেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের ওই রায় মানতে চাইছে না। এ নিয়ে চলছে গড়িমসি এবং সূক্ষ্ম কূটকৌশল। রায় মেনে সাবজেক্ট বণ্টন হবে কিনা তা স্পষ্ট করে বলতে চাইছে না কর্তৃপক্ষ।

গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিষয়ে ভর্তিতে মাদ্রাসা ছাত্রদের ঠেকাতে নানা কৌশলের আশ্রয় নেয় কর্তৃপক্ষ। ১১ নভেম্বর স্থগিতাদেশের আগে বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সালের ভর্তি নির্দেশিকায় কলা অনুষদভুক্ত ‘খ’ এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ওই ১০টি বিষয়ে অনার্সে ভর্তিতে উল্লিখিত শর্তারোপ করা হয়। এর আগে ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর সিন্ডিকেটে এ শর্তারোপের সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে বাংলা ও ইংরেজিতে ১০০ নম্বর করে পড়ে আসা এইচএসসি, সমমান আলিম পাস করা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা আরোপিত শর্তের কারণে ১০টি বিষয়ে ভর্তির যোগ্যতা হারায়।

ওই শর্তারোপের বিরুদ্ধে তিন ভর্তিচ্ছু শিক্ষার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এবং বিচারপতি কাজী রেজা-উল-হকের বেঞ্চ রিটের শুনানি শেষে সংবিধানের ২৭ অনুচ্ছেদের সমান অধিকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর অধ্যাদেশের আর্টিকেল ২৫, ৪০, ৪১ ও ৪৬ অনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরোপিত শর্ত স্থগিত করেন। আরোপিত শর্ত কেন বেআইনি হবে না, সে বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শোকজও করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শর্ত অনুযায়ী ২৭ নভেম্বর থেকে সাবজেক্ট বণ্টন শুরু এবং আদালতের রায়ের বিরুদ্ধে আইনি মোকাবিলা করা হবে। বিস্তারিত →

খ ও ঘ ইউনিটের ভর্তিতে ২০০ নম্বরের শর্তারোপ স্থগিত

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ও ঘ ইউনিটের ১০ বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় মাদ্রাসাশিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে পৃথক ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণসংক্রান্ত শর্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে শর্তারোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

গতকাল সোমবার আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান জানিয়েছেন। বিস্তারিত →