Category: বিশ্ববিদ্যালয়

বাকৃবিতে ছাত্রলীগের গুলিতে শিশু নিহত, বিশ্ববিদ্যালয় বন্ধ গণরোষ, ছাত্রাবাসে আগুন ৫০ কক্ষ ভাংচুর

সূত্রঃ ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গতকাল ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির মধ্যে ‘ক্রসফায়ারে’ ১০ বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ছাত্রলীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলে, হামলা চালায় লাঠিসোটা নিয়ে। উদ্ভূত পরিস্থিতিতে বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে ছাত্রলীগের বাকৃবি শাখা কমিটি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের বিরোধের জেরে বাকৃবি ক্যাম্পাসে গতকাল ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রুপের মধ্যে টানা চতুর্থ দিনের মতো সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলি হয়। গুলিবৃষ্টির মাঝে পড়ে লন্ডন ব্রিজ এলাকায় মারা যায় রাব্বি নামের ১০ বছরের একটি শিশু।

বিস্তারিত →

কবি নজরুল কলেজে জগন্নাথের ছাত্রদের তাণ্ডব

সুত্র:  এক ছাত্রকে মারপিটের জের ধরে গতকাল বুধবার কবি নজরুল সরকারি কলেজে তাণ্ডব চালিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা ওই কলেজের পাঁচটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছেন। প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে ভাঙচুর চালানো হয়।

কবি নজরুল কলেজে জগন্নাথের ছাত্রদের তাণ্ডব

কবি নজরুল কলেজে জগন্নাথের ছাত্রদের তাণ্ডব

     কবি নজরুল সরকারি কলেজে গতকাল শিক্ষকদের প্রাইভেট কার ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পোস্টার ছুড়ে মারে�     কবি নজরুল সরকারি কলেজে গতকাল শিক্ষকদের প্রাইভেট কার ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পোস্টার ছুড়ে মারেন


কবি নজরুল সরকারি কলেজে গতকাল শিক্ষকদের প্রাইভেট কার ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পোস্টার ছুড়ে মারে� কবি নজরুল সরকারি কলেজে গতকাল শিক্ষকদের প্রাইভেট কার ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পোস্টার ছুড়ে মারেন

এ সময় দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়াও চলে। এতে ৫০ জনের মতো আহত হন, যাঁদের বেশির ভাগই কলেজটির ছাত্র।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠান দুটির মধ্যে এ ঘটনার সূত্রপাত। সংঘর্ষ চলে বেলা তিনটা পর্যন্ত। এ সময় কবি নজরুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের ভেতরে কার্যত অবরুদ্ধ ছিলেন। একপর্যায়ে পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিস্তারিত →

ইউআইটিএসের ২৫ শিক্ষার্থী আটক

সূত্র: স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করার সময় চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

ক্যাম্পাস ও এর আশেপাশের দোকান ভাঙচুর করায় দোকানের কর্মচারীরা অন্তত ২০ শিক্ষার্থীকে পিটিয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
বিস্তারিত →

বুয়েট শিক্ষার্থীদের সিদ্ধান্ত আজ

সূত্র: উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার ক্লাসে ফিরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ক্যাম্পাসে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকের পর তারা এ সিদ্ধান্ত নেন।

বুয়েট শিক্ষার্থীদের সিদ্ধান্ত আজ

বুয়েট শিক্ষার্থীদের সিদ্ধান্ত আজ

বুয়েটের সপ্তম ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত সাহা বার্তা২৪ ডটনেটকে জানান, আন্দোলনরতরা বৃহস্পতিবার তাদের ক্লাসে ফিরে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন।

এর আগে বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার আশ্বাস দিয়ে তাদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিস্তারিত →

ঢাবিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু শনিবার

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে শনিবার রাত ১২ টা ১ মিনিটে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আশরাফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে (প্রশাসনিক ভবনের ২য় তলায় কক্ষ নং-২১৪) এই ভর্তি কার্যক্রম উদ্বোধন করবেন। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রক্রিয়া ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যেসব শিক্ষার্থী ২০১২ ও ২০১১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কেবল তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন প্রক্রিয়া

আনলাইনে ভর্তির আবেদন করতে হলে আবেদনকারীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.univdhaka.edu) গিয়ে ইউনিট বাছাই করতে হবে। ওয়েবেসাইটে ‘Apply’ লিংকে ক্লিক করে প্রার্থীকে উচ্চ মাধ্যমিকের রোল নম্বর, শিক্ষাবোর্ড ও পাসের সন উল্লেখ করে ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
বিস্তারিত →

আরিচা সড়কে জাবি ছাত্রদের অবরোধ

সুত্র: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগে এক ছাত্রকে আটকের পর পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ছাত্ররা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার মধ্যরাত থেকে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে।

সংঘর্ষের সময় পুলিশের রাবার বুলেটে আহত হয়েছে বিভিন্ন বর্ষের পাঁচ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসহ বিভিন্ন ভবনে ভাংচুর চালিয়েছে ছাত্ররা।

শিক্ষার্থীরা জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা তাহমিদুল ইসলাম লিখনকে বুধবার রাতে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। রাত সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থী তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিস্তারিত →

ঢাবির আ.লীগপন্থী শিক্ষকের ছেলে হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক

বিস্তারিত →

পদ ছাড়তে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে

বিস্তারিত →

জাবি রক্তাক্ত : সাংস্কৃতিক কর্মীদের ওপর ভিসিপন্থী ছাত্রলীগের হামলা : ভিসির পতনের দাবিতে অবরোধ অব্যাহত

সুত্র: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী ভিসি লীগের সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত হয়েছেন ৮ সাংস্কৃতিক কর্মী। গুরুতর আহত সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদসহ অন্যদের সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভিসি পতনের দাবিতে সাংস্কৃতিক কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে ভিসির বাসার সামনে অবস্থান গ্রহণ কর্মসূচি পালন করছে। এদিকে ভিসির পতনের দাবিতে ভিসির বাসার সামনে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। পাল্টা কর্মসূচি অব্যাহত রেখেছে ভিসিপন্থী শিক্ষকরাও।

রাতে দফায় দফায় ভিসি লীগের ক্যাডাররা আন্দোলনরত শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীদের ওপর হামলা চালায়। রাতের এ হামলায় দুজন শিক্ষক, এক সাংবাদিক ও আরও সাংস্কৃতিক কর্মী আহত হন। ভিসি লীগের ক্যাডারদের হামলার ভয়ে শিক্ষার্থী হলে না ফিরে দু’পক্ষের শিক্ষকদের মাঝে রাস্তায় অবস্থান গ্রহণ করেন। বর্তমানে ভিসির বাসভবনের সামনের গেটে আন্দোলনরত শিক্ষকরা, পেছনের গেটে ভিসি রক্ষাকারী ভিসিপন্থী শিক্ষকরা, সামনের রাস্তায় সাংস্কৃতিক জোটের কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা এবং বাসভবনের সামনে খেলার মাঠে ভিসি লীগের ক্যাডাররা অবস্থান নিয়ে আছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে চরম উত্তেজনা ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদকে লোহার পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে মারাত্মক আহত করে ভিসি লীগের কর্মীরা। পরে তারা অডিটোরিয়ামের সামনে সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মঈন মুনতাসির, আশফিক রেজওয়ান, সুদীপ চক্রবর্তী, তারেকুল ইসলাম অর্ণ, রাহাত, ফরিদ উদ্দীন মাসুদকে এলোপাতাড়িভাবে লোহার পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। হামলাকারীরা একজনকে মারার পর পানিতে ফেলে দেয়। হামলাকারী সশস্ত্র অবস্থায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মীদের খুঁজে বেড়ায়। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে। ক্যাম্পাসে চরম অরাজকতা সৃষ্টি হয়। তবে হামলার সব ঘটনা প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সামনেই ঘটানো হয়। হামলায় গোপালগঞ্জ অধিবাসী শেখ শরিফুল ইসলামের নেতৃত্বে আশরাফুজ্জামান লিটন, মেহেদী হাসান সম্রাট, মিঠুন কুণ্ডু, অর্ণব, ফেরদৌস, সাইফুল ইসলাম শাকিল, সকালসহ ৩০-৪০ জন ভিসি লীগ ক্যাডার সশস্ত্র হামলায় অংশ নেন। অডিটোরিয়ামের সামনে রড উঁচিয়ে সাংবাদিকদের মারার হুমকি দেন শেখ শরিফুল ইসলাম। ভাসানী হলের আরেক আদুভাই শাকিল বলে, আমরা ছাত্রলীগ ক্যাম্পাসে আছি সাংবাদিকদেরও পেটাও।
গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেয়ার পর তাদের সাভারের এনাম মেডিকেলে স্থানান্তর করা হয়। ভিসি লীগের নেতা অছাত্র শেখ শরিফুল ইসলাম বলেন, আমরা ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। হামলার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়।
রাত ৯টার দিকে বিদ্যুত্ চলে গেলে ভিসি লীগের সন্ত্রাসী আবারও আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক একেএম শাহনেওয়াজ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক সোমা মমতাজ, আরেক সাংবাদিক ও সাংস্কৃতিক জোটের কর্মী অরণ্য আহত হন। ভিসি লীগের ক্যাডাররা রড লাঠি নিয়ে বারবার শিক্ষক-শিক্ষার্থীদের তেড়ে মারতে আসে। তাদের ছোড়া ইটে আহত হন ওই শিক্ষক ও সাংবাদিক। ক্যাডারদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য শিক্ষক সমাজের নেতারা রাস্তার পাশে মানবপ্রাচীর গড়ে তোলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিসি লীগের ক্যাডাররা রড, লাঠি নিয়ে ভিসির বাসার সামনে খেলার মাঠে অবস্থান করে শিক্ষকদের উদ্দেশ্য কুরুচিপূর্ণ বক্তব্য দেন। বিদ্যুত্ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থল থেকে হাওয়া হয়ে যায় বলে আন্দোলনরত শিক্ষকরা জানান।
অন্যদিকে ভিসি পতনের দাবিতে তার ভবনের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা। গতকাল বেলা একটায় প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য বিতাড়ন মঞ্চে’র করেন শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন। একই সঙ্গে ভিসির নির্দেশে তার সময়ে নিয়োগ পাওয়া শিক্ষকরা অবস্থান করছেন ভিসি ভবনের পেছনের গেটে।
এদিকে গতকাল বেলা ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন। ক্ষত শুক্রবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে শিক্ষক সমাজের ভিসি ভবন অবরোধ এখনও চলছে। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান হয়। শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, পুলিশ দিয়ে ক্যাম্পাস চলতে পারে না। ভিসিপন্থী শিক্ষক এবং তার লালিত ছাত্রলীগ দিয়ে যে হামলার ঘটনা ঘটেছে তা দ্বারা ভিসি দায়িত্ব পালনে ব্যর্থ তা ফের প্রমাণিত হলো। তিনি উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চে ছাত্রলীগের আগুন দেয়ার ঘটনারও তীব্র সমালোচনা করেন।
জাবি ক্যাম্পাসে ভিসি লীগ এখন ত্রাস : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করে ক্যাম্পাসে গঠন করা হয়েছে গোপালগঞ্জ লীগ বা ভিসি লীগ। কয়েক সন্ত্রাসী আর অছাত্রদের নেতৃত্বে গঠিত সংগঠনটির পরিচালক বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির নিজেই। তার আদেশ-নির্দেশে হামলা, সংঘর্ষ, ছাত্র পেটানোই এ সংগঠনের মূল কাজ। ২০১০ সালের ৫ জুলাইয়ের ঘটনার পর ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এ সংগঠনের যাত্রা। গোপালগঞ্জবাসী এসএম শামীম, শেখ শরিফুল ইসলাম ও আজগর আলীর নেতৃত্বে ক্যাম্পাসে টেন্ডারবাজি, সন্ত্রাসী, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের হাতে গত ৮ জানুয়ারি খুন হন ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র জুবায়ের আহমেদ। জুবায়ের হত্যার বিচারের আন্দোলনে ভীতি প্রদর্শনের জন্য এ সংগঠনের ক্যাডারদের দিয়ে ক্যাম্পাসে মিছিল মিটিং করান ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির। ভিসি পতনের আন্দোলনকে রুখতে গত শুক্রবার হামলাকারী এসব ভিসি লীগ কর্মীদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে পুলিশের উপস্থিতিতে শিক্ষক সমাজের নির্মিত ‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ’ ভেঙে ফেলে এবং সব ব্যানার ফেস্টুন মঞ্চের সঙ্গে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। গত ২০ এপ্রিল রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে অছাত্র হিসাবে পরিচিত শেখ শরিফুল ইসলামের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যদের সামনে ৭ সাধারণ শিক্ষার্থীকে মারধর করা হয়। সর্বশেষ গতকাল ৭ সাংস্কৃতিক কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করে এ ভিসিলীগ ক্যাডার। দু’বছর আগে ছাত্রত্ব শেষ হলেও নির্লজ্জের মত ক্যাম্পাসে অবস্থান করছেন এ ক্যাডার। তার সঙ্গে রয়েছে ভাসানী হলের শাকিল, সম্রাট, মীর মশাররফ হোসেন হলের লিটন, আলবেরুনী হলের সকাল ও কামাল উদ্দীন হলের মাসুদ। এদের কারোরই ছাত্রত্ব নেই, কেউবা পরীক্ষা না দিয়ে ছাত্রত্ব টিকিয়ে রেখেছেন। এদের সঙ্গে তাল মিলিয়ে সব কাজের হোতা হচ্ছেন সাবেক ছাত্রলীগ ক্যাডার প্রশাসনিক অফিসার সাগর। সরকার মো. আজগর আলী ভিসি লীগের আরেক কুখ্যাত ক্যাডার। যার বিরুদ্ধে রয়েছে মুরগি চুরির মতো ন্যক্কারজনক কাজের অভিযোগ।
এসব বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর সুকল্যাণ কুমার কুণ্ডু ও ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবিরের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

নারী দিবসে ঢাবিতে টাকার খেল দেখালো এনজিওজোট ‘আমরাই পারি’

সূত্র: রাজনৈতিক দলগুলোর কর্মসূচির মতোই টাকা দিয়ে নিজেদের কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশের বেশকিছু এনজিও। এবারের নারী দিবসের প্রথম প্রহরের কর্মসূচিতে বিষয়টির প্রমাণ পাওয়া গেছে।
এ বছর ৮ মার্চ রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে আর্ন্তজাতিক নারী দিবসকে স্বাগত জানানো হয়।

এসময় অনেকেই জানতে চান, ‘ম্যাডাম কিসের টাকা’ জবাবে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের এক হাউস টিউটর বলেন, “তোমরা তো পলিটিক্যাল প্রোগামে যাও না। গেলে বুঝতা কিসের টাকা। মনে করো এটা ঘুষ দিচ্ছি, তোমরা এতো রাতে কষ্ট করে এসেছো সেজন্য।”

হাউজ টিউটর টাকা ফিরিয়ে নিতে অনাগ্রহ দেখান এবং দ্রুত স্থান ত্যাগ করেন। এসময় হলের মেয়েরা টাকা ফিরিয়ে দেন এবং ‘আমরাই পারি নারীর প্রতি সকল সহিংতা প্রতিরোধ করতে’ এর প্যাডে নিজের হাতে রেখা নাম কেটে ফেলেন। এনজিও’র ফরম এবং টাকার বান্ডিল হলের এক কর্মচারীর হাতে দিয়ে চলে আসেন মেয়েরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এই কর্মসূচির আয়োজন করে। আঁধার ভাঙার শপথ এই শ্লোগান নিয়ে টাকার বিনিময়ে শহীদ মিনারে এসে মোম জ্বালিয়ে কর্মসূচি সফল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চারটি হলের কিছু মেয়ে এবং বিভিন্ন নারী সংগঠনের নেতাকর্মী। বিস্তারিত →