পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর শহরের রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গতকাল মঙ্গলবার রনি সাহা (২৫) নামে এক ফেন্সিডিল ব্যবসায়ীকে ৫০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করেছে। এ সময় তার বাসায় তলস্নাশী চালিয়ে পুলিশ ফেন্সিডিল বিক্রীর ১লাখ ৮ হাজার টাকা উদ্ধার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রনির বাসায় অভিযান চালায়। এ সময় ঘরে রাখা ফেন্সিডিল, ৫০০ টাকার দু’টি জাল নোট ও ফেন্সিডিল বিক্রীর ১লাখ ৮ হাজার টাকা উদ্ধার করে । বিস্তারিত →

