Category: সংসদ

রেন্টাল বিদ্যুতে দুই মাসেই ১২৩৭ কোটি টাকা ভর্তুকি : সংসদে প্রতিমন্ত্রী

সূত্র: জ্বালানিভিত্তিক রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুেকন্দ্র থেকে বিদ্যুত্ কেনার জন্য চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ১ হাজার ২৩৭ কোটি ৬৯ লাখ টাকা ভর্তুকি দিতে হয়েছে। অর্থাত্ মাসে ভর্তুকির পরিমাণ ৬১৮ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা।
বিস্তারিত →

আসুন যা করার নিজেরা করি, খালেদাকে হাসিনা

সূত্র: রাজনীতিবিদদের ‘তারা’ যেন আর লাঞ্ছিত করতে না পারে সেজন্য বিরোধী দলকে সংসদে এসে সংবিধান সংশোধনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেন, “আমরা আমাদের সুবিধার জন্য একটা পদ্ধতি চালু করেছিলাম। আমাদেরই করা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সুযোগ নিয়ে তারা ক্ষমতায় আসবে।

বিস্তারিত →

মধ্যবর্তী নির্বাচনের দাবি দিবাস্বপ্নই থেকে যাবে : স্পিকার

সূত্র: মধ্যবর্তী নির্বাচনের বিরোধী দলের দাবি দিবাস্বপ্নই থেকে যাবে বলে মন্তব্য করেছেন স্পিকার আবদুল হামিদ।বিরোধী দল সংসদের বাইরে বসে মধ্যবর্তী নির্বাচনের দিবাস্বপ্নে বিভোর খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের এমন মন্তব্যের প্রেক্ষিতে স্পিকার আবদুল হামিদ অ্যাভোকেট কিছুটা কৌতুক করে বলেন সব স্বপ্ন স্বপ্নই থেকে যায়।

গতকাল জাতীয় সংসদে খাদ্যমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে প্রথম প্রশ্নকারী ছিলেন বিএনপির সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। বিরোধী দল সংসদে না আসায় স্পিকার পরবর্তী প্রশ্নে চলে যান এবং খাদ্যমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনার ছয় মিনিট সময় বেঁচে গেল।

বিস্তারিত →

মহাজোট আমলে ১৫৭ এমপিকে প্লট দিয়েছে রাজউক: সংসদে প্রতিমন্ত্রী

সূত্র: ক্ষমতাসীন মহাজোট সরকারের আমলে মোট ১৫৪ জন সংসদ সদস্যকে বিভিন্ন আয়তনের প্লট বরাদ্দ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এ তথ্য জানান। আব্দুল মান্নান খানের অনুপস্থিতিতে তা পাঠানো লিখিত বক্তব্য থেকে উত্তর দেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান

বিস্তারিত →

বিরোধী দল ছাড়াই নবম অধিবেশন শুরু

সূত্র: বিরোধী দল ছাড়াই শুরু হলো নবম সংসদের নবম অধিবেশন। রোববার বিকাল সোয়া ৪ টায় শুরু হওয়া এই অধিবেশনেই আসন্ন ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করা হবে।

অধিবেশনের উদ্বোধনী ভাষণে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে স্পিকার আবদুল হামিদ বলেন, জনগণ আশা করে, দেশের সব রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হোক সংসদ। আর এক্ষেত্রে বিরোধীদলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিস্তারিত →

দুদক আইন সংশোধনের বিল সংসদে

সূত্র: বিচারক, বিচার কাজে নিয়োজিত ব্যক্তি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করার আগে সরকারের অনুমতি নেওয়ার বিধান বাধ্যতামূলক করার প্রস্তাব রেখে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন-২০১১ বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) কেউ মিথ্যা অভিযোগ করলে অভিযোগকারীর বিরুদ্ধে পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এই বিলে। আইনটি পাস হলে দুদকের নিু পর্যায়ের কর্মকর্তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারবে না।

বিস্তারিত →

সংসদে অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা

সূত্র: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রতি মন্তব্য এবং সংসদে এক সাংসদের প্রশ্নের জবাব না দিয়ে ক্ষোভ প্রকাশ করায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রোববার জাতীয় সংসদে সমালোচিত হয়েছেন।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র দলীয় সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের দেশের অর্থনীতি চাঙ্গা করা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে সরাসরি অস্বীকৃতি জানান অর্থমন্ত্রী। সেইসঙ্গে তিনি ক্ষুব্ধও হয়ে ওঠেন।

বিস্তারিত →

ডকুমেন্ট বলছে ভিন্নকথা : ১০ টাকা কেজি চালের কথা ’৯৬ সালে বলেছি, এবার নয় – সংসদে শেখ হাসিনা

সূত্র:বিরোধী দল মিথ্যাচার ও অপপ্রচারে পারদর্শী অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ১৯৯৬ সালের নির্বাচনী জনসভার বক্তৃতাকে তারা (বিএনপি) ২০০৮ সালের বলে চালিয়ে দিয়েছে। ’৯৬ সালের নির্বাচনী বক্তৃতার সঙ্গে তারা ২০০৮ সালের ক্যাপশন লিখে ইউ-টিউবে ছড়িয়ে দিয়েছে।

প্রচার করছে নির্বাচনের আগে আমি নাকি বক্তৃতা দিয়েছিলাম ক্ষমতায় আসতে পারলে ১০ টাকা কেজি চাল খাওয়াবো। প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আমরা দশ টাকা কেজি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে তা রক্ষা করেছি।

বিস্তারিত →

সংসদের সার্বভৌমত্ব বিতর্ক ‘সুপ্রিম কোর্টও সংবিধানের আলোকে কাজ করছে’

সূত্র: সংসদের সার্বভৌমত্ব এবং এর কাছে বিচারকদের জবাবদিহি নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, কেউই সংবিধানের ঊর্ধ্বে নয়। সংবিধানের আলোকেই সবাই কাজ করছে, সুপ্রিম কোর্টও।

জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম ‘বাংলাদেশের সংসদ সার্বভৌম নয়’- বিচারপতিদের এই বক্তব্য সংবলিত প্রকাশিত সংবাদ প্রসঙ্গে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বিস্তারিত →

সংসদ সদস্য পদ ধরে রাখতে কারাগার থেকে উদ্যোগ সাকার

সূত্র: চলতি সংসদ অধিবেশনেই যোগ দিতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। সংসদ সদস্যপদ ধরে রাখার জন্য স্পিকারের কাছে অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ চেয়েছেন তিনি।

স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের কাছে সংসদে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে গত মঙ্গলবার তিনি একটি আবেদন পাঠিয়েছেন।এদিকে, মানবতাবিরোধী অপরাধে জড়িত সন্দেহে তাকে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিস্তারিত →