Category: যুবলীগ

ওয়ান টাইম এমপিরা দেশ ও দলকে শেষ করে দিচ্ছেন

সূত্র:‘ওয়ান টাইম ইকোনো কলম মার্কা এমপিরা দেশটাকে শেষ করে দিচ্ছে। দলকে তলানিতে নিয়ে যাচ্ছে। চুপচাপ বসে থাকলে হবে না, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনাকে এসব বলতে হবে। দলের কমপক্ষে ২০০ এমপি দুর্নীতি-লুটপাট করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এভাবে চলতে থাকলে দল আবার ক্ষমতায় নাও আসতে পারে।’

গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের প্রতিনিধি সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতারা দলীয় সরকারের মন্ত্রী-এমপিদের তীব্র সমালোচনা করে এ বক্তব্য দেন। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধে বাংলাদেশের জয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে যুবলীগ। বিস্তারিত →

ভেঙে দেওয়া হলো পা, তুলে নেওয়া হলো নখ

সূত্র: কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগের মিছিলে না যাওয়ায় গতকাল বুধবার মোহাম্মদ রনি (২৮) নামের এক যুবককে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে তাঁর ডান হাতের একটি আঙুলের নখও। থেঁতলে দেওয়া হয়েছে অপর আঙুলগুলো। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে।জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

কলেজের দোতলার একটি কক্ষে আটকে সেখানে আরও ৩০-৪০ জন মিলে মুখ, হাত ও পা বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। প্রায় আধা ঘণ্টা ধরে সজীব, রোমেল, আলাল, তানজু, নাহিদসহ অন্যরা লাঠি, রড, হকিস্টিক, হাতুড়ি ও ছুরি দিয়ে সারা শরীরে আঘাত করেন। এতে তাঁর পা ভেঙে যায়। এ ছাড়া সাঁড়াশি দিয়ে ডান হাতের দুটি আঙুলের নখ উপড়ে ফেলা হয়।রনি আরও বলেন, তাঁরা তাঁকে শাটারগান দিয়ে সন্ত্রাসী বলে ফাঁসানোর হুমকি দেন।

হাসপাতালে মোহাম্মদ রনি


এ ঘটনায় রনির বাবা শাজাহান আলী বাদী হয়ে ছয়-সাতজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন। রনি নিজেকে কুষ্টিয়া যুবলীগের কর্মী বলে দাবি করেন।
শাজাহান আলী বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের মিছিলে না যাওয়ায় কয়েক দিন ধরে আমার ছেলেকে তারা হুমকি দিয়ে আসছিল। বাড়ি এসে বলে যায়, থানাপাড়ায় বাস করতে হলে মিছিলে যেতে হবে। গতকাল রনিকে মারধরের পর তারা আবারও বাড়িতে এসে বলে যায়, মামলা করলে তাঁর অন্য ছেলেদের একই পরিণতি হবে।’ বিস্তারিত →

খুলনায় বাড়ি দখল করে সাইনবোর্ড টাঙিয়েছে যুবলীগকর্মীরা

সূত্র: খুলনার প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ের একটি বাড়ি ‘স্যাভয় ট্রাভেলস’ সাইনবোর্ড টাঙিয়ে যুবলীগ কর্মীরা দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়ির মালিক সাইনবোর্ড নামিয়ে ফেললে গতকাল বিকালে দ্বিতীয় দফায় পুলিশের সহযোগিতা নিয়ে আবারও সাইনবোর্ড লাগাতে দেখা যায়।

বিষয়টি নিয়ে পুলিশ বাড়ির মালিকের মামলা না নিয়ে সমঝোতা করার চেষ্টা করছে। তবে যাদের বিরুদ্ধে দখলের অভিযোগ তারা চুক্তি অনুযায়ী ওই বাড়ির বৈধ ভাড়াটিয়া বলে দাবি করেছেন।

বিস্তারিত →

যুবলীগের অভিযোগ অনেক মন্ত্রীর গাড়ি দেখলেই জনগণ ভয় পায়

সূত্র:সরকারের মন্ত্রীদের তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন যুবলীগ নেতারা। অনেক মন্ত্রীর গাড়ি দেখলেই আজ জনগণ ভয় পায় বলে তারা অভিযোগ করেছেন।শনিবার দুপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভায় মন্ত্রীদের তীব্র সমালোচনা ও তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, যুবলীগ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নাম উল্লেখ করে এ ধরনের অভিযোগ করেন। বিস্তারিত →

চট্টগ্রামে সিসিসি ভবনে যুবলীগের হামলা: মেয়র ২ ঘণ্টা অবরুদ্ধ, ৬ কর্মী আহত

সূত্র: ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ভবনে হামলা চালিয়ে ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন মেয়র মনজুর আলমকে। এ সময় তারা সিসিসির এক ম্যাজিস্ট্রেটের কক্ষে ভাঙচুর ও ৬ কর্মীকে মারধর করে আহত করেন।

মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।নগরীর ৬টি অবৈধ বিল বোর্ড অপসারণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। নগরীর ষোল শহর এলাকায় দুপুর ২টায় ওই বিল বোর্ড অপসারণ কাজে নেতৃত্ব দেন সিসিসি’র ম্যাজিস্ট্রেট শেখ সালেহ আহম্মেদ। বিস্তারিত →

বিএনপি-যুবলীগের সভা নিয়ে উত্তেজনা

সূত্র: গাজীপুরে জেলা বিএনপি ও যুবলীগ একই স্থানে রোববার বিকেলে সভা আহ্বান করেছে। এ নিয়ে উভয় সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শহরবাসী জানান, জেলা সদরে মুক্তমঞ্চে রোববার বিকেলে সভা অনুষ্ঠিত হবে-এই ঘোষণা দিয়ে শনিবার থেকে উভয় দলের মাইকিং হচ্ছে।

জয়দেবপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে পুলিশ প্রশাসন দু’দলের নেতাদের সাথে সমঝোতার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। তবে রোববার সকাল ৯টা পর্যন্ত সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়নি।
বিস্তারিত →

প্রধানমন্ত্রীই ছাত্রলীগ-যুবলীগকে প্রশ্রয় দিচ্ছেন : এমকে আনোয়ার

সূত্রঃ প্রধানমন্ত্রী নিজেই যুবলীগ-ছাত্রলীগের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।

শনিবার বিকেলে জাতীয় প্রেসকাবে জিয়া নাগরিক ফোরাম ঢাকা মহানগর শাখা আয়োজিত ‘প্রশাসনের নগ্ন হামলা, দেশের আইন শৃঙ্খলার অবনতি ও সরকারের জবাবদিহীতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ অভিযোগ করেন। বিস্তারিত →

 ইউসুফ হত্যাকাণ্ড যুবলীগ কর্মীরা দাবি করলেও দায় নেবে না ছাত্রলীগ

সূত্রঃ ঢাকা মহানগর ছাত্রলীগ বলেছে, মগবাজারে যুবলীগের কর্মী ইউসুফ আলীর ওপর হামলাকারীরা ছাত্রলীগের কেউ নন। ইউসুফের আত্মীয়স্বজন ও বন্ধুদের দাবি, ছাত্রলীগের কর্মীদের হাতেই নিহত হয়েছেন তিনি।
এদিকে

এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার দুপুরে টেন্ডার নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগ নামধারী কয়েকজন তরুণ ইউসুফকে মারধর করেন। ইউসুফ রমনা থানায় গিয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে হূদরোগ ইনস্টিটিউটে ইউসুফের মৃত্যু হয়। বিস্তারিত →

আ. লীগ-ছাত্রলীগের ৪৭ নেতা-কর্মীর হত্যামামলা খারিজ

সূত্রঃ আওয়ামী লীগ ও সরকার সমর্থক ছাত্রলীগের ৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে ১৪ বছর আগের পুলিশ কর্মকর্তা হত্যামামলা খারিজ করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনে তা খারিজ করা হয়। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক রবিউল হাসান সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবীর দ্বিতীয় দফা আবেদনের প্রেক্ষিতে মামলাটি খারিজ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও দ্রুত বিচার ট্রাইবুনালের পিপি মো. আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার ১৫তম সভার সুপারিশের ভিত্তিতে দ্বিতীয় দফায় মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করি।” বিস্তারিত →

লাইসেন্স দেখতে চাওয়ায় পুলিশকে ছাত্রলীগের মারধর

সূত্রঃ খুলনা নগরে ছাত্রলীগের নেতার মোটরসাইকেলের লাইসেন্স (অনুমতিপত্র) দেখতে চাওয়ায় গতকাল শুক্রবার ট্রাফিক পুলিশ সদস্যদের মারধর করা হয়েছে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। এ সময় একটি পুলিশ বক্সও ভাঙচুর করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে নতুন রাস্তার পুলিশ বক্সের সামনে যানবাহন ও চালক লাইসেন্স পরীক্ষা করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। বিস্তারিত →