Category: খালেদা জিয়া

মহাসেন: ১৮ দলের রোববারের হরতাল প্রত্যাহার

সুত্র: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এ সম্ভাব্য ক্ষতির কথা চিন্তা করে আগামী রোববারের দেশব্যাপী ১৮ দলের ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ হরতাল প্রত্যাহারের কথা জানান।

 ১৮ দলের রোববারের হরতাল প্রত্যাহার

১৮ দলের রোববারের
হরতাল প্রত্যাহার


তিনি বলেন, “মহাসেনের কারণে উপকূলীয় এলাকার মানুষের সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এ হরতাল প্রত্যাহার করা হয়েছে।” বিস্তারিত →

খালেদা জিয়ার গুলশান অফিস লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

সুত্র:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান অফিস লক্ষ্য করে গুলি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ১৮ জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষ করে অফিসেই ছিলেন খালেদা জিয়া।তবে এতে কেউ হতাহত হয়নি। বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল নতুন বার্তা ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম


তিনি জানান, “ঠিক সামনের রাস্তার দক্ষিণ দিক থেকে মটরসাইকেলে করে তিনজন লোক অফিস লক্ষ্য করে তিন থেকে পাঁচ রাউন্ড গুলি করে। এ সময় অফিসে দায়িত্বরত পুলিশ সদস্য ও দলীয় নেতাকর্মীরা ধাওয়া করলে তারা মটরসাইকেল নিয়ে তারা উত্তর দিকে দ্রুত পালিয়ে যায়।” ঘটনার পরপরই গুলশান থানার পুলিশ এসে ঘটনাস্থলে পরিদর্শন করে। বিস্তারিত →

খুনি লুটেরা সরকার হটাও : নয়াপল্টন অফিসে খালেদা জিয়া : নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন : দৃষ্টি ভিন্নখাতে নিতে শাহবাগি মঞ্চ, গণহত্যা, নির্যাতন : পুলিশের প্রতি হুশিয়ারি, মানুষ হত্যা বন্ধ করুন : নাস্তিক ব্লগারদের পাহারা, আমাদের সমাবেশ পণ্ড করা হচ্ছে : শাহবাগি মঞ্চ বন্ধ করুন, নইলে জনগণের মঞ্চ হবে : আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার হবে : সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করুন : নেতাকর্মীদের না ছাড়লে ১৮ ও ১৯ মার্চ হরতাল

সূত্র: পুলিশের তাণ্ডবে লণ্ডভণ্ড বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে দলের চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া খুনি-লুটেরা সরকারকে ক্ষমতা থেকে হটানোর ডাক দিয়েছেন। তিনি বলেন, দেশব্যাপী যে গণহত্যা চলছে তার দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে।

 পুলিশের তাণ্ডবে লণ্ডভণ্ড বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে দলের চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া

পুলিশের তাণ্ডবে লণ্ডভণ্ড বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে দলের চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া

আগামীতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যাসহ মানবতাবিরোধী সব অপরাধের বিচার করা হবে। নির্বিচারে গুলিবর্ষণ বন্ধ করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, কথায় কথায় গুলি চালানো বন্ধ করুন।

জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, সেই জনগণের ওপর গুলি করা বন্ধ না করলে ভবিষ্যতে এর জন্য জবাব দিতে হবে।
খালেদা জিয়া বলেন, এই সরকারকে আর সময় দেয়া যায় না। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষ খুন করবে, গণহত্যা চালাবে। তিনি বলেন, এ সরকার রক্তপিপাসু। এ সরকার দেশকে ধ্বংস করেছে। সেজন্য ১৮ ও ১৯ মার্চের হরতাল সফল করতে হবে।
এরপর হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়া হবে। বিস্তারিত →

শাহবাগের কঠোর সমালোচনায় খালেদা

সুত্র:
যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে তরুণ প্রজম্ম যে আন্দোলন করছে তা ‘উস্কানিমূলক’ ও ‘বেআইনি’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, “একটি গোষ্ঠীকে সরকার উস্কানিমূলক ও বেআইনি কর্মকাণ্ড সংঘটনে প্রতিনিয়ত আস্কারা ও সমর্থন দিয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়ত ঘৃণা, বিদ্বেষ ছড়াচ্ছে। জাতীয় জীবনে বিভেদ-বিভাজনকে উস্কে দিচ্ছে।”

বিক্ষোভকারীদের দাবির প্রতি সমর্থন জানানোর জন্য সরকারেরও কঠোর সমালোচনা করেন বিরোধী দলের নেতা।

“শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিটি অভিযুক্তকে ফাঁসি দেয়ার যে দাবি জানানো হয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তার প্রতি শুধু সমর্থনই ব্যক্ত করেননি, বরং ট্রাইব্যুনালের বিচারকদের প্রতি বিক্ষোভকারীদের দাবি বিবেচনায় রেখে রায় দেওয়ার আহ্বান জানান। কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরণের ঘটনা নজিরবিহীন।”
বিস্তারিত →

কাউকে খবরদারি করতে দেব না: আশরাফ

সুত্র: রোববার ঢাকার কামরাঙ্গীরচরে এক জনসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও এই জনসভায় ছিলেন। ওয়াশিংটন টাইমসে সম্প্রতি প্রকাশিত বিরোধীদলীয় নেতার নিবন্ধের বিষয়টি তুলে সৈয়দ আশরাফ বলেন, “আমেরিকা বা যত ক্ষমতাশালী দেশ বা পরাক্রমশালী ব্যক্তি হোক না কেন, এই বাংলাদেশের ওপর কাউকে খবরদারি করতে শেখ হাসিনার সরকার দেবে না।”

গত বুধবার ওয়াশিংটন টাইমসের মতামত পাতায় লেখা এক নিবন্ধে বিএনপি চেয়ারপারসন আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশ গণতন্ত্রের বদলে একটি পরিবারের শাসনে যাচ্ছে। বিস্তারিত →

আইএসআই’র টাকা ‘কাল্পনিক গল্প’: ফখরুল

সূত্র: পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে খালেদা জিয়ার ‘অর্থ নেওয়ার’ খবরকে ‘কাল্পনিক গল্প’ অভিহিত করেছে বিএনপি।আইএসআই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বুধবার দেওয়া বক্তব্যের প্রতিবাদ বৃহস্পতিবার জানান বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বক্তব্যের প্রতিবাদ ও সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, “বিশ্বের মধ্যে মর্যাদাবান ‘ইকোনমিস্ট’ পত্রিকা বলেছে, ২০০৮ সালে পাশ্ববর্তী দেশ থেকে বস্তায় বস্তায় টাকা এনে আপনারা (শেখ হাসিনা) নির্বাচন করেছেন। সেজন্য এখন তাকে ঢাকতে একটি নতুন কাল্পনিক গল্প তৈরি করেছেন তিনি।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বিবর্জিত। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমাদের নেত্রী বিদেশিদের কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করেন না।” বিস্তারিত →

দুই নেত্রীকে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে ওঠার আহবান ব্লেকের

সুত্র:শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের জন্য একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও’ব্লেক জুনিয়র। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে ব্লেক এ আহবান জানান। একই সঙ্গে তিনি আগামী নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু এবং সব দলের অংশগ্রহণ উপযোগী হবে, এর ফর্মুলা প্রধান দুই দলকে আলোচনার মাধ্যমে ঠিক করার আহবান জানান।

দুই নেত্রীকে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে ওঠার আহবান ব্লেকের

দুই নেত্রীকে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে ওঠার আহবান ব্লেকের


গ্রামীণ ব্যাংক ইস্যুতে রবার্ট ব্লেক বলেন, ব্যাংকটির কার্যকারিতা অক্ষুণ্ন রাখা নিয়ে এবং গণমাধ্যম ও সুশীল সমাজে কাজের ক্ষেত্র সংকুচিত হওয়ার বিষয়টিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এখনো দূর হয়নি। বিস্তারিত →

সেনা কর্মকর্তাদের গুম করছে সরকার: খালেদা

সূত্রঃ সরকার সেনা কর্মকর্তাদের ‘গুম’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার বিকেলে চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্যে খালেদা একই সঙ্গে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যার অভিযোগও আনেন সরকারের বিরুদ্ধে।

বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে ‘ধ্বংসের’ অভিযোগও আনেন।তিনি বলেন, “বিডিআরের (বর্তমান বিজিবি) মতো সেনা বাহিনীকেও ধ্বংস করে ফেলার ষড়যন্ত্র চলছে। বিডিআর সদরদপ্তরে খুন হওয়া ৫৭ সেনা কর্মকর্তার বিচার তিন বছরেও সরকার করতে পারেনি।”

“অনেক সেনা কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়েছে, অনেককে বিদায় করে দেওয়া হয়েছে” দাবি করে খালেদা বলেন, “উদ্দেশ্য একটাই আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়ে নামমাত্র একটি সেনাবাহিনীতে পরিণত করা।”

তিনি বলেন, “সরকার কেবল দমননীতিই নয়, গুম ও গুপ্ত হত্যার মাধমের বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করছে। “কেবল তা-ই নয়, সেনাবাহিনীর কর্মকর্তাদেরও গুম করা হচ্ছে,” যোগ করেন বিএনপিপ্রধান। বিস্তারিত →

রোডমার্চ নিয়ে চট্টগ্রামের পথে খালেদা

সূত্রঃ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এবার চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শুরু করেছেন, যার শেষ হবে নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে।

রোডমার্চ নিয়ে চট্টগ্রামের পথে খালেদা

রোডমার্চ নিয়ে চট্টগ্রামের পথে খালেদা

রোববার সকাল সোয়া ১০টার দিকে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে নয়া পল্টনের উদ্দেশ্যে রওনা হন। পৌনে ১১টায় নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় রোডমার্চ। বিস্তারিত →

আওয়ামী লীগ সরকার অন্য দেশের হয়ে কাজ করছে : বিবিসিকে খালেদা জিয়া

সূত্র: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ ও জনগণের স্বার্থ নিয়ে সরকার কোনো কাজ করছে না। অন্য দেশের হয়ে তারা কাজ করছে। যতদিন তারা ক্ষমতায় থাকবে দেশের ততই ক্ষতি হবে।

বিস্তারিত →