Category: জাতীয় পার্টি

কামারুজ্জামানকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে

সুত্র: মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মামলার রায় ঘোষণার দিন ধার্য্য করেছে। কারা সূত্র জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে কাশিমপুর কারাগারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানকে আনা হয়।

এর আগে গত ১৬ এপ্রিল বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় যে কোনো দিন কামারুজ্জামানের মামলার রায় দেওয়ার জন্য অপেক্ষমাণ (সিএভি) বলে রেখে দেন ট্রাইব্যুনাল। গত বছরের ৪ জুন কামারুজ্জামানের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাতটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। বিস্তারিত →

এই সরকার ‘নাই নাই’ সরকার: এরশাদ

সুত্র:বিদ্যুৎ-পানি-গ্যাস সঙ্কটের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে ‘নাই নাই সরকার’ নামে অভিহিত করেছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।বৃহস্পতিবার বিকালে গেণ্ডারিয়ায় এক জনসভায় তিনি বলেন, “মানুষ ভালো নেই। পানি নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই। এই সরকারের নাম নাই নাই সরকার।”
এরশাদ
“এই সরকারের আরেকটি নাম আছে- তা হলো দ্রব্যমূল্য বৃদ্ধির সরকার। এই সরকারের আমলের মতো দ্রব্যমূল্য বৃদ্ধি অন্য কোনো সময় হয়নি,” বলেন তিনি।এরশাদ মহাজোটে থাকলেও আগামী নির্বাচন এককভাবে করার ঘোষণা দিয়েছেন। ওই ঘোষণার পর থেকে সরকারের সমালোচনামুখর তিনি। বিস্তারিত →

নির্বাচন মহাজোটেই, হাসিনাকে বললেন এরশাদ

সূত্র: এককভাবে নির্বাচন করার ‘ঘোষণার’ পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ক্ষমতাসীন মহাজোটের শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

জাতীয় পার্টির একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, মহাজোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে জাপা চেয়ারম্যান রোববার সন্ধ্যা সোয়া ৭টা থেকে এক ঘণ্টারও বেশি সময় পর্যন্ত বৈঠক করেন।

বিস্তারিত →

ক্ষমতার হিসেব কষছেন এরশাদ

সূত্র: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আর অন্তত একবার হলেও ক্ষমতার স্বাদ নিতে মরিয়া হয়ে উঠেছেন। দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এরশাদের ঘনিষ্ঠ সূত্র বলছে, বয়সের বেড়ে যাওয়ায় পরবর্তী নির্বাচনকেই (২০১৪) জীবনের শেষ নির্বাচন বলে ধরে নিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি। তাই সামনের নির্বাচনে মহাজোটেই থাকবেন না চার দলীয় জোটের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চালাচ্ছেন তিনি। ভাবছেন প্রয়োজনে নতুন জোট গঠনের সম্ভাবনা নিয়েও। বিস্তারিত →

তত্ত্বাবধায়ক বাতিল করে আদালতের রায়ের এখতিয়ার নিয়ে প্রশ্ন এরশাদের

সূত্র: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘যে পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষিত হয়েছে- সেটা প্রত্যাশা করি নাই।

আমরা তত্ত্বাবধায়ক সরকার রাখবো কি রাখবো না সেটা সংসদের এখতিয়ার।’সোমবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

বিস্তারিত →

মহাজোটে আর নয়, এককভাবে নির্বাচন করবে জাপা

সূত্র: আগামী নির্বচানে এককভাবে নির্বাচনে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। মহাজোট সরকার ও আওয়ামী লীগের তরফে বিমাতাসুলভ আচরের কারণে জাপা এ সিদ্ধান্ত নিয়েছে বলে পার্টিসূত্র জানিয়েছে।

আজ সোমবার দুপুরে বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে প্রেসিডিয়ামের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে জাপার একাধিক প্রেসিডিয়াম সদস্য বাংলানিউজকে এ খবররে সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ আমাদের সাথে ভাঁওতাবাজি করেছে। সে কারণে তাদের সাথে থাকার কোনও মানে হয় না।

বিস্তারিত →

মহাজোট ছাড়ছেন এরশাদ!

সূত্র: অবশেষে মহাজোট থেকে বেরিয়ে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। শুধু তাই নয়, ছোট ছোট দলের সঙ্গে জোট বেঁধে জাতীয় পার্টিকে (জাপা) তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করানো চেষ্টা চলছে। এজন্য খোদ এরশাদসহ দলটির নীতি নির্ধারকরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ শুরু করেছেন। মন্ত্রিসভায়ও থাকছে না জাপার প্রতিনিধিত্ব।

হুসেইন মুহাম্মদ এরশাদ

হুসেইন মুহাম্মদ এরশাদ


দলটির সিনিয়র নেতারা বাংলানিউজকে জানিয়েছেন, জুন মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছে জাপা। ওই বৈঠকে এরশাদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হবে মহাজোট নেত্রীর কাছে। তিনি তা না মানলে মহাজোট থেকে বেরিয়ে যাবে এরশাদ ও তার দল।

বিস্তারিত →

নারীনীতির পক্ষে অবস্থান : জাতীয় পার্টি প্রেসিডিয়াম থেকে মজিবুর রহমান যুক্তিবাদীকে অব্যাহতি

সূত্র: মাওলানা মজিবুর রহমান যুক্তিবাদীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল দলের দফতর সম্পাদক মো. তাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন। এ আদেশ এরই মধ্যে কার্যকর করা হয়েছে।

বিস্তারিত →

জনগণ বিকল্প দলকে ক্ষমতায় বসানোর চিন্তা করছে: এরশাদ

সূত্র: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আগামী নির্বাচনে দেশের জনগণ বিকল্প দলকে ক্ষমতায় বসানোর চিন্তা করছে।’


তিনি বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দেশের মানুষ ভাল নেই।’

শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন । বিস্তারিত →

এয়ারটেলকে বর্জনের আহ্বান আন্দালিব রহমান পার্থের

সূত্র:রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এয়ারটেলকে বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এয়ারটেল ২ হাজার কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি করেছে। তারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মতো হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে এদেশে ব্যবসা করেছে। তাদের উদ্দেশ্য ভালো না। দেশবাসীকে আহ্বান জানাব এয়ারটেলকে বর্জন ও বয়কট করতে।

তিনি বলেন, দেশের শিল্প-কলকারখানা-ব্যবসা-বাণিজ্য-গৃহস্থালিতে যখন বিদ্যুত্ সরবরাহ দেয়া হচ্ছে না তখন এয়ারটেলের ২১০টি টাওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে। কিন্তু এটা কার স্বার্থে করা হচ্ছে। এয়ারটেল ৯৫ কোটি টাকার শুল্কমুক্ত সুবিধা নিয়েছে। বিস্তারিত →