সূত্র: ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, আকাবির উলামায়ে কিরামের আন্দোলনেই এই দেশ ইংরেজ বেনিয়াদের থেকে মুক্ত হয়েছে। এই দেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল কোরআনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু কোরআনের ওপর হস্তক্ষেপ করার কারণে এখন আবার উলামা মাশায়েখ ও ইসলামী জনতা জেগে উঠেছে। গতকাল ইসলামী আইন বাস্তবায়ন কমিটি সোনারগাঁও শাখায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি আমিনী আরও বলেন, ৪ এপ্রিল হরতাল শুধু কোরআনের ইজ্জত রক্ষার জন্য নয়, কোরআনি আইন প্রতিষ্ঠার হরতাল। এই হরতাল সফলের জন্য এখন বাংলাদেশের সর্বস্তরের উলামা মাশায়েখ ময়দানে নেমে এসেছেন। বিস্তারিত →
