সূত্র: ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদকে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশের মঞ্চে বক্তৃতা দিতে না দেয়া এবং তাকে অপমান করায় কথিত ‘অগ্নিকন্যা’ লাকী আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লাকী আক্তারকে গুরুতর অসুস্থ অবস্থায় সমাবেশস্থল থেকে গতরাত ১০টার দিকে পাশের বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। লাকীকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ছাত্র ইউনিয়ন রাতে সংবাদ সম্মেলনের আয়োজনের প্রস্তুতি নিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিপিবির কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলন করতে দেননি। বারডেম হাসপাতালের সামনে সাংবাদিকদের ছাত্র ইউনিয়নের নেতারা সংবাদ সম্মেলনের জন্য ফোন করে নিলেও পরে তারা জানিয়ে দেন, সংবাদ সম্মেলন হচ্ছে না। বিস্তারিত →









