সুত্র:
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর দেশজুড়ে চলমান সহিংসতা ও হতাহতের ঘটনাকে সরকারের ‘গণহত্যা’ আখ্যায়িত করে ৫ মার্চ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতের জোটসঙ্গী বিএনপি।শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের নেতা খালেদা জিয়া এই কর্মসূচি ঘোষণা করেন।
এছাড়া শনিবার বিকাল ৩টায় ঢাকার নয়াপল্টনে প্রতিবাদ মিছিল এবং সারা দেশে জেলায় জেলায় একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে ‘সরকারের সন্ত্রাস গণহত্যার’ প্রতিবাদে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি।







