সূত্র: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সামনে ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে সব ইসলামী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে সরকার ভাস্কর্য নির্মাণ থেকে দূরে সরে এসেছে এবং জনতার সামনে ঘোষণা দিতে বাধ্য হয়েছে।
তাই যে কোনো ইসলাম বিরোধী অপতত্পরতার বিরুদ্ধে সব ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ৯০ ভাগ মুসলমানের দেশে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বাম রাজনীতি বাংলার মাটিতে চলতে দেয়া যায় না।





