Category: ওয়ার্কার্স পার্টি

ফ্যাসিবাদ আক্রান্ত আমার দেশ : শাহবাগ ক্রমেই আওয়ামী নিয়ন্ত্রণে : বক্তৃতা দিয়েছেন মন্ত্রী মতিয়া চৌধুরী : ব্যবস্থাপনায় ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

সূত্র: রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন জেলায় ফ্যাসিবাদী আক্রমণের শিকার হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর পাঠকপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক আমার দেশ।

পাঁচদিন আগে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে ব্লগারদের ব্যানারে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বামদের নিয়ন্ত্রণ যতই বাড়ছে ততই ফ্যাসিবাদী হুঙ্কার ও ভিন্নমত দলন-দমনের প্রবণতা দেখা যচ্ছে।

বিস্তারিত →

শ্রীমঙ্গলে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ

সূত্র: মৌ্লভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় স্থানীয় ক্যাবল অপারেটররা শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

এরফলে রোববার থেকে ওই উপজেলায় দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ থাকবে।এদিকে এ খবর রোববার ভোর ৫টার দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চে ছড়িয়ে পড়লে উপস্থিত প্রতিবাদকারীরা ক্যাবল অপারেটরদের মাইকে ঘোষণার মাধ্যমে ধন্যবাদ জানান।

বিস্তারিত →

চট্টগ্রামে অবস্থান কর্মসূচিতে বিশৃঙ্খলা : এবার মন্ত্রী আফসারুলকে বোতল নিক্ষেপ, আমার দেশ-এ অগ্নিসংযোগ

সূত্র: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখতে দাঁড়ালে তাদের বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়।

এ নিয়ে আন্দোলনকারীদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। গতকাল বিকালে সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখতে দাঁড়ালে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাক্তার আফসারুল আমিনকে অস্থায়ী মঞ্চ থেকে বের করে দেয়া হয়। তাকে উদ্দেশ করে নিক্ষেপ করা হয় পানির বোতল।

বিস্তারিত →

ওয়ার্কার্স পার্টির আলোচনা : ট্রানজিটের নামে ভারতকে করিডোর দিচ্ছে সরকার

সূত্র: ভারতকে ট্রানজিট দেয়ার নামে ‘করিডোর’ দিচ্ছে সরকার। এ উদ্যোগ প্রতিহত করতে এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘ভারতকে ট্রানজিট করিডোর প্রদান : দেশের স্বাধীন পররাষ্ট্রনীতির সন্ধানে’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান, বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান, কবি ও সাহিত্যিক ফরহাদ মাজহার, অর্থনীতিবিদ ড. মনোয়ার হোসেন, কেএম মুশফিকুর রহমান, জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক কমরেড জুনায়েদ সাকী প্রমুখ বক্তৃতা করেন।

বিস্তারিত →

সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্র ধর্ম ইসলাম: আপত্তি জানাবে ১৪ দল শরিকরা

সূত্র: সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এবং বিসমিল্লাহ বহাল রাখার বিষয়ে বিরোধিতা করবে ১৪ দলের শরিকরা।এ জোটের অন্যতম দুই শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এ দু‘টি বিষয়ে নোট অব ডিসেন্ট দেবে বলে দলের নেতারা জানিয়েছেন।

সংবিধান সংশোধন বিশেষ কমিটি আগামী ২৫ এপ্রিল সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের নেতাদের মতামত নিতে তাদের সঙ্গে বৈঠক করবে।বৈঠকে সংসদে প্রতিনিধিত্বকারী দল হিসেবে ওয়ার্কার্স পার্টি, জাসদ, ন্যাপ ও গণতন্ত্রী পার্টিকে ডাকা হবে।

বিস্তারিত →

ধর্মভিত্তিক রাজনীতি ও রাষ্ট্রধর্ম বহালে ইনু-মেনন ক্ষুব্ধ

সূত্র: সংশোধিত সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি ও রাষ্ট্রধর্ম বহাল থাকার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন গঠিত বিশেষ কমিটির সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তাদের মতে, ধর্মভিত্তিক রাজনীতি ও রাষ্ট্রধর্ম বহাল হলে ধর্মনিরপেক্ষ রাজনীতি চরম ক্ষতির শিকার হবে। অপরদিকে লাভবান হবে ধর্মভিত্তিক রাজনীতি।

বিস্তারিত →

রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাংচুর করলো ছাত্রমৈত্রীর নেতারা

সূত্রঃ রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাংচুর করেছে ছাত্রমৈত্রির নেতারা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভাংচুরের পরে ছাত্রমৈত্রির বিক্ষুব্ধ নেতারা অফিসের গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে সিনিয়র নেতারা এসে সেই তালা ভেঙ্গে ফেলেন। রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিকু বাংলানিউজকে জানান, ছাত্রমৈত্রীর ছেলেরা এমন ঘটনা ঘটাতে পারে না। ওয়ার্কার্স পার্টির নেতারা হাজতে আটক সংগঠনের কয়েকজন নেতার জামিন করাতে ব্যর্থ হওয়ায় জেলা ছাত্রমৈত্রীর অন্যান্য নেতারা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। বিস্তারিত →