সুত্র: রাজধানীর শাপলা চত্বরে রবিবার রাতে সরকারি বাহিনী ‘গণহত্যা’ চালিয়েছে অভিযোগ করে এ ঘটনার প্রতিবাদে হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
![]()
সোমবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করেন জোটনেত্রী খালেদা জিয়া। বিস্তারিত →
Category: ইসলামী ঐক্যজোটে
গণমাধ্যমে নিহতের সঠিক তথ্য আসেনি: মোশাররফ
সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবি : কাল প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে ইসলামী ও সমমনা ১২ দল
সুত্র: সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনসহ বিভিন্ন দাবিতে কাল প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে ইসলামী ও সমমনা ১২ দল। বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণজমায়েত শেষে এ স্মারকলিপি দেয়া হবে। একই দিন সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে অভিন্ন দাবিসংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে। ঈমানি দাবি আদায়ের এ কর্মসূচিতে সবাইকে ঐক্যবব্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ১২ দলের নেতারা।
গতকাল এক বিবৃতিতে তারা বলেন, সংবিধানে আল্লাহ তায়ালার ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, মহানবী (সা.)-এর অবমাননা ও ব্যাঙ্গ কার্টুন বন্ধ এবং অবমাননাকারীদের শাস্তি, কোরআন-সুন্নাহবিরোধী নারীনীতি সংশোধন, একতরফাভাবে চাপিয়ে দেয়া ধর্মহীন শিক্ষানীতি সংশোধন, আলেম-উলামা ও ইসলামী নেতাদের ওপর নির্যাতন বন্ধ, মাদরাসা ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ, বোরকা নিষিদ্ধ করার ষড়যন্ত্র বন্ধ, ইসলাম নির্মূলের চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, উলামা মাশায়েখ ও ইসলামী নেতাদের বিরুদ্ধে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে ঈমানি দাবিতে ইসলামী ও সমমনা ১২ দলসহ সব ইসলামী জনতা নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক পদ্ধতিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। বিস্তারিত →
ইসলামী দলগুলোর কঠোর প্রতিবাদ : রাজউক কলেজের অধ্যক্ষ ও পরিকল্পনা সচিবের অপসারণ ও শাস্তি দাবি
সূত্র: ছাত্রীদের বোরকা পরার ওপর বিধি-নিষেধ আরোপের অপরাধে রাজউক উত্তরা কলেজের অধ্যক্ষ এবং ইসলামবিরোধী বক্তব্য দেয়ায় পরিকল্পনা সচিবের অপসারণ ও শাস্তি দাবি করেছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। অন্যথায় সরকার পতন আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠনগুলো।

ইউনিসেফের বিশ্ব শিশু পরিস্থিতি রিপোর্ট প্রকাশনা উত্সবে সরকারের পরিকল্পনা সচিবের বক্তব্য ‘বস্তির শিশুরা, গ্রামের দরিদ্র মানুষ এবং জন্ম-মৃত্যুর নায়ক বিধাতা। তিনি কেবল শিশু জন্ম দিতে থাকেন। বিসমিল্লাহ বললে কী হয়? প্রার্থনা দিয়ে কিছু হয় না। কেননা ফিলিস্তিন মুক্ত করার জন্য মক্কায় যে প্রার্থনা হয় তারপরও ফিলিস্তন মুক্ত হয়নি’
প্রসঙ্গত, বুধবার রাজউক উত্তরা কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেন সরকার ছাত্রীদের লম্বা বোরকা পরতে নিষেধ করেন এবং নিষেধাজ্ঞা না মানায় এক ছাত্রীকে বের করে দেন। অন্যদিকে একইদিনে ইউনিসেফের বিশ্ব শিশু পরিস্থিতি রিপোর্ট প্রকাশনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম ‘বিসিমল্লাহ্ বললে কী হয়? প্রার্থনা দিয়ে কিছু হয় না’ মর্মে ইসলামবিরোধী মন্তব্য করেন। বিস্তারিত →
কোরআনি আইনের সমালোচনার অধিকার মুসলমানদের নেই : মুফতি আমিনী
সূত্র: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী সৌদি আরবে ৮ বাংলাদেশীর শিরশ্ছেদকে কেন্দ্র করে সারাবিশ্বে কোরআন তথা আল্লাহর আইনের বিরুদ্ধে যে ঢালাও প্রচারণা শুরু হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ও ঈমানবিধ্বংসী আখ্যায়িত করে বলেছেন, আল্লাহর আইন যথার্থভাবে কার্যকর করার কারণে সৌদি আরবকে দোষারোপ করা প্রকারান্তরে আল্লাহর আইনকে অস্বীকার করার শামিল।
……সারাবিশ্বে কোরআন তথা আল্লাহর আইনের বিরুদ্ধে যে ঢালাও প্রচারণা শুরু হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ও ঈমানবিধ্বংসী আখ্যায়িত করে বলেছেন, আল্লাহর আইন যথার্থভাবে কার্যকর করার কারণে সৌদি আরবকে দোষারোপ করা প্রকারান্তরে আল্লাহর আইনকে অস্বীকার করার শামিল।
কারণ কেসাসের ক্ষেত্রে নিহত ব্যক্তির ওয়ারিশরা ক্ষমা না করলে কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের তা রহিত বা স্থগিত করার ক্ষমতা থাকে না। বিস্তারিত →
ইসলামী শক্তি নির্মূলের খেলায় ধ্বংস হবে সরকার : আমিনী
সূত্র: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে থাকবে, এই সেম্লাগান দিয়ে প্রধানমন্ত্রী নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশে নজিরবিহীন মার্শাল ল’ জারি করে রেখেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, তিনি যা বলেন জনগণ তা-ই বিশ্বাস করে মেনে নেবে। জনগণ অন্তর দিয়ে যা বিশ্বাস করে তা হলো, শেখ হাসিনা গণতন্ত্রের নামে, জনগণের ক্ষমতায়নের নামে যে মার্শাল ল’ জারি করে রেখেছেন, বিগত চল্লিশ বছরে তার কোনো নজির নেই।
দেশবিরোধী চুক্তি হলে প্রতিরোধ আন্দোলন : আমিনী
সূত্র: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, বর্তমান সরকার শুধু ইসলামের ওপরই আঘাত করছে না; দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতীয় স্বার্থরক্ষায় লজ্জাজনক কাজ করে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে আসবেন, এতে আপত্তির কিছু নেই; কিন্তু তার সঙ্গে ক্ষমতাসীন সরকার যদি দেশবিরোধী কোনো চুক্তি করেন বা দেশের স্বার্থকে ভারতের কাছে বিক্রি করে দেন তাহলে জনগণ তা প্রতিরোধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে।
সরকারের ওপর ফেরাউনি প্রেতাত্মা ভর করেছে : মুফতি আমিনী
সূত্র: ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেন, সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দিয়ে বর্তমান সরকার শুধু দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতেই আঘাত করেনি, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে।
যারা আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে চায়, তাদের কণ্ঠকেও এই সরকার স্তব্ধ করে দিচ্ছে। ফেরাউন নমরুদের প্রেতাত্মা ভর করেছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ইসলাম ও মুসলমানবিদ্বেষী শেখ হাসিনার এই সরকারের ওপর।
আদালতে মুফতি আমিনীর জবানবন্দি : কোরআনের পক্ষে কথা বলে ফাঁসিতে ঝুলতেও প্রস্তুত : সংবিধান থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তুলে দিয়ে সরকার মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে
সূত্র: সংবিধান নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা রিট আবেদনের শুনানিতে ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি আমিনীর বক্তব্য শুনেছেন হাইকোর্ট এবং বৃহস্পতিবার এ শুনানির রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।

বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হয়।হাইকোর্টে উপস্থিত হয়ে আমিনী বলেন, ‘আমি একজন মুফতি। মুফতির দায়িত্ব কোরআনের পক্ষে কথা বলা। এজন্য যদি আমার জীবনও চলে যায় আমি তাতেও পরোয়া করি না। আমার পূর্বপুরুষও করেন নাই।’শুনানির শুরুতেই রিটকারী শাহরিয়ার কবীর তার বক্তব্য উপস্থাপন করেন।
ইতিহাসের জঘন্যতম পতন হবে শেখ হাসিনার : মুফতি আমিনী
সূত্র: ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দিয়ে শেখ হাসিনা যে অপরাধ করেছেন তার শাস্তি তাকে ভোগ করতেই হবে।

আল্লাহ কখন কারে ধরেন বলা কঠিন। শেখ হাসিনাকে কখন ধরবেন তা তিনি টেরও পাবেন না। জনগণ যেভাবে গর্জে উঠছে তাতে ইতিহাসের জঘন্যতম পতন হবে শেখ হাসিনার। গতকাল বিকালে লালবাগ কার্যালয়েরহলরুমে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
