Category: প্রধানমন্ত্রী

ধর্ম নিয়ে খেলার অধিকার কারও নেই: প্রধানমন্ত্রী

সূত্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম নিয়ে খেলার অধিকার কারও নেই। তাঁর সরকার কোনো অশুভ শক্তিকে জনগণের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলতে দেবে না। যুদ্ধাপরাধীদের রক্ষায় এ ধরনের খেলা জনগণ মেনে নেবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গতকাল শনিবার রাঙামাটি শহীদ শুক্কুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, একাত্তরে যারা মা-বোনের ইজ্জত লুটেছে, নিরপরাধ মুক্তিকামী মানুষকে হত্যা করেছে, দেশের স্বাধীনতা চায়নি, সেসব যুদ্ধাপরাধীর বিচার হবেই। জ্বালাও-পোড়াও আর সন্ত্রাস সৃষ্টি করে কেউ বিচার বন্ধ করতে পারবে না। বিস্তারিত →

হল-মার্ক কেলেঙ্কারি ‘মোদাচ্ছেরের আচরণ স্বাভাবিক নয়’

সূত্র: হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে গঠিত সংসদীয় উপ-কমিটি প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় যাওয়াকে স্বাভাবিক বলে মনে করছে না।

হল-মার্ক কেলেঙ্কারি ‘মোদাচ্ছেরের আচরণ স্বাভাবিক নয়’

হল-মার্ক কেলেঙ্কারি ‘মোদাচ্ছেরের আচরণ স্বাভাবিক নয়’

সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকেই অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা তুলে নেয়ার অভিযোগ উঠেছে হল-মার্ক গ্রুপের বিরুদ্ধে, যা নিয়ে মামলাও করেছে দুর্নীতি দমন কমিশন।

হল-মার্ক কেলেঙ্কারি তদন্তে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত উপকমিটির সদস্যরা বুধবার প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্য শোনেন। বিস্তারিত →

দিনে ২ ঘণ্টা লোডশেডিং হলে বিল কম আসবে: প্রধানমন্ত্রী

সূত্র: লোডশেডিং হলে বিদ্যুৎ বিল কম আসবে। বিদ্যুতের খরচও কম হবে।

এ মন্তব্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার।

দিনে ২ ঘণ্টা লোডশেডিং হলে বিল কম আসবে: প্রধানমন্ত্রী

দিনে ২ ঘণ্টা লোডশেডিং হলে বিল কম আসবে: প্রধানমন্ত্রী

বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিস্তারিত →

যুদ্ধাপরাধী রক্ষাকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন : প্রধানমন্ত্রী

সূত্র: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে। এই যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য যারা চেষ্টা করবে, তাদের বিচারও বাংলার মাটিতে হবে।

বিস্তারিত →

আ. লীগ এলে দেশ এগিয়ে যায়: হাসিনা

সূত্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে ভোট দিলে দেশ এগিয়ে যায় আর বিএনপি ক্ষমতায় এলে দেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়।
রোববার বিকালে নাটোর শহরে এক স্মরণসভায় তিনি বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষ শান্তিতে থাকে এবং বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়।

বিস্তারিত →

আওয়ামী লীগ সরকার অন্য দেশের হয়ে কাজ করছে : বিবিসিকে খালেদা জিয়া

সূত্র: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ ও জনগণের স্বার্থ নিয়ে সরকার কোনো কাজ করছে না। অন্য দেশের হয়ে তারা কাজ করছে। যতদিন তারা ক্ষমতায় থাকবে দেশের ততই ক্ষতি হবে।

বিস্তারিত →

রেন্টাল বিদ্যুতে দুই মাসেই ১২৩৭ কোটি টাকা ভর্তুকি : সংসদে প্রতিমন্ত্রী

সূত্র: জ্বালানিভিত্তিক রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুেকন্দ্র থেকে বিদ্যুত্ কেনার জন্য চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ১ হাজার ২৩৭ কোটি ৬৯ লাখ টাকা ভর্তুকি দিতে হয়েছে। অর্থাত্ মাসে ভর্তুকির পরিমাণ ৬১৮ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা।
বিস্তারিত →

টিপাই চুক্তির প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সিলেট : প্রতিমন্ত্রী বললেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়

সূত্র: টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুত্ প্রকল্প নির্মাণে চুক্তির প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সিলেট। নিন্দা ও প্রতিবাদমুখর রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নীরবতায় বিক্ষুব্ধ সবাই।

বিস্তারিত →

পদ্মা সেতুর অর্থায়নে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা: মুহিত

সূত্র: ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতা না কাটলে অর্থের বিকল্প উৎস খোঁজা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিস্তারিত →

সরকারের অন্তরে কাঁপুনি শুরু হয়েছে : নেজামে ইসলাম পার্টি

সূত্র: ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আবদুুল লতিফ নেজামী এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও প্রচার সম্পাদক তাসনীম আলমকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেছেন, এতে বিরোধী নেতাদের প্রতি বর্তমান সরকারের প্রতিহিংসার রাজনীতির নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে।

রাজনৈতিক নেতাদের প্রতি এরকম ফ্যাসিবাদী ও ন্যক্কারজনক আচরণে কোনো মানুষ বিচলিত ও উত্কণ্ঠিত না হয়ে পারে না। বেগম জিয়া, নিজামী-মুজাহিদসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি আমিনীকে গৃহবন্দি রেখে জাতীয়তাবাদী ও ইসলামী শক্তিকে নেতৃত্বশূন্য করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সরকার।

বিস্তারিত →