সুত্র:নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ড নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে তার বাবা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রাব্বিকে কথিত আওলাদ হোসেন নামে এক ব্যক্তি চিঠি পাঠিয়ে হুমকি দিয়েছেন। রাব্বির কাছে রোববার দুপুরে বাংলাদেশ ডাক বিভাগের একটি উড়ো চিঠি পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।

ত্বকী হত্যা নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি
এ ঘটনায় রাতেই সদর মডেল থানায় রাব্বি বাদী হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জিডির কথা নিশ্চিত করেছেন। ফতুল্লা পোস্ট অফিসের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লাল খাঁ সেহাচর এলাকার মৃত আবু নাসের ছেলে জনৈক আওলাদ হোসেনের নামে এ চিঠি পাঠায়। গত ৬ মার্চ নিখোঁজ ও ৮ মার্চ ত্বকীর লাশ উদ্ধারের পর উত্তপ্ত পরিস্থিতিতে এ হুমকি দেওয়া হলো। বিস্তারিত →









