সুত্র: নরসিংদী মহিলা কলেজ কেন্দ্রে আর যারা পরীক্ষা দিচ্ছেন, তার মধ্যে সহজেই আলাদা হিসেবে চিহ্নিত করা যায় হাওয়া আক্তার জুঁইকে।

রোববার সকাল থেকে সারাদেশে একযোগে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় ওই কেন্দ্রের আর সবাই নিজেরা লিখলেও তা পারছে না জুঁই, মামাত বোন সানিয়া আক্তার লিখে দিচ্ছে জুঁইয়ের হয়ে।
প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের জুঁই বলেন, “অসুস্থতার কারণে দীর্ঘদিন ভালভাবে লেখাপড়া করতে পারিনি। তারপরও স্থানীয় প্রশাসন ও স্যারদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নিয়েছি। আজকের পরীক্ষা ভাল হয়েছে। আশা করছি এ প্লাস তুলতে পারব।”
বিস্তারিত →
