Category: নোয়াখালী

এসিড-সন্ত্রাসের শিকার দুই বোনের পরিবার ভিটেমাটি ছাড়া!

সুত্র: নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামে এসিড-সন্ত্রাসের শিকার দুই বোন ও তাদের পরিবার নিরাপত্তাহীন হয়ে পড়েছে। পরিবারটি বসতভিটা ছেড়ে ছেড়ে আশ্রয় নিয়েছে একই গ্রামের নানাবাড়িতে।
কলেজছাত্রী সেলিনা আক্তারের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় মামলার এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে তিনজনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তাঁরা হলেন: মো. শাহজাহান ওরফে সুনাম (২২), ইয়াছিন আরাফাত ওরফে সজীব (১৮), মো. শরিফ ওরফে বিহারী শরিফ (১৯)।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার কথা নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, তদন্তে এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে তিনজনের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁদের বাদ দেওয়া হয়েছে।

ছোট বোন মাদ্রাসাছাত্রী ফারহানার ওপর এসিড নিক্ষেপের মামলায় আদালতে সাক্ষ্য দেওয়ায় গত ১ মে ভোররাতে বসতঘরে ঢুকে বড় বোন সেলিনা আক্তারের (১৭) ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সেলিনা নোয়াখালী সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এসিডে সেলিনার মুখের একাংশ ও গলাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

বিস্তারিত →

মিলন হত্যায় পুলিশের সহায়তা ছিল

সূত্র: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর শামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশের সহায়তা ছিল। জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে করা প্রাথমিক তদন্তে এটা নিশ্চিত হওয়া গেছে। কমিটি গত রাতে তাদের খসড়া প্রতিবেদন জেলা পুলিশ সুপারের কাছে জমা দিয়েছে।

এদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহকে গতকাল প্রত্যাহার করা হয়েছে। এর আগে এ ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।এদিকে আমলি আদালতে করা মিলনের (১৬) মা কহিনুর বেগমের মামলা গত রাতে থানায় এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে। বিস্তারিত →

এ কোন পুলিশ, এ কেমন পৈশাচিকতা!

সূত্র: ‘মারি হালা। মারি হালা। পুলিশ কইছে মারি হালাইবার লাই। তোরা মারছ্ না কা? (মেরে ফেল। মেরে ফেল। পুলিশ বলেছে মেরে ফেলার জন্য। মারিস না কেন?)’ লোকজনের জটলা থেকে কেউ একজন এভাবে বলছেন, আর কিছু লোক কিশোর মিলনকে রাস্তার ওপর ফেলে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারছে। একজন লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটাচ্ছে। একপর্যায়ে এক যুবক ইট দিয়ে তার মাথায় আঘাত করে। মিলনের মৃত্যু নিশ্চিত হলে পুলিশ তার লাশ গাড়িতে তুলে নিয়ে যায়।

গত ২৭ জুলাই সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘটে এই অকল্পনীয় ঘটনা। ভিডিও চিত্রে দেখা যায়, ১৬ বছরের কিশোরটিকে পুলিশের গাড়ি থেকে একজন নামিয়ে জনতার হাতে ছেড়ে দিচ্ছে। তারপর শুরু হয় কথিত গণপিটুনি। অবিশ্বাস্য এই হত্যাকাণ্ড ঘটে পুলিশের উপস্থিতিতে। বিস্তারিত →

নোয়াখালীতে গণপিটুনিতে নিহত ৪

সূত্র: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে চার জন নিহত হয়েছে। গণপিটুনির আগে সন্দেহভাজন ওই ডাকাত দলের হামলায় মারা যায় এক জন।

বুধবার ভোররাতে চরকাকড়া ইউনিয়নের রহিমার টেক এলাকায় গণপিটুনির এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিস্তারিত →

‘আমরা কোথায় যাবো?’-নুরুল ইসলামের স্ত্রী রাশেদা ইসলাম

সূত্র: লক্ষ্মীপুরের নুরুল ইসলাম হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড মওকুফ হওয়ায় নুরুল ইসলামের স্ত্রী রাশেদা ইসলাম নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন।

'আমরা কোথায় যাবো?'-নুরুল ইসলামের স্ত্রী রাশেদা ইসলাম

'আমরা কোথায় যাবো?'-নুরুল ইসলামের স্ত্রী রাশেদা ইসলাম


তিনি বলেছেন, “মাননীয় রাষ্ট্রপতি চিহ্নিত খুনির সাজা মওকুফ করায় আমরা পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন আমরা কোথায় যাবো?”
বিস্তারিত →

লক্ষ্মীপুরে ক্লাস বন্ধ রেখে স্কুল মাঠে স্বাধীনতা মেলা!

সূত্র: লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় দিঘলী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার থেকে চলছে স্বাধীনতা মেলা।

জেলা মাধ্যমিক শিা কর্মকর্তা আব্দুল জলিল মিয়া বলেন, ‘এ সময়ে স্কুল মাঠে মেলা চলছে এটি আমার জানা নাই। ঘটনা সত্যি হলে এটি অনৈতিক। আমি এুণি বিষয়টি দেখছি।’

এর কারণে ওই দিন থেকেই কর্তৃপক্ষের সম্মতিতে বিদ্যালয়ের সব শ্রেণীর পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। ৪ দিনের এ মেলা শুক্রবার পর্যন্ত চলবে।স্বাধীনতা মেলার নামে পাঠদান বন্ধ করায় শিার্থী ও অভিভাবকরা ুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এছাড়া মেলার কাছে হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শিা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিস্তারিত →

নোয়াখালী লক্ষ্ণীপুর ও ফেনীতে হরতাল চলছে

সূত্র:পুনর্নির্বাচনের দাবিতে নোয়াখালী, লক্ষ্ণীপুর ও ফেনীতে স্থানীয় বিএনপির ডাকা হরতাল চলছে। সকাল থেকে তিন জেলায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাস চলাচল করছে না। তবে শহরে রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। পৌরসভা নির্বাচনে অনিয়ময়, কারচুপি, ব্যালটবাক্স ছিনতাইয়ের প্রতিবাদে স্থানীয় বিএনপি এ হরতালের ডাক দেয়। এর আগে লক্ষ্ণীপুর পৌরসভা নির্বাচনে অনিয়ম, দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে বুধবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতালের ডাক দেয় স্থানীয় বিএনপি। বিস্তারিত →

কেন্দ্র দখল ব্যালট বাক্স ছিনতাই : নোয়াখালীতে ভোট বন্ধ : আজ হরতাল

সূত্র: সাত বিভাগের ধারাবাহিক নির্বাচনের শেষ দিন গতকাল ছিল গোলযোগপূর্ণ। বৃহত্তর নোয়াখালীসহ বিভিন্ন পৌরসভা নির্বাচনী এলাকায় ব্যাপক দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটে। কেন্দ্র দখল, ব্যালটবাক্স ছিনতাই ও ভাংচুরসহ নানা বিশৃঙ্খলায় মত্ত ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফলাফল পক্ষে নিতে দিনভর শাসক দল ছিল মরিয়া। প্রকাশ্য দিবালোকে ব্যালটবাক্স ভেঙে ব্যালট পেপার ছিড়িয়ে ছিটিয়ে উল্লাস করতে দেখা গেছে তাদের। অনেক পৌরসভায় নির্বাচনী কর্মকর্তাদের শাসকদলের চাহিদা অনুযায়ী কাজ করতে বাধ্য করা হয়েছে। তাদের আক্রমণাত্মক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে নির্বাচনীকর্মকর্তারাও অসহায় হয়ে পড়েন। বিস্তারিত →

নোয়াখালীতে পৌর নির্বাচন বাতিলের দাবিতে কাল সকাল-সন্ধ্যা হরতাল

সূত্র:নোয়াখালীতে পৌরসভা নির্বাচন বাতিলের দাবিতে কাল মঙ্গলবার শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মো. শাহজাহান আজ মঙ্গলবার দুপুরে এ ঘোষণা দেন। বিএনপি আজ মো. শাহজাহানের নোয়াখালীর ফকিরপুরের বাসায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে শাহজাহান অভিযোগ করেন, ‘নোয়াখালীতে ২৫টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তাঁদের সব এজেন্টকে বের করে দেওয়া হয়। বিস্তারিত →

নোয়াখালীর অর্ধেক কেন্দ্রে নির্বাচন স্থগিত

সূত্র: গোলযোগের কারণে নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ১৪টির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে নোয়াখালীর সেনবাগ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিস্তারিত →