Category: নারী নির্যাতন

ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে : শিরিন শারমিন

সূত্র:মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী শিরিন শারমীন চৌধুরী বলেছেন, ধর্ষণের ঘটনায় দেশে কিশোরী মেয়েরা বেশি শিকার হচ্ছে। এই জঘন্যতম অপরাধের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক কাজ করা হচ্ছে। এ ব্যাপারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

রোববার জাতীয় সংসদের বৈঠকে আমিনা আহমেদের (মহিলা আসন-২৩) প্রশ্নের জবাবে মন্ত্রী শিরিন শারমিন চৌধুরী সংসদকে এসব তথ্য জানান। মন্ত্রী আরো বলেন, “ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (২০০৩ সালে সংশোধিত) সংস্কার করার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ধর্ষণসহ নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে নির্দেশনা ও শাস্তি প্রদানের বিষয়ে হাইকোর্টেও প্রতিবেদন দেবে।” বিস্তারিত →

ধর্ষণের তথ্য পেলেই মামলার নির্দেশ

সুত্র: ধর্ষণের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে কারো অভিযোগ দাখিলের অপেক্ষা না করে মামলা করতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।কোনো ধরনের দেরি না করে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা এবং জব্দ করা আলামতের ডিএনএ পরীক্ষাও দ্রুত করার নির্দেশ দেয়া হয়েছে।

গত কিছুদিনে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা প্রকাশের প্রেক্ষাপটে মঙ্গলবার আদালতের এই নির্দেশ এসেছে। এই আদেশ দেশের সব থানায় পৌঁছে দেয়াসহ প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শককে বলেছে হাই কোর্ট।

বিস্তারিত →

শহীদ আনোয়ারে ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষক তারকচন্দ্র মণ্ডল বরখাস্ত

সূত্র: ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই স্কুলের শিক্ষক তারকচন্দ্র মণ্ডলকে বরখাস্ত করা হয়েছে। শ্লীলতাহানির শিকার ছাত্রীটির পরিবারের অভিযোগ— মিডিয়ায় যেন শিক্ষকের অপকর্মের খবর প্রকাশ না হয়, সেজন্য স্কুলের প্রধান শিক্ষক তাদের শাসিয়ে দিয়েছেন। এদিকে এ ঘটনার পরদিন থেকে স্কুলের সাধারণ ছাত্রীরা ধর্ষক শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করে আসছে।

তারকচন্দ্র মণ্ডল

তারকচন্দ্র মণ্ডল


এর আগে ২০১১ সালে রাজধানীতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় শিক্ষক পরিমলচন্দ্র ওই স্কুলের এক ছাত্রীকে কোচিং করানোর কথা বলে বাসায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় তখন ব্যাপক তোলপাড় হয়। গত ১৪ জানুয়ারি ক্যান্টনমেন্টের আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক তারকচন্দ্র মণ্ডলের উত্তর কাফরুলের বাসায় যায় ওই স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী। এ সময় তারকচন্দ্র মণ্ডল তাকে ধর্ষণ করেন। বিস্তারিত →

এবার মুম্বাইয়ে স্কুলবাসে শিশু ধর্ষণ

সূত্রঃ দিল্লির চলন্তবাসে এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করার রেশ কাটতে না কাটতেই আবারও চলন্তবাসেই ধর্ষণের ঘটনা ঘটেছে।

এবার মুম্বাইয়ের একটি স্কুলবাসে চার বছর বয়সী নার্সারির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হল। ধর্ষক স্কুলবাসেরই ৩৫ বছর বয়সী কন্ডাকটর রমেশ রাজপুত। তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্কুলবাসে করে ওই শিক্ষার্থীকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় এই ঘটনা ঘটে।

বিস্তারিত →

ধর্ষণ প্রতিরোধে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে হবে : ঐক্য আন্দোলন

সুত্র: ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেছেন, নারীর প্রতি অশালীন আচরণ ও ধর্ষণ প্রতিরোধে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে হবে। শরিয়াহ আইন বাস্তবায়ন ছাড়া সমাজ ও রাষ্ট্র থেকে অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়।

তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পর্দার বিধান বাস্তবায়ন, মোবাইল ফোনে ইন্টারনেটের নগ্নতা বন্ধ, অপ্রাপ্ত বালক-বালিকাদের মোবাইল ব্যবহারের ওপর বিধি-নিষেধ আরোপের জন্য সচেতন জনগণ ও সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া ৮ম শ্রেণী থেকে মেয়েদের পর্দা বাধ্যতামূলক করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ড. শাহেদী।

বিস্তারিত →

নারী মুক্তির একটি ঠিকানা

সমপ্রতি ব্যপকভাবে আলোকিত হয়েছে নারী ধর্ষনের শাস্তি নিয়ে। টাঙ্গাইল ও ভারতে দিল্লী রাজ্যের সমপ্রতিক নারী ধর্ষনের ঘটনা দুটি বিশ্ববাসীকে মর্মাহত করেছে চরমভাবে।

প্রখ্যাত দার্শনিক জর্জ বার্ণাড শ যথাযথই বলেছেন “ মুহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন ব্যক্তি যদি আধুনিক জগতের এক নায়কতত্ব গ্রহণ করতেন, তাহলে এমন এক উপায়ে তিনি এর সমস্যা সমাধানে সফল কাম হতেন, যা পৃথিবীতে নিয়ে আসত বহু বঞ্চিত শান্তি ও সুখ। তার জীবন চরিত্রের গভীর দর্শন সত্যিকার শান্তির পথের দিশা দেয়।”

সকলেই চিন্তা করছে বিষয়টির কিভাবে সমাধান করা যায়। কেউ কেউ বলছেন ধর্ষকের মৃত্যুদন্ডের আইন করা হউক, আবার কেউ বলছেন ধর্ষকের জন্য দৃষ্টান-মূলক শাস্তির ব্যবস্থা

বিস্তারিত →

ভারতে আবার ‘বাসে ধর্ষণ’, ৬ জন গ্রেপ্তার

সূত্র:

ভারতে আবার ‘বাসে ধর্ষণ’

ভারতে আবার ‘বাসে ধর্ষণ’

রাজধানী নয়া দিল্লিতে বাসে এক ছাত্রীকে গণধর্ষণ ও হত্যায় দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ আর শোকের ছায়া কাটতে না কাটতেই ভারতে আবার একইরকম আরেক গণধর্ষনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার উত্তরের প্রদেশ পাঞ্জাবে অমৃতসর শহরের কাছে ২৯ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেছে সাত পুরুষ। এদের ছয়জনকে আটকের পর সন্দেহভাজন সপ্তম ধর্ষককে আটকের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বাসে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন ওই নারী। বাসের চালক ও সহকারি ওই নারীর গ্রামের কাছের বাসস্ট্যান্ডে বাস না থামিয়ে তাকে আরো দূরের একটি নির্জন স্থানে নিয়ে যায়। বাসটির চালক ও সহকারির সঙ্গে আরো পাঁচ পুরুষ মিলে রাতভর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই নারী। বিস্তারিত →

কক্সবাজারে ‘গণধর্ষণ’ করে হত্যা!

সুত্র: কক্সবাজারে এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে! হত্যার পর লাশ বাড়ির গাছে ঝুলিয়ে রাখা হয়। এমনই অভিযোগ তুলেছেন নিহত কিশোরী রাবিয়া বসরীর (১৬) পরিবার। গতকাল সকাল ৯টার দিকে কক্সবাজার মডেল থানা পুলিশ কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। রাবিয়া বসরী সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মোহছেনিয়াপাড়ার দিনমজুর আবদুস শুক্কুরের মেয়ে। স্থানীয় পিএমখালী আবু বক্কর ছিদ্দিক মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।

নিহত কিশোরীর বাবা আবদুস শুক্কুর সাংবাদিকদের জানান, গভীর রাতে বাড়িতে তার ৩ মেয়ে ঘুমিয়েছিল। ঘুম থেকে তুলে নিয়ে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ‘গণধর্ষণ’ করে তাকে হত্যা করে।

বিস্তারিত →

টাঙ্গাইলে স্কুলছাত্রী গণধর্ষণ নিয়ে তোলপাড় : বান্ধবীসহ সন্দেহভাজন ৫ জন আটক

সুত্র: টাঙ্গাইলে গণধর্ষণের শিকার সে স্কুলছাত্রীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিত্সা দেয়া হচ্ছে। ডাক্তাররা জানিয়েছেন, কিশোরী ওই স্কুলছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়েছে। এখন তাকে মনোরোগ বিশেষজ্ঞরা চিকিত্সা দিচ্ছেন। এ ঘটনায় মেয়েটির বান্ধবীসহ গ্রেফতার ৫ জনকে আজ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
টাঙ্গাইলে স্কুলছাত্রী গণধর্ষণ নিয়ে তোলপাড় : বান্ধবীসহ সন্দেহভাজন ৫ জন আটক

টাঙ্গাইলে স্কুলছাত্রী গণধর্ষণ নিয়ে তোলপাড় : বান্ধবীসহ সন্দেহভাজন ৫ জন আটক

শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থ ওই কিশোরীকে সোমবার টাঙ্গাইল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্ট ডা. বিলকিস বেগম বলেন, ‘মেয়েটি মানসিকভাবে অসুস্থ। এখন তাকে মনোরোগ বিভাগের চিকিত্সকরা চিকিত্সা দিচ্ছেন। সে স্বাভাবিক অবস্থায় ফিরে এলে অন্যান্য তথ্য নেয়া হবে।’ গতকাল অতিরিক্ত শিক্ষাসচিব মো. ইকবাল চৌধুরী মেয়েটিকে দেখতে হাসপাতালে যান। বিস্তারিত →

সিনেমা দেখাই মেয়েটির জীবনে কাল হলো

সুত্র: সিনেমার প্রতি দিল্লির সেই তরুণীর প্রচণ্ড ঝোঁক ছিল। প্রায়ই তিনি সিনেমা দেখতে যেতেন হবু বরের সঙ্গে। সেদিনও গিয়েছিলেন তার হবু বরের সঙ্গেই। আর শেষ পর্যন্ত সিনেমা দেখাই মেয়েটির জীবনে কাল হলো। একদল হায়েনার হিংস্র থাবায় জীবন প্রদীপ নিভে গেল আমানত নামের সেই মেয়েটির।

কেবল সিনেমাই নয়, বিয়ের কেনাকাটাও করেছেন একসঙ্গে। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় দুজন মিলে বেরিয়েছিলেন বিয়ের কেনাকাটা করতেই। এরপর সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বাসে ওঠার পরই সব শেষ। বাসে যাত্রীবেশধারী সেই ছয় নরপশুর হামলার শিকার হন দিল্লির ২৩ বছর বয়সী সেই মেডিকেল ছাত্রী। হামলায় গুরুতর আহত মেয়েটির হবু বর এখন মৃত্যুর সঙ্গে লড়ছে।

বিস্তারিত →