Category: ইভটিজিং

ধর্ষণ প্রতিরোধে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে হবে : ঐক্য আন্দোলন

সুত্র: ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেছেন, নারীর প্রতি অশালীন আচরণ ও ধর্ষণ প্রতিরোধে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে হবে। শরিয়াহ আইন বাস্তবায়ন ছাড়া সমাজ ও রাষ্ট্র থেকে অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়।

তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পর্দার বিধান বাস্তবায়ন, মোবাইল ফোনে ইন্টারনেটের নগ্নতা বন্ধ, অপ্রাপ্ত বালক-বালিকাদের মোবাইল ব্যবহারের ওপর বিধি-নিষেধ আরোপের জন্য সচেতন জনগণ ও সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া ৮ম শ্রেণী থেকে মেয়েদের পর্দা বাধ্যতামূলক করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ড. শাহেদী।

বিস্তারিত →

অভিযোগকারী শিক্ষিকাকে দেখে নেয়ার হুমকি রতন কুমারের

সূত্র: বহাল তবিয়তে আছেন ইভটিজিংয়ে অভিযুক্ত সিভিল এভিয়েশন স্কুলের সহকারী প্রধানশিক্ষক রতন কুমার পাল। তার বিরুদ্ধে এক নারী সহকর্মী ইভটিজিংয়ের অভিযোগ করেছেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এখনও কোনও ব্যবস্থা নেননি। উল্টো ঐ শিক্ষক অভিযোগকারী শিক্ষিকাকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন। বলেছেন, আমার কিছুই হবে না, অভিযোগ প্রত্যাহার করা না হলে শিক্ষিকার মান-সম্মান আরও হানি করা হবে।

গতকাল আমাদের সময়কে অভিযোগকারী শিক্ষিকা এ অভিযোগ করে বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের উসকে দেয়া হচ্ছে যাতে তারা পথে-ঘাটে আমাকে অপমান করে। এমনকি আমার পরিবার ভেঙে দেয়ার ষড়যন্ত্র করছে রতন কুমার। স্বামীর বিরুদ্ধে বিভিন্ন বাজে মন্তব্য করে আমাকে বার বার উত্ত্যক্ত করা হয়েছে। বিস্তারিত →

মোবাইলে ভিডিওচিত্র ছড়ানোর পর আত্মহনন কলেজছাত্রীর

সূত্র: সম্পর্কের সুযোগ নিয়ে ধারণ করা একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়ার পর আত্মহত্যায় মানসিক যন্ত্রণার ইতি টেনেছেন বরিশাল ব্রজমোহন কলেজের এক ছাত্রী।

তরুণীর পরিবার এজন্য নজরুল ইসলাম নয়ন নামে তার এক সহপাঠিকে দায়ী করছে। তাকে আটক করেছে পুলিশ। ভিডিওচিত্র ধারণের কথা নয়ন স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিস্তারিত →

পুলিশের বর্বর নির্যাতন : সারা শরীরে জখম নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন চট্টগ্রামের কাউন্সিলর মনোয়ারা মনি

সূত্র: সাত আট পুলিশের বেধড়ক পিটুনি। আঘাতে জর্জরিত পুরো শরীর। একটি দাঁত পড়ে গেছে। নখ উঠে গেছে পায়ের। আর বলতে পারেন না চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মনোয়ারা মনি। কান্নায় ভেঙে পড়েন। এই নারী নেত্রীর অপরাধ (!)—তিনি বিরোধীদলের মিছিল, সমাবেশে সাহসী, সক্রিয়। সারা শরীরে জখম নিয়ে রাজধানীর একটি হাসপাতালে এখন চিকিত্সা নিচ্ছেন তিনি। পা থেকে মাথা পর্যন্ত অসংখ্য আঘাতে জর্জরিত মনোয়ারা মনি হাসপাতাল বেডে কাতরাচ্ছেন। জানা গেছে, তার শরীরের স্পর্শকাতর নানা স্থানেও আঘাত করে পুলিশ।

নির্মম নির্যাতিত নারী নেত্রী মনি হাসপাতাল বেডে কাতরাতে কাতরাতে এ প্রতিবেদককে জানান কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে তার ওপর চালানো জঘন্য অত্যাচারের আদ্যপান্ত। তিনি জানান, কোনো মিছিল বা সমাবেশে নয়, এক আত্মীয়ের বাসায় তল্লাশি চালিয়ে তার ওপর হামলা চালায় পুলিশ। বিস্তারিত →

লন্ডনে প্রকাশ্য রাস্তায় যৌন হয়রানি !

সূত্র: দক্ষিণ লন্ডনের এক সন্ধ্যা। এক তরুণী রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তাটা বেশ নির্জন। দূরে একটা গাড়ির হর্ন শুনতে পেল সে। কিছুক্ষণ পর অনুভব করল, গাড়িটা ঠিক তার পেছনে। ভয়ে আত্মা উড়ে গেল তার। সে জোর পায়ে হাঁটতে শুরু করল।

এবার সে হঠাৎ ঘুরে দাঁড়াল। প্রতিবাদ করায় ওরা যেন একটু থামল। সে সময় ক্ষোভের বশে মেয়েটি গাড়িটায় একটা লাথি মেরে দিল ভোঁ দৌড়। কিন্তু ইভ টিজাররা নরকের শয়তান! গাড়ি থেকে নেমে দৌড়ে তারা ধরে ফেলল মেয়েটিকে।এরপর ঘাড় ধরে ওকে দেয়ালে ঠেকিয়ে কুৎসিত মন্তব্য আর কৈফিয়ত তলব! লন্ডনের মতো সভ্য শহরে এভাবেই প্রকাশ্য রাস্তায় যৌন হয়রানির শিকার হলো ভিকি সিমিস্টার নামের তরুণীটি।

আর গাড়িটা কখনো তার পেছনে, কখনো বাঁয়ে, কখনো ডানে করতে করতে তাকে একরকম তাড়িয়ে নিয়ে চলল। এরই মধ্যে শুরু হলো মেয়েটিকে উদ্দেশ করে আরোহীদের রসালো কুৎসিত মন্তব্য। বিস্তারিত →

ইভটিজিং : রামগতিতে বখাটেদের হামলায় আহত ১০ দোকানপাট ভাংচুর

সূত্র: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর হাসান হোসেন গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করতে বাধা দেয়ায় বখাটেরা গতকাল সন্ধ্যার পর স্থানীয় নুরিয়া হাজির হাট বাজারে হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর করেছে। তারা বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় ১০ ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।চর হাসান হোসেন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী নাজমা বেগম উপজেলা সদর আলেকজান্ডার এলাকার মো রায়হান দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। মাদ্রাসাছাত্রীর বড় ভাই মো. নুরনবী জানান, রায়হানসহ ৪-৫ জন বখাটে প্রায়ই তাদের বাড়িতে গিয়ে তার বোনকে উত্ত্যক্ত করত। বোনের সাড়া না পেয়ে তারা নানা ধরনের হুমকিও দিত।

বিস্তারিত →

দীপুকে আর কেউ উত্ত্যক্ত করতে পারবে না

সূত্র: আর কেউ কোনো দিন উত্ত্যক্ত করার সুযোগ পাবে না হাফসা আক্তার দীপুকে। এক বখাটের উপদ্রব সহ্য করতে না পেরে গত ২২ ডিসেম্বর সকালে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল এসএসসি পরীক্ষার্থী দীপু (১৫)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে টানা ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল শনিবার দুপুরে সে মারা যায়। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়।
বিস্তারিত →

কুড়িগ্রামে ছাত্রীদের হাতে ইভটিজার আটক, ১ বছর কারাদণ্ড

সূত্র: কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ হোস্টেলের ছাত্রীরা শুক্রবার বিকেল ৩টার দিকে ধাওয়া করে ইভটিজার মজিদুল ইসলাম (৪০) ড্রাইভারকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ঘটনাস্থলে প্রত্যদর্শী শিার্থী ও শিকদের স্যা গ্রহণ শেষে রাত পৌনে ৭টার দিকে মজিদুল ইসলামকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠান। বিস্তারিত →

যারা আমার চিঠি পড়বেন …

সূত্র: “যারা আমার চিঠি পড়বেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, এইসব বখাটের কবলে পড়ে আমার মতো আর কারো জীবন যেন নষ্ট না হয়। আর কেউ যেন আমার মতো শিকার না হয়।”


মৃত্যুর আগে এই কথাগুলো ডায়রিতে লিখে গেছে মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজের মানবিক প্রথম বর্ষের ছাত্রী চৈতী আক্তার (১৭)। বিস্তারিত →

থানায় অভিযোগ করেও…

সূত্র: থানায় অভিযোগ করেও শেষ রক্ষা হলো না বরগুনার কলেজছাত্রী সুমা আক্তারের, উত্ত্যক্তকারীর দায়ের কোপে পা হারাতে বসেছেন তিনি।


শনিবার কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে হামলার শিকার হন সুমা (১৮) ও তার বাবা। তারা বলছেন, দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসা মহসিন (৩০) বাবা-মেয়ে দুজনের ওপর হামলা চালায়।
বিস্তারিত →