সুত্র:
- সরকার ও দেশবাসীর প্রতি শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীর খোলা চিঠি
সূত্র: চট্টগ্রাম নার্সিং কলেজে আন্দোলনের মুখে হিজাব পরে ক্লাসের অনুমতি মিললেও এখনও মেলেনি ওয়ার্ডে প্র্যাকটিস করার অনুমতি। অন্যদিকে গতকালও খুলে দেয়া হয়নি হলের নামাজঘর। এ নিয়ে ছাত্রীদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে।
গতকাল সারাদিন কোনো ক্লাস না হলেও কলেজ কর্তৃপক্ষের ‘পছন্দের’ কিছু সাংবাদিক ডেকে দুপুরে ১৫ মিনিটের জন্য ক্লাসের আয়োজন করা হয়। এ সময় হিজাব পরিহিত ছাত্রীদের ছবি তুলে ক্লাস শেষ করে দেয়া হয়।ছাত্রীরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক দেখানোর জন্য এই ‘নাটক’র আয়োজন করেছিল কলেজ প্রশাসন।

নামাজঘরে এখনও তালা
এদিকে পবিত্র শবেবরাতকে সামনে রেখে গতকাল হলের নামাজঘর খুলে দিতে সারাদিন ছাত্রীরা দাবি জানালেও এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। ছাত্রীরা জানান, তারা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা হলের একটি কক্ষ দুই মাস আগে কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিজেদের সঞ্চিত টাকা দিয়ে নামাজের উপযোগী করে তোলেন। কিন্তু হিজাব পরার দাবি জানানোর পর কলেজ কর্তৃপক্ষ নামাজঘরে তালা ঝুলিয়ে দেয়। বিস্তারিত →
সূত্র: হিজাব পরতে বাধা দেয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো গতকালও চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজে অচলাবস্থা অব্যাহত ছিল। ছাত্রীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন হিজাব পরতে বাধা দেয়া সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। ছাত্রীদের বোরকা পরতে বাধা দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের শীর্ষ আলেমরা।

হিজাব পরতে বাধাদানকারীদের শাস্তি দাবি শীর্ষ আলেমদের

নামাজ ঘরে তালা
এদিকে মানববন্ধন শেষে হলে গিয়ে ছাত্রীরা দেখতে পান তাদের নামাজ ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে কলেজ প্রশাসন। দিনভর তারা নামাজঘর খুলে দেয়ার দাবি জানালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তা খুলে দেয়া হয়নি বলে জানা গেছে।
পৃথক বিবৃতিতে দেশবরেণ্য আলেমরা হিজাব পরতে বাধাদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেছেন, সরকার ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে মাঝে মধ্যে আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু গজবের আলামত দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে ইসলামী ঐক্যজোট রাজধানীতে প্রতিবাদ সভা করেছে। বিস্তারিত →
সূত্র:ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মালম্বী ছাত্রদের অবরোধ ও বিক্ষোভে গতকাল রাজধানীর সড়কগুলো তিন ঘণ্টারও বেশি সময় অচল ছিল। ছাত্ররা শাহাবাগে রাস্তায় গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং যানবাহনে ভাংচুর চালায়। এতে নগরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম দুর্ভোগে জনজীবন বিপর্যস্ত হয়।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ মার্চ ফতেহপুর মাধ্যমিক বিদ্যালয়ে ‘হুজুর কেবলা’ নামক নাটক মঞ্চায়িত হয়। নাটকে হযরত মুহাম্মদকে (সা.) লোভী আখ্যায়িত করা হয়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী মিলে নাটকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও স্কুল কর্তৃপক্ষের প্রতি ক্ষুব্ধ হন। এ ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা থানায় মামলাও করেন। এতে এক নাট্যকার, স্কুলের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষককে গ্রেফতারও করে পুলিশ।

সম্প্রতি সাতক্ষীরায় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে তাদের ওই প্রতিবাদ। এদিকে সাতক্ষীরার কালিগঞ্জের ঘটনা সম্পর্কে আমাদের প্রতিনিধি জানান, শুধু সংখ্যালঘুদের ওপর লুটপাট ও নির্যাতনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। ‘হুজুর কেবলা’ নামক মঞ্চায়িত নাটকে হযরত মুহাম্মদকে (সা.) অবমাননা করায় ক্ষুব্ধ জনতা নাটকের সঙ্গে সংশ্লিষ্ট হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের কয়েকটি বাড়ি-ঘর পুড়িয়ে দেয়। বিস্তারিত →
সূত্র: রংপুর মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করেছেন। এ ঘটনায় গোটা ক্যাম্পাসে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্ত ওই শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ সভাসহ কলেজের অধ্যক্ষকে লিখিত অভিযোগ দিয়েছে। দ্রুত বিচার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে সাতক্ষীরায় একটি স্কুলের নাটকের সংলাপে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করার ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ওই শিক্ষক বলেন, ‘আরে নবী তো খাদিজাকে বিয়ে করেছে অর্থের লোভে। শুধু কি তাই, তিনি তো তার পালক পুত্র জায়েদের স্ত্রীকেও বিয়ে করেছেন, এ জন্য আল্লাহর কাছ থেকে ওহি নাযিল করে বৈধ করে নিয়েছে।’ এছাড়াও তিনি এক ছাত্রকে উদ্দেশ করে বলেন, ‘আল্লাহ কি আছে রে! তাহলে দুনিয়াতে এত ইসলামী দল কেন।
ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা জানিয়েছে, গত বুধবার সকাল ১০টায় ৩৮নং ব্যাচের ওয়ার্ড সি গ্রুপের ক্লাসে অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু বলেন, তোমরা সিনিয়র মেয়েদের দিকে নজর দেবে না, কারণ তাদের আগেই বিয়ে হয়ে যায়। বিস্তারিত →
সূত্রঃ এবার বোরকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। ২৪ মার্চ থেকে ওই প্রতিষ্ঠানের স্কুল শাখার কোনো ছাত্রী বোরকা বা অ্যাপ্রোন পরে ভিতরে ঢুকতে পারবে না বলে লিখিত নোটিশ দেয়া হয়েছে।
বোরকা পরে ছাত্রীরা স্কুলে ঢোকার কারণে নানা সমস্যা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইনস্টিটিউটের অধ্যক্ষ মুশতারী আহমেদ জানিয়েছেন। এদিকে মুসলিম নারীদের জন্য ফরজ বিধান পর্দার মাধ্যম বোরকার বিরুদ্ধে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট অভিভাবকরা।
ইসলামবিরোধী সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের অপসারণ ও শাস্তি দাবি জানিয়েছেন বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা। বিস্তারিত →
সূত্র: পুলিশ ও র্যাবের পাহারায় গতকাল ওলামা-মাশায়েখ ও মাদরাসা ছাত্রদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে রক্ত ঝরিয়েছে সরকারি দলের ক্যাডাররা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওলামা-মাশায়েখরা যখন আল্লাহ আল্লাহ জিকিরে মিছিল করছিলেন ঠিক তখনি সকাল সোয়া ৯টায় পুলিশ ও র্যাব সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। মুহূর্তের মধ্যে শুরু হয় দৌড়াদৌড়ি।

সরকারি দলের ক্যাডাররা ২৮ অক্টোবরের লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার মতো লাঠিপেটা করে অনেককে অর্ধমৃত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখে, কারও মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছিল। পিচঢালা কালো রাস্তার অনেক স্থান তৌহিদী জনতার রক্তে লালে লাল হয়ে যায়।
বিস্তারিত →
সূত্র: ইসলামী ও সমমনা দলগুলোর ৩০ ঘণ্টা হরতালের প্রথমদিনে গতকাল ব্যাপক সহিংসতা হয়েছে। মারমুখী পুলিশ-র্যাবের সঙ্গে সরকারি দলের ক্যাডাররাও হরতাল সমর্থকদের ওপর বেপরোয়া হামলা চালিয়েছে। পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কাঁচপুর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থান রণক্ষেত্রে পরিণত হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে হরতাল সমর্থকরা। কাঁচপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট, গুলি ও লাঠিচার্জে আড়াই হাজারেরও অধিক হরতাল সমর্থক আহত হন। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা নেজাম উদ্দিন, সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীরসহ সারাদেশ থেকে পুলিশ দেড় হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।
বিস্তারিত →
সূত্র: রাজধানীর ইডেন কলেজের ছাত্রলীগ ও প্রশাসন নামাজি মেয়ে হওয়ার অপরাধে নির্যাতন করে জঙ্গি অভিযোগ দিয়ে তিন ছাত্রী ও এক গৃহিণীকে পুলিশ ও র্যাবের হাতে তুলে দিয়েছে। গতকাল বিকাল সোয়া ৩টায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগ ও কলেজ প্রশাসনের এই মিথ্যাচার পুলিশ ও র্যাবের বক্তব্যে স্পষ্ট হয়েছে।

র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর হারুন-অর-রশীদ জানান, আমরা স্বপ্রণোদিত হয়ে নয়, বরং কলেজ প্রশাসন আমাদের খবর দিয়ে নিয়ে গেছে। তিনি বলেন, নির্দোষ কাউকে জঙ্গি বলা ঠিক নয়। হেফাজতে থাকা তিন ছাত্রী ও এক গৃহিণীকে আমরা জিজ্ঞাসাবাদ করছি।
বিস্তারিত →
সূত্র: চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশ স্থগিত করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি চট্টগ্রাম। সরকারি অনুমোদন না পাওয়ার কারণে সমাবেশটি স্থগিত করা হয়।
সংবাদ সম্মেলনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতারা বলেন, বিভাগীয় মহাসমাবেশের জন্য সব ধরনের নিয়ম মেনে আবেদন করা হলেও সরকার অনুমতি দেয়নি। তবে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি ইসলামসম্মত নয় বলে নেতারা মন্তব্য করেন।
আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটির নেতারা এ ঘোষণা দেন। তবে তাঁরা বলেছেন, সরকার কোরআনবিরোধী নারী নীতিমালা, সংবিধানকে ধর্মহীন করার অপচেষ্টা এবং আলেম ওলামা ও কওমি মাদ্রাসায় হয়রানি বন্ধ না করলে শীর্ষ ওলামাদের পরামর্শ নিয়ে সারা দেশে গণবিক্ষোভ, হরতাল-অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। বিস্তারিত →