Category: খৃষ্টান

কর্মক্ষেত্রে ধর্মীয় পোশাক পরার পক্ষে রায়

সূত্র:লন্ডন: অফিস আদালতে ধর্মীয় পোশাক কোনো সমস্যা হতে পারে না – এমন মতের পক্ষে রায় দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত৷ তবে সঙ্গে এ-ও জানিয়েছে, স্বাধীনতা ততক্ষণ পর্যন্তই সমর্থনযোগ্য, যতক্ষণ না সেটা অন্য কারো অধিকার খর্ব করছে৷

এ সময় বৃটেনের খ্রিস্টানদের করা চারটি মামলার একটির পক্ষে এবং বাকি তিনটির বিরুদ্ধে রায় দেয় ইউরোপীয় মানবাধিকার আদালত৷ বৃটিশ এয়ারওয়েজের এক খ্রিস্টান কর্মী কাজের সময় ‘ক্রস’ পরতে চাইলে তাকে কাজ করার সুযোগ না দিয়ে আদালতের শরণাপন্ন হয়েছিল ওই বিমান সংস্থার নিয়োগকর্তারা৷আদালতের রায়ে বলা হয়েছে, যেহেতু কর্মীটির ওই ‘ক্রস’ পরা অন্য কাউকে কোনোভাবে আঘাত করছে না সে কারণে তাকে কাজ করার সুযোগ দিতে হবে৷

ইউরোপীয় মানবাধিকার আদালতের একটি রায় নিয়ে বেশ আলোচনা হচ্ছে৷ বিশেষ করে ইউরোপে অবস্থানরত অভিবাসী, যারা ধর্মচর্চার অংশ হিসেবে স্কার্ফে মাথা ঢেকে বা মাথায় পাগড়ি পরে অফিসে যেতে চান তারা বুঝতে চাইছেন এ রায়ের বিশেষত্ব৷ রায়ে আসলে একদিকে যেমন সব ধর্মাবলম্বীকে ধর্মবিশ্বাস থেকে পোশাক নির্বাচনের অধিকার দেয়া হয়েছে, তেমনি আবার মানবিক দৃষ্টিকোণ থেকে অন্যের প্রতি অবিচার না করার বিষয়টিকে সব সময় গুরুত্ব দেয়ার কথাও বলা হয়েছে খুব জোর দিয়ে৷ বিস্তারিত →

মুসলমানদের নির্মূলে সার্বিক যুদ্ধের ‘প্রস্তুতি’ নিচ্ছে মার্কিন সেনারা

সুত্র: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভবিষ্যৎ কর্ণধারদের তৈরি করা হচ্ছে ইসলামবিরোধী হিসেবে। সামরিক একাডেমীতে অনেক দিন ধরেই ইসলামকে মোকাবিলা করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের। ইসলাম আমেরিকার শত্রু_এ বিষয়টি সেনাদের মাথায় ঢোকানো হচ্ছে। তাই আমেরিকাকে রক্ষা করতে হলে বিশ্বের সব মুসলমানকে নির্মূল করতে হবে। প্রয়োজনে ‘মক্কা’ কিংবা ‘মদিনায়’ পরমাণু বোমা হামলার জন্যও প্রস্তুত থাকবে হবে। বিস্তারিত →

হেলিকপ্টার সংঘর্ষে নিহত আফগানিস্তানগামী যুক্তরাষ্ট্রে ৭ মেরিন সেনা : আফগান সেনার গুলিতে দুই ন্যাটো সেনা নিহত,ওবামার ক্ষমা প্রার্থনা, কোরআন অবমাননা ঘটনায় পশ্চিমাদের হত্যা করার আহ্বান তালেবানের

কোরআন অবমাননা

কোরআন অবমাননা

তালেবান মুখপাত্র জাবিহ উল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমাদের সাহসী জনগণের উচিত আক্রমণকারীদের সেনাঘাঁটিগুলোতে হামলা চালানো। তাদের ধরে পিটিয়ে মেরে ফেলে শিক্ষা দিতে হবে যেন আর কখনও কোরআনকে অপবিত্র করার সাহস না করে।’ আফগানিস্তানে মার্কিন সেনাদের কোরআন পোড়ানোর খবর ছড়িয়ে পড়া বিক্ষোভের দ্বিতীয় দিন বুধবার কয়েকটি শহরে বিক্ষোভকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগান দেয়।

কোরআন অবমাননা ঘটনায় বিদেশি সেনাঘাঁটিগুলোয় হামলা চালিয়ে পশ্চিমাদের হত্যা করার জন্য আফগানদের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান নেতারা। আফগানিস্তানের মার্কিন বিমানঘাঁটিতে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে ক্ষমা চেয়েছেন। বিস্তারিত →

পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল গড়তে বিভিন্ন তত্পরতা

সূত্র: সেবামূলক নানামুখী কর্মকাণ্ডের আড়ালে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ তিন পার্বত্য জেলাকে কেন্দ্র করে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল গড়ে তোলার তত্পরতা চালাচ্ছে বিদেশি কয়েকটি দাতা সংস্থাসহ এনজিওগুলো। দরিদ্র উপজাতীয় সম্প্রদায়কে অর্থবিত্তের লোভ দেখিয়ে খ্রিস্টধর্মে দীক্ষিত করার হার আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সীমান্ত এলাকার উপজাতীয় দরিদ্র পরিবারগুলো খ্রিস্টান মিশনারিদের অর্থবিত্তে প্রলুব্ধ হয়ে ধর্মান্তরিত হচ্ছে।

বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ সরকারের অন্যান্য সংস্থার অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিন পার্বত্য জেলা— খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে বর্তমানে ১৯৪টি গির্জা উপজাতীয়দের ধর্মান্তরিত করে খ্রিস্টান বানানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে। এ গির্জাগুলোকে কেন্দ্র করেই দেশি-বিদেশি এনজিও ও অন্যান্য সংস্থা তাদের সব তত্পরতা চালায়।

খ্রিস্টান ধর্মবিস্তারে কাজ করছে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি), গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস), কারিতাস বাংলাদেশ, অ্যাডভেন্টিস্ট চার্চ অব বাংলাদেশ, ইভেনজেলিক্যাল ক্রিশ্চিয়ান চার্চ (ইসিসি) ইত্যাদি। ১৯৯২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এ সংগঠনগুলো বান্দরবানে ৬ হাজার ৪৮০টি উপজাতীয় পরিবারকে খ্রিস্টান পরিবারে পরিণত করতে সক্ষম হয়েছে। রাঙামাটিতে ক্যাথলিক মিশন চার্চ, রাঙামাটি হোমল্যান্ড ব্যাপ্টিস্ট চার্চ ও রাঙামাটি ব্যাপ্টিস্ট চার্চ প্রায় ১ হাজার ৬৯০ উপজাতীয় পরিবারকে খ্রিস্টান পরিবারে পরিণত করেছে।

গত দুই দশকের ব্যবধানে শুধু খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলার প্রত্যন্ত এলাকায় ১২ হাজার ২শ’ উপজাতীয় পরিবারকে খ্রিস্টান করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার অনুসন্ধানী প্রতিবেদনের ওপর ভিত্তি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি করা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বিস্তারিত →

উত্তর আয়ারল্যান্ডে ক্যাথলিক-প্রটেস্টান্ট সহিংসতা

সূত্র: উত্তর আয়ারল্যান্ডের প্রধান শহর বেলফাস্টে মঙ্গলবার ক্যাথলিক ও প্রটেস্টান্টদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশ তাদের দাঙ্গা দমনে ক্যাথলিকদের লক্ষ্য করে প্লাস্টিকের গুলি ও গরম পানি নিক্ষেপ করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, অতীতের এক বিজয়ের বার্ষিকী উপলক্ষে বেলফাস্টে ক্যাথলিক এলাকায় প্রটেস্টান্টরা শোভাযাত্রা বের করলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে।

প্রটেস্টান্টরা দাবি করেছে, তাদের শোভাযাত্রাটি ছিল শান্তিপূর্ণ, কিন্তু ক্যাথলিকরা তাদের লক্ষ্য করে বোতল, পাথর ও পেট্রল বোমা নিক্ষেপ করে। তারা দুটি গাড়িতে আগুনও দেয়। ক্যাথলিকরা প্রটেস্টান্টদের ওই শোভাযাত্রাকে উস্কানিমূলক বলে অভিহিত করে। বিস্তারিত →

মহাবিস্ফোরণের পেছনে স্রষ্টার হাত ছিল: পোপ

সূত্র:পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন, মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং-এর পেছনে স্রষ্টার হাত ছিল। আচমকা কোনো ঘটনা থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে—এমন ধারণা খ্রিষ্টান সম্প্রদায় প্রত্যাখ্যান করে। গত বৃহস্পতিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটারস ব্যাসিলিকায় প্রার্থনা সভায় এ কথা বলেন পোপ। সভায় প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিল। ইপিফানি দিবস উপলক্ষে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।ওই দিবসের বর্ণনা দিতে গিয়ে বাইবেলে বলা হয়, একটি নক্ষত্রকে অনুসরণ করতে করতে এ দিন তিন রাজা বেথলেহেমে যিশুখ্রিষ্টের জন্মস্থানে পৌঁছান। এটি খ্রিষ্টধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ দিবস। বিস্তারিত →

আজ বড়দিন: খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব

সূত্র: আজ শনিবার ২৫ ডিসেম্বর, বড়দিন। এদিন যীশুখ্রিস্ট মাতা মেরীর গর্ভে জন্মগ্রহণ করেন। সে কারণে সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বড়দিনকে সবচাইতে বড় ধর্মীয় উৎসবের দিন হিসেবে পালন করে থাকেন। এদিনের অপেক্ষায় তাদের সারাটি বছর কাটে। ডিসেম্বর মাস শুরু হলেই এ সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবের সাড়া পড়ে যায়। ঘরবাড়ি নতুন করে সাজাতে শুরু করেন। নতুন পোশাক কেনাকাটার ধূম পড়ে যায়। শুভেচ্ছা কার্ড বিনিময় করেন। বিস্তারিত →

প্রাণঘাতী রোগ এইডস প্রতিরোধে কনডম ব্যবহার কখনো কখনো রীতিসিদ্ধ:পোপ বেনেডিক্ট

সূত্র: দীর্ঘকালের অবস্থান পাল্টে কনডম ব্যবহারের পক্ষে বললেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট।
তবে শুধু এইডস সংক্রমণ এড়াতে কনডম ব্যবহারের পক্ষে পোপের এই অবস্থান পরিবর্তন। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগের মতোই কনডম ব্যবহারের বিপক্ষে অবস্থান অটুট রেখেছেন তিনি।

পোপ বলেছেন, “এইচআইভি সংক্রমণ ঠেকাতে কনডম ব্যবহারই সত্যিকার পথ না হলেও যৌনকর্মীদের কনডম ব্যবহার নৈতিকতার প্রথম পদক্ষেপ।”

কনডম ব্যবহারের পক্ষে বললেন পোপ

কনডম ব্যবহারের পক্ষে বললেন পোপ

পোপ বেনেডিক্ট তার প্রকাশিতব্য বই ‘লাইট অব দ্য ওয়ার্ল্ড’-এ লিখেছেন, প্রাণঘাতী রোগ এইডস প্রতিরোধে কনডম ব্যবহার কখনো কখনো রীতিসিদ্ধ।
বিস্তারিত →