Category: মুসলিম

ঝড়-দুর্যোগ থেকে জাতিকে রক্ষার জন্য আল্লামা শফীর বিশেষ মোনাজাত

সুত্র:ঝড়-দুর্যোগ ও আজাব-গজব থেকে জাতিকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বিশেষ মোনাজাতে শরিক হয়েছেন হাজার হাজার আলেম। গতকাল বাদ আছর দারুল উলুম হাটহাজারী মাদরাসার ‘জামে বায়তুল আতিক’ প্রধান জামে মসজিদে আধঘণ্টাব্যাপী এ বিশেষ দোয়া পরিচালনা করেন দেশের শীর্ষ আলেম, হেফাজতে ইসলামের আমির, দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। মোনাজাতে হাজার হাজার ওলামা-মাশায়েখ, মাদরাসা ছাত্র ও তৌহিদি জনতা অংশগ্রহণ করেন। মোনাজাতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার অগণিত মানুষও শরিক হন।

আল্লামা শফী

আল্লামা শফী


মোনাজাতে আল্লামা শাহ আহমদ শফী হৃদয়ের গভীর আকুতি নিয়ে আত্যাসন্ন ঘূর্ণিঝড়সহ সব ধরনের দুর্যোগ ও আজাব-গজব থেকে এ জাতিকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন, হে আল্লাহ, আপনি এ জাতিকে হেফাজত করুন। এ দেশকে রক্ষা করুন। বর্তমানে দেশে অনেক মানুষ এমনিতেই নানা দুর্যোগ ও অভাবে নিপতিত। অনেক মানুষ খেয়ে-না খেয়ে জীবনাতিপাত করছেন। বিস্তারিত →

অতিবাহিত হয়ে গেল ঐতিহাসিক বালাকোট দিবস

সুত্রঃ ৬মে ছিল ঐতিহাসিক বালাকোট দিবস। ১৮৩০ সালের এই দিনে বালাকোটের ময়দানে এক অসম যুদ্ধে শহীদ হয়েছিলেন শাহ সৈয়দ আহমদ ব্রেরলভি (রহ.) ও তাঁর সহযোদ্ধারা। ভারতীয় উপমহাদেশে তৎকালীন মুসলমানদের প্রাণ পুরুষ ছিলেন শাহ সৈয়দ আহমদ ব্রেরলভি (রহ.)। আজও তিনি অত্যন্ত সম্মানের পাত্র হয়ে আছেন। সেই সাথে ৬ মে স্বাধীনতা প্রিয় মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ দিন। বালাকোটের শহীদদের প্রেরণায় ভারতে মুসলমানগণ আজাদী আন্দোলনের মাধ্যমে পৃথক আবাসভূমি লাভে উজ্জীবিত হয়েছিলেন।

সারা উপমহাদেশ থেকে উৎসাহী যুবক ও ইসলামী চিন্তাবিদদের নিয়ে মুজাহিদ বাহিনী গঠন করেন। তার নেতৃত্বে স্বাধীনতাকামী মুজাহিদগণ ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রসিদ্ধ নগরী পেশোয়ার দখল করে শাহ সৈয়দ আহমদ ব্রেরলভি (র.) সেখানেই প্রধান কর্মকেন্দ্র স্থাপন করেন।

সৈয়দ আহমদের বাহিনীর সাথে কয়েকটি যুদ্ধে শিখ ও ব্রিটিশ বাহিনী পরাজিত হয়। সারা ভারতের মুসলমানদের নিকট শাহ সৈয়দ আহমদ ব্রেরলভি (র.) অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃতি লাভ করেন। সম্মুখ সমরে মুজাহিদ বাহিনীর সাথে টিকে উঠা সম্ভব নয় এ ভেবে বৃটিশ ও শিখ নরপতিগণ কূটকৌশলের আশ্রয় গ্রহণ করলো।

৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কাসিমের সফল সিন্ধু অভিযানের মধ্য দিয়ে ভারত উপমহাদেশে মুসলমানগণের আনুষ্ঠানিক আগমন ঘটে। মুহাম্মদ বিন কাসিমের আগমনের পূর্বে খোলাফায়ে রাশেদীনের আমলে পারস্য ও মধ্য এশিয়ার উজবেকিস্তান, খোরাসান, তাজাকিস্তানসহ আফগানিস্তানে মুসলিম অধিকার বিস্তৃত হয়ে তৌহিদী ঝাণ্ডা চীনের প্রাচীরের দিকে ধাবিত হয়। বিস্তারিত →

মতিঝিলে নিহত ৩ হাজার, আহত ১০ হাজার: হেফাজত

সুত্র: বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে শান্তিপূর্ণ অবস্থানে র‍্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে গতরাতে প্রায় তিন হাজার আলেম ও নেতা-কর্মী নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শাহ শফীসহ শীর্ষ নেতারা।
sapla
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খানের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, “দিনব্যাপী কর্মসূচি শেষে তৌহিদী জনতা ও আলেম- উলামাগণ উন্মুক্ত আকাশের নিচে যখন গভীর নিদ্রায় নিমগ্ন তখন আওয়ামী ফ্যাসিবাদী সরকার ঘুমন্ত জনতার ওপর পুলিশ, র‌্যাব, বিজিবি ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে নির্বিচারে গুলি, বোমা, গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে শুরু করে। রাতের অন্ধকারে এমন বর্বরোচিত ও কাপুরুরোষিত হামলায় তৌহিদী জনতা খালি হাতে প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু স্বয়ংক্রিয় ও অত্যাধুনিক মারণাস্ত্রের আঘাতে একের পর এক তারা শাহাদাতবরণ করতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই প্রায় তিন হাজার শহীদ এবং ১০ হাজারেরও বেশি আহত হন।” বিস্তারিত →

নারীদের কর্মক্ষেত্রে যেতে বাধা নেই : আল্লামা শফী

সুত্র: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, উপমহাদেশের অন্যতম ইসলামি শিক্ষাকেন্দ্র দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এবং বাংলাদেশ সর্বোচ্চ ওলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ব্লাসফেমি আইন প্রণয়নের সম্ভাবনা নাকচ করে দিয়ে সরকার এ দেশের কোটি কোটি মুসলমানের মনের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে। সরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের ভাষা বুঝতে না পারলে চরম মূল্য দিতে হবে।

১৩ দফাকে মধ্যযুগীয় বলার মানে ধর্মকে অস্বীকার করা
নিজেদের নিরাপত্তা এবং শান্তির জন্য পর্দাসহকারে নারীদের কর্মক্ষেত্রে বা ঘর থেকে বের হতে কোনো বাধা নেই বলেও তিনি মন্তব্য করেন।

তা ছাড়া হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা দাবিকে মধ্যযুগীয় বলার মানে পুরো ইসলামকে অস্বীকার করার মতো। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার অর্থই হলো ধর্মহীনতা। ধর্মনিরপেক্ষতার কথা বলে জাতিকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে বলে তিনি মন্তব্য করেন। নিজেদের নিরাপত্তা এবং শান্তির জন্য পর্দাসহকারে নারীদের কর্মক্ষেত্রে বা ঘর থেকে বের হতে কোনো বাধা নেই বলেও তিনি মন্তব্য করেন। বিস্তারিত →

সারাদেশ থেকে ঢাকায় আসতে শুরু করেছেন আলেম ওলামারা : চট্টগ্রাম থেকে যোগ দেবেন ৫ লাখ

সূত্র: হেফাজতে ইসলামের আগামীকালের লংমার্চকে ঘিরে দেশের প্রতিটি জেলা, উপজেলা এমনকি গ্রামে পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে এক অভূতপূর্ব জাগরণের সৃষ্টি হয়েছে। হেফাজত নেতারা একে অভিহিত করেছেন ‘মুসলিম গণজাগরণ’ হিসেবে। লংমার্চে যোগ দিতে প্রতিটি পাড়ায় যেন শুরু হয়েছে প্রতিযোগিতা। চলছে চূড়ান্ত প্রস্তুতি। এদিকে সরকারের সহায়তায় নাস্তিক সমর্থকদের ডাকা হরতাল নতুন এক মাত্রা যোগ করেছে লংমার্চের প্রস্তুতিতে। যে এলাকায় বুধবার পর্যন্ত ৫টি গাড়ি ঢাকা যাওয়ার কথা ছিল হরতাল ঘোষণার পর গতকাল সেখানে ২০টি গাড়ি ভাড়া করেছেন গ্রামবাসী। সরকারি চাপে অনেক পরিবহন মালিক গাড়ি দিতে অস্বীকৃতি জানানোয় মুসল্লিরা ঢাকা ছুটেছেন যে যার মতো করে। তবে সরকারের চাপ অগ্রাহ্য করে হেফাজতকে গাড়ি দিয়েছেন অনেকেই। সেসব গাড়িতে করে এরই মধ্যে গতকাল দিন থেকে লাখো জনতা ঢাকা অভিমুখে রওনা করেছেন। বিস্তারিত →

ইসলামের হেফাজতে শহীদ বা গাজীর নিয়তেই বেরিয়েছি – আল্লামা শফী : ঘাদানিকের কর্মসূচি প্রত্যাহার না হলে রোববার থেকে লাগাতার হরতাল : হেফাজতের সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবি : আ.লীগ বিএনপিপন্থীসহ সব মুসলমানকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে

সূত্র:
লংমার্চে বাধা দিলে এবং আওয়ামীপন্থী কয়েকটি সংগঠনের হরতাল অবরোধ প্রত্যাহার না করলে সারাদেশে রোববার থেকে লাগাতার হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল লালবাগ মাদরাসা কার্যালয়ে আহূত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে হেফাজতে ইসলাম বলেছে, আগামীকাল রাজধানীর শাপলা চত্বরে লংমার্চের কাফেলা ‘লাইলাহা ইল্লাল্লাহ’ জিকিরে সমবেত হবে। বাধা-বিপত্তি অতিক্রম করে যে কোনো মূল্যে এ মহাসমাবেশে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।islamer-Hefazot সংবাদ সম্মেলনে সর্বজনশ্রদ্ধেয় আলেমে দ্বীন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী উপস্থিত ছিলেন। তিনি বলেন, মহান আল্লাহ ও রাসুল (সা.)-এর অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি লংমার্চ কাফেলার ডাক দিয়েছেন। ইসলামের মর্যাদা রক্ষায় শহীদ অথবা গাজী হওয়ার ব্রত নিয়েই তিনি ঘর থেকে বের হয়েছেন। সামনে তাদের তৃতীয় কোনো পথ খোলা নেই। ১৩ দফার চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আর ঘরে ফেরা নয়। বিস্তারিত →

যে কোনো মূল্যে লং মার্চ: হেফাজতে ইসলাম

সূত্র: যে কোনো মূল্যে তাদের কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন হেফাজতের ইসলাম ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাশেমী। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সম্মিলিত সাংস্কৃতিক জোট, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রগতিশীল পেশাজীবী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ ইসলামী জোট হরতাল আহ্বান করার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাংলানিউজকে একথা জানান তিনি।
Long-march-sm20130403133554
তিনি বলেন, “হরতাল দিয়ে আমাদের লংমার্চ বানচাল করা যাবে না। যে কোনো মূল্যে কর্মসূচি পালন করা হবে।” তিনি অভিযোগ করে বলেন, “সরকার আমাদের দাবির প্রতি সমর্থন দেখিয়ে এক দিকে কয়েক ব্লগারকে গ্রেফতার করেছে অন্যদিকে তাদেরই সর্মথনপুষ্ট কয়েকটি সংগঠন দিয়ে হরতালের ডাক দিয়েছে।” বিস্তারিত →

হেফাজতে ইসলামের হুশিয়ারি : ৬ এপ্রিলের লংমার্চে বাধা দিলে লাগাতার ঢাকা অবরোধ : অগ্রবর্তী দল নিয়ে আল্লামা শাহ আহমদ শফী ঢাকায়

সূত্র:৬ এপ্রিল লংমার্চ সফলের আহ্বানে গতকাল রাজধানীতে বিশাল মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর পাশে হাউজ বিল্ডিং চত্বরে আয়োজিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, দেশে যখন পবিত্র কোরআন ও মহানবীর (সা.) ইজ্জত-আব্রুর ওপর আক্রমণ হয়েছে, ঠিক সে মুহূর্তে সর্বজনশ্রদ্ধেয় আলেম আল্লামা শাহ আহমদ শফী লংমার্চের ডাক দিয়েছেন।
1_Hefazote-Islam
তিনি ঈমান ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ডাক দিয়েছেন। এতে ঝাঁপিয়ে পড়া সব মুসলমানের ঈমানি দায়িত্ব। সরকারকে এ লংমার্চ সফলে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলা হয়, এ লংমার্চ বানচালের কোনো চক্রান্ত করা হলে যে কোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায় বহন করতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। বিস্তারিত →

ইসলাম সম্পর্কে কটূক্তি ৮৪ ব্লগারের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

সুত্র:ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সা. সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে নয়টি ব্লগের ৮৪ জনের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কটূক্তিকারীদের শনাক্তে গঠিত নয় সদস্যের কমিটির সঙ্গে দেশের আলেম সমাজের বৈঠকে এ তালিকা হস্তান্তর করা হয়। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, “অভিযোগ জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ইমেইল (complainmoha@gmail.com) অ্যাকাউন্ট খোলা হয়েছে।

দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক আল্লামা মুহাম্মদ মাহবুব আলম আরিফ বলেন, “নতুন খোলা ইমেইলে যে কেউ নির্দিষ্ট অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি লেখাটিও এখানে পাঠানোর জন্য বলা হয়েছে।” এ সময় দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক আল্লামা মুহাম্মদ মাহবুব আলম আরিফ বলেন, “ব্লগারদের নেতৃত্ব দিচ্ছেন আসিফ মহিউদ্দিন। তার নেতৃত্বেই এসব চলছে।”

তিনি বলেন, “বাকস্বাধীনতার নামে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সা. সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী নাস্তিকতারই নামান্তর। এদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ভারতের কোনো ব্লগে বাংলাদেশীরা কোনো মন্তব্য করতে পারে না। অথচ বাংলাদেশের ব্লগে ভারতীয়রা মন্তব্য করতে পারেন।”

তিনি জানান, ইসলাম ধর্ম ও মহানবী সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারীদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ চাওয়া হয়েছে আলেম সমাজের কাছে। ইতিমধ্যে এই কমিটির কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এগুলো দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো হবে অনুসন্ধানের জন্য। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। বিস্তারিত →

দাঙ্গা মোকাবিলায় কমিটি গঠন করলেন প্রেসিডেন্ট থেইন সেইন : মিয়ানমারে মুসলিম উচ্ছেদ ঠেকাতে বৈঠকে বসছে ওআইসি

সুত্র:মিয়ানমারে মুসলমানদের ওপর মারাত্মক সহিংসতার ঘটনায় ওআইসিভুক্ত দেশের মন্ত্রীদের নিয়ে ১৪ এপ্রিল সৌদি আরবে আলোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার আন্তর্জাতিক ইসলামিক সহযোগী সংস্থা (ওআইসি)-এর প্রধান এ বিষয়টি জানান। সংস্থাটির মহাসচিব প্রফেসর ড. একমেলোদ্দিন এহসানোগলু এক বিবৃতিতে বলেন, ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা লোহিত সাগরের জেদ্দা সমুদ্র বন্দরে আলোচনায় একত্রিত হবেন।

মিয়ানমারের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম শনিবার রিপোর্ট করে যে, গত দশদিন ধরে চলা সাম্প্রদায়িক দাঙ্গায় দেশটির কেন্দ্রে মৃতের সংখ্যা ৪৩-এরও অধিক ছাড়িয়েছে এবং ১৩০০-এর অধিক বাড়ি-ঘর ও অন্যান্য ভবন ধ্বংস হয়ে গেছে। এক বিবৃতিতে ওআইসি মহাসচিব বলেন, মিয়ানমারের মুসলমানরা যারা আজ রোহিঙ্গা হিসেবে পরিচিত তাদের ওপর সহিংসতা রোধের জন্য এ বৈঠকের আহ্বান করা হয়েছে এবং এর জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ ও ভূমিকা নিতে সংস্থাটি প্রস্তুত আছে। বৌদ্ধ চরমপন্থীদের থামানো এবং বিদ্বেষ ছড়ানো বন্ধ করা ও মুসলিম উচ্ছেদের যে উদ্যোগ তারা নিয়েছে তা বন্ধ করার জন্য মিয়ানমারের সরকারকে আহ্বান জানিয়েছেন ওআইসি মহাসচিব। বিস্তারিত →