সূত্র: নেপালে সাফাল পোখরা কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা ১-০ গোলে হারিয়েছে নেপাল আর্মিকে।
বিস্তারিত →
Category: ফুটবল
নেপালের টুর্নামেন্টে শেখ জামাল চ্যাম্পিয়ন
মোহামেডানের কোচ হতে পারেন এমেকা
সূত্র: একজন বিদেশী কোচের খোঁজে নেমেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এ জন্য তারা যোগাযোগ করেছে ঘানা, নাইজেরিয়া, বসনিয়া ও নেদারল্যান্ডসের কোচের সঙ্গে।
বিস্তারিত →
মেসির হ্যাটট্রিকে বার্সার জয়, শীর্ষে রিয়াল মাদ্রিদ
সূত্র: লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে স্পেনের লা লিগায় শনিবার বার্সেলোনা ৫-০ গোলে হারিয়েছে রিয়াল মায়োর্কাকে। এদিকে গনজালো হিগুয়াইনের একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লিগ তালিকায় শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

বিস্তারিত →
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জয়
সূত্র: লুকাস ও নেইমারের গোলের সুবাদে প্রীতি খেলায় ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে।
খেলায় কেবল দেশ দু’টোর ঘরোয়া লিগের খেলোয়াড়রা অংশ নেন, খেলেননি ইউরোপীয় লিগে অংশগ্রহণকারী কোনো খেলোয়াড়।
বিস্তারিত →
শিরোপার লড়াইয়ে স্পেন-আর্জেন্টিনা
সূত্র: ডেভিস কাপের চূড়ান্ত খেলায় মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। চূড়ান্ত খেলা হবে স্পেনে, ২-৪ ডিসেম্বর।
সেমিফাইনালে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে গতবারের চ্যাম্পিয়ন সার্বিয়া ও স্পেন ৪-১ ব্যবধানে হারায় ফ্রান্সকে।
বিস্তারিত →
মেসির জাদুতে আর্জেন্টিনার জয়
সূত্র: জাদু দেখতে চোখ আটকে ছিল স্টেডিয়ামের সবুজ ঘাসে কিংবা টিভিপর্দায়। চোখ সার্থক হয়েছে। মেসি জাদু দেখিয়েছেন। এমন জাদু বাংলাদেশের ফুটবলপ্রেমী মানুষ দীর্ঘদিন ভুলবেন না। ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ ৩-১ গোলে মীমাংসা হয়েছে।
আবুজার প্রতিশোধ ঢাকায় নিয়েছেন মেসিরা। আর্জেন্টিনার জাতীয় দলের ক্যাপ্টেন কিংবা বার্সেলোনার মেসি কেমন খেলেন ঢাকায়—এ প্রশ্ন মাথায় নিয়েই খেলা দেখতে জেঁকে বসেছিলেন অনেক দর্শক। কিন্তু এই প্রশ্নের উত্তর এখন সবার জানা। মেসি এলেন, দেখলেন, জয় করলেন।
নাইজেরিয়ার জন্য প্রস্তুত আর্জেন্টিনা
সূত্র: ইতিহাস আর্জেন্টিনার পক্ষে। দুই দলের শক্তির ব্যবধানও সেই কথা বলে। কিন্তু দল দু’টোর শেষ ম্যাচে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে দিয়ে নাইজেরিয়াও জানিয়ে দিয়েছে মোটেও হাল্কাভাবে নেয়া যাবে না তাদের।

ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে হাল্কাভাবে নিচ্ছেন না আলেহান্দ্রো সাবেইয়া। ফুটবল জাদুকর লিওনেল মেসির নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়ে এসেছেন তিনি।
অপেক্ষা ফুটবল জাদুকরের
সূত্র: আর কিছু সময় পরই ঢাকায় পা রাখছেন লিওনেল মেসি। ফুটবল জাদুকরের নেতৃত্বে আর্জেন্টিনা মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলবে নাইজেরিয়ায় সঙ্গে।
বাফুফে কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টায় আর্জেন্টিনা দল শাহজালাল বিমানবন্দরে নামবে। মেসিরা উঠবেন হোটেল রূপসী বাংলায়। বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই অনুশীলন করবেন তারা।
মেসিবাহিনীর অপেক্ষায় ঢাকা
সূত্র: ১৯৮৬। পুরো বিশ্ব ম্যারাডোনাময়। সর্বত্র আলোচনা; ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’, ইংল্যান্ডের বিপক্ষে শতাব্দীর সেরা গোল, বলতে গেলে একা খেলেই আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে চুমো খাওয়ার সুযোগ করে দেয়া-ইত্যাদি।
বিলিয়ন ডলারের প্রশ্ন উঠতে শুরু করে, পেলে বড় না ম্যারাডোনা বড়? এ প্রশ্নের উত্তর আজও মেলেনি। তবে ভক্তদের চোখে যিনিই বড় হোন, খোদ ফুটবল ঈশ্বর স্বীকৃতি দিয়েছেন আরেকজনকে, লিওনেল মেসি, তার স্বদেশী। ম্যারাডোনা বলেছেন, ‘মেসি আমার চেয়ে বড় খেলোয়াড়’।
মেসির পায়ের যাদু দেখল কলকাতাবাসী
সূত্র: ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি খেলায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি নিজেও খেললেন, খেলালেন পুরো দলকেও।বারসেলোনার এই তারকা গোল করতে না পারলেও তারই ছড়ানো আলোয় পথ খুঁজে পেলো আর্জেন্টিনা। মাঠ ছাড়লো তারা ১-০ গোলে জিতে।
কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলার ৬৭ মিনিটে এন ওতামেন্দ জয়সূচক গোলটি করেন। মেসির কর্নারে ‘হেড’ করেন মাঝমাঠের এই খেলোয়াড়। ভেনেজুয়েলার গোলরক্ষকের কিছু বুঝে ওঠার আগেই ছোট বক্সের সামনে ‘ড্রপ’ খেয়ে বল জড়িয়ে যায় জালে।


