Category: ক্রিকেট

জামশেদের ব্যাটে ছয় উইকেটে জিতল পাকিস্তান

সূত্র: চেন্নাইয়ে প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক ভারতের ছুঁড়ে দেয়া ২২৮ রানের লক্ষ্যে শুরুতে ভুবনেশ্বর কুমারের বোলিং তোপে পড়েছিল পাকিস্তান। তবে ইউনিস খানকে নিয়ে শতরানের জুটির পর অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নাসির জামশেদ। তার অপরাজিত সেঞ্চুরিতে ১১ বল বাকি থাকতেই ছয় উইকেটের সহজ জয় পায় সফরকারী দল।

ভারত: ২২৭/৬ (৫০ ওভার)
পাকিস্তান: ২২৮/৪ (৪৮.১ ওভার)
ফল: পাকিস্তান ছয় উইকেটে জয়ী

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা প্রত্যাশিত হয়নি পাকিস্তানের। প্রথম বলেই মোহাম্মদ হাফিজকে ফেরান ভুবনেশ্বর। শুরুর ধাক্কা সামলে উঠতে বেশ সময় নেয় জামশেদ ও আজহার আলী। ১০.১ ওভারে ২১ রানে ভুবনেশ্বরই দ্বিতীয় আঘাত হানেন পরের জুটিতে। ব্যক্তিগত নয় রানে ড্রেসিংরুমে ফেরত পাঠান আজহার আলীকে।

বিস্তারিত →

শেষ বলে ব্রাভোর ছয়ে চেন্নাইয়ের জয়

সুত্র: শেষ বলে ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটের দারুণ এক জয় এনে দিয়েছেন ডোয়াইন ব্রাভো। ১৫ খেলায় এটি চেন্নাইয়ের অষ্টম জয় অন্য দিকে ১৪ খেলায় কলকাতার পঞ্চম হার।

কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক গৌতম গম্ভীরের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৫৮ রান করে কলকাতা। জবাবে মাইক হাসির অর্ধশতকের ওপর ভর দিয়ে শেষ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।

বিস্তারিত →

বিপিএল বিদেশি খেলোয়াড়দের পাওনা এখনো বকেয়া

সূত্র: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও বিদেশি ক্রিকেটারদের পুরো অর্থ পরিশোধ করা হয়নি। এ নিয়ে বিদেশি ক্রিকেটারদের হতাশার কথা প্রকাশ করেছে ব্রিটেনের পত্রিকা টেলিগ্রাফ।

বৃহস্পতিবার টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলোতে খেলে যাওয়া ১৩ জন কাউন্টি খেলোয়াড়ের পাঁচ লাখ পাউন্ড এখনো বকেয়া রয়েছে।

বিস্তারিত →

সাকিব আবারো বিশ্বসেরা

সুত্র: অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসনকে পেছনে ফেলে আবারো আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা অলরাউন্ডারের আসন পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান।

জন্মদিনের দুই দিন পরই এ সুসংবাদ পেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব।

শিয়া কাপের সেরা খেলোয়াড় সাকিব ৪৪৭ পয়েন্ট নিয়ে রয়েছেন শীর্ষে। আর ৪৩৩ পয়েন্ট নিয়ে তার ঠিক পেছনেই রয়েছেন ওয়াটসন।

সিবি সিরিজে ব্যাট-বলের দারুণ পারফর্ম্যান্সে সাকিবকে পেছনে ফেলে ৮ মার্চ দ্বিতীয় বারের মতো শীর্ষে উঠে আসেন ওয়াটসন।

প্রথমবার ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষ স্থান হারানোর পর শীর্ষে ফিরতে সাকিব সময় নিয়েছিলেন আট ম্যাচ। এবার নিলেন চার ম্যাচ। এশিয়া কাপের চার ম্যাচে ২৭ রেটিং পয়েন্ট অর্জন করে তিন সপ্তাহেরও কম সময়ে শীর্ষে ফিরলেন সাকিব।
বিস্তারিত →

অবশেষে প্রতিবাদী আকরাম খান!

সূত্র: জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আকরাম খান। না বলা অনেক কথা মুক্ত মনে বলেছেন। তারই কিছু অংশ তুলে ধরা হলো।

প্রশ্ন: আপনার একজন সহকর্মী মনে করেন বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিতে পারতেন। আপনি কি মনে করেন?
আকরাম খান: আমরা কালকে অনেক্ষণ একসঙ্গে ছিলাম। নান্নু ভাই এবং সুমন (হাবিবুল বাশার) যেটা বলেছে তা যৌক্তিক। তাদের দিক থেকে তারা ঠিক আছে। কিন্তু চিন্তা করে দেখলাম, আর কিছু দিন গেলে আমার পাঁচ বছর হবে।

বিস্তারিত →

রাজশাহীর আরেকটি জয়, ঢাকাও সেমিতে

সুত্র: যতটা সোজা মনে করা হয়েছিল ম্যাচটাকে, ততটাই জটিল করে জিতল দুরন্ত রাজশাহী।

আজ খুব একটা জ্বলে উঠতে পারেননি উদ্বোধনী ব্যাটসম্যান শাহজাইব হাসান। তবে জয়ের দেখা ঠিকই পেয়েছে রাজশাহী

আজ খুব একটা জ্বলে উঠতে পারেননি উদ্বোধনী ব্যাটসম্যান শাহজাইব হাসান। তবে জয়ের দেখা ঠিকই পেয়েছে রাজশাহী

ঢাকা গ্ল্যাডিয়েটরসের বেঁধে দেওয়া মামুলি ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ধুঁকতে ধুঁকতেই ম্যাচটা জিতেছে বিপিএলে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা দুরন্ত রাজশাহী।
বিস্তারিত →

চট্টগ্রাম কিংসকেও অপেক্ষায় রাখলো সিলেট রয়্যালস

সূত্র: আগের দিন সিলেট রয়্যালসের কাছে হেরে যাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি দুরন্ত রাজশাহী। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংসও একই বেদনায় আক্রান্ত। সিলেট রয়্যালসের কাছেই ৩৫ রানে হেরে যাওয়ায় সেমিফাইনালের অপেক্ষায় থাকতে হচ্ছে চট্টগ্রামের দলটিকে।

৯ ম্যাচ থেকে চট্টগ্রাম কিংসের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে সিলেট রয়্যালসের পয়েন্ট ৪।
বিস্তারিত →

মমিনুলের বীরত্বে বরিশাল বার্নার্সের স্বপ্ন অটুট

সুত্র: মমিনুল হকের বীরোচিত ব্যাটিংয়ে খুলনা রয়েল বেঙ্গলসকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বরিশাল বার্নার্স। আগের মুখোমুখি লড়াইয়ে খুলনা রয়েল বেঙ্গলসের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় প্রতিশোধও নিয়েছে বরিশালের দলটি।

৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বার্নার্সের অবস্থান পঞ্চম। ৭ ম্যাচে সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থাকায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স আছে চতুর্থ স্থানে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে খুলনা রয়েল বেঙ্গলস।
বিস্তারিত →

সাঙ্গাকারার দশ হাজার ছোঁয়ার দিনে শ্রীলঙ্কার জয়

সুত্র: ওয়ানডেতে দশ হাজার রানের মাইলফলক ছোঁয়ার কৃতিত্ব এত দিন ছিলো নয় জনের। শুক্রবার দশম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার ক্লাবে তাদের সঙ্গে যোগ দিলেন কুমার সাঙ্গাকারা।

সাবেক অধিনায়কের স্মরণীয় অর্জনের দিনটিকে বিফলে যেতে দেয়নি শ্রীলঙ্কা। ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজের বৃষ্টিবিঘিœত ম্যাচে তারা ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
বিস্তারিত →

ভারত-শ্রীলঙ্কার রোমাঞ্চকর টাই

সুত্র: মঙ্গলবার অ্যাডিলেডে ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজের এক রোমাঞ্চকর ম্যাচে টাই করেছে ভারত ও শ্রীলঙ্কা।

শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিলো ৯ রান। এক উইকেট হারিয়ে ভারত তুলে নেয় ৮ রান। ফলে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৩৬ রান, ঠিক শ্রীলঙ্কার সমান স্কোর।
বিস্তারিত →