bdtodaynews.com

পুলিশের জলকামানে আহত এক শিক্ষকের মৃত্যু : প্রধানমন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত হয়নি
সূত্র: চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা তাদের অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শেষ পর্যন্ত ধর্মঘট স্থগিত হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের সঙ্গে বসে এ সমস্যার সমাধান করবেন— সরকারের নীতিনির্ধারণী মহলের এমন আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষক নেতারা আন্দোলন আপাতত স্থগিত করার কথা জানালেও শহীদ মিনারে অবস্থানকারী শিক্ষকরা তা মানেননি। ফলে দাবি মানা না পর্যন্ত শিক্ষক আন্দোলন চলবে। এদিকে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ওপর গত মঙ্গলবার শাহবাগ এলাকায় পুলিশের বর্বরোচিত হামলায় আহত শিক্ষকদের মধ্যে একজন মারা গেছেন। ওই শিক্ষকের নাম আজিজুর রহমান। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। তিনি ওই এলাকার চর বাটিয়ানি রেজিস্টার্ড বেসামরিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন বলে জানা গেছে।

চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গতরাত পর্যন্ত অবস্থান ধর্মঘট করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। গতকাল তৃতীয় দিনের ধর্মঘট চলাকালে ক্ষুব্ধ শিক্ষকরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, প্রয়োজনে আরও শিক্ষকের লাশ পড়বে; কিন্তু দাবি আদায় করেই ছাড়ব।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্যপরিষদের সদস্য-সচিব আবদুর রহমান বাচ্চু আমার দেশ-কে জানান, মঙ্গলবার দুপুরে পুলিশের জলকামান ও লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। রাতে হাসপাতাল থেকে তিনি আবার শহীদ মিনারের কর্মসূচিতে যোগ দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সহকর্মী শিক্ষকরা তাকে গ্র্রামের বাড়িতে পাঠিয়ে দেন। রাত ১১টার দিকে বাড়িতে তিনি মারা যান।

এদিকে টানা তিনদিনের অবস্থান ধর্মঘটে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় দু’জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তারা হচ্ছেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা মাস্টারপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পানিয়াপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহেন্দ্র বাবু। কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, চাকরি জাতীয়করণের দাবিতে স্বেচ্ছায় গায়ে কেরোসিন ঢেলে আত্মাহুতি দেয়ার মতো কঠিন কর্মসূচি পালন করলেও সরকার দাবি বাস্তবায়ন করছে না। মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট ঘোষণা করা হয়েছে যে, নির্বাচনে জয়ী হয়ে চাকরি সরকারিকরণসহ সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য নিরসনের ব্যবস্থা হবে। এছাড়া প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, ২০১০ সালের জুলাই থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন করা হবে। কিন্তু আজও হয়নি। তাই আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্যপরিষদের কো-চেয়ারম্যান শেখ আবদুস সালাম মিয়া জানান, শিক্ষক আজিজুর রহমানের লাশ গতকাল দুপুরে মাদারগঞ্জে নেয়ার পর সেখানে তার জানাজা হয়। শহীদ মিনারে আজিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন আন্দোলনকারী শিক্ষকরা। আবদুস সালাম মিয়া জানান, বুধবার দুপুরে নতুন কর্মসূচি ঘোষণার কথা থাকলেও আমরা বৃহস্পতিবার বেলা দুটা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি পালন করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এ সময়ের মধ্যে সরকারের দিক থেকে দাবি পূরণের আশ্বাস না পাওয়া গেলে শুক্রবার থেকে তারা অনশন শুরু করবেন। এর পরও কাজ না হলে আগামী ২০ মে থেকে বিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালের জন্য তালা ঝোলানো হবে বলে ঘোষণা দেয়া হয়।

ঐক্যপরিষদের সদস্য-সচিব আবদুর রহমান বাচ্চু গতরাতে আমার দেশ-কে জানান, বুধবার বিকালে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন আমাদের কয়েকজনকে মন্ত্রণালয়ে ডেকে পাঠান। তার সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, আগামী সাতদিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের সঙ্গে বসে এ সমস্যার সমাধান করবেন। নেতারা কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিলেও আন্দোলনকারীরা রাজি না হওয়ায় আন্দোলন স্থগিত হচ্ছে না। দাবি পূরণ না হলে সারাদেশের ২৪ হাজার স্কুলে তালা ঝুলবে বলে তারা জানিয়ে দেন। বৈঠকে গণশিক্ষা প্রতিমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মহাসমাবেশ’ করলেও সরকারের কোনো আশ্বাস না পাওয়ায় শহীদ মিনারেই রাত কাটিয়ে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়ার উদ্দেশ্যে মিছিল বের করেন শিক্ষকরা। মিছিল শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে পৌঁছলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার জন্য জলকামান থেকে গরম পানি ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। একপর্যায়ে একদল শিক্ষক শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নিলে তাদের লাঠিপেটা করে পুলিশ। প্রবীণ শিক্ষকরাও মারধরের শিকার হন। এতে বেশ কয়েকজন আহত হন। পরে শিক্ষকরা কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে গিয়ে রাস্তা বন্ধ করে অবস্থান নেন। সেখানে পরিষদের সদস্য-সচিব আবদুর রহমান বাচ্চু বুধবার দুপুর ১২টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন। এদিকে গতকাল আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে আলোচনার প্রস্তাব নিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন তার ব্যক্তিগত সহকারী রুপম কান্তি শীলকে কেন্দ্রীয় শহীদ মিনারে পাঠান। ঐক্যপরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী জানান, মন্ত্রীর পক্ষ থেকে খবর এসেছে, বিকালে গণশিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক হবে। এতে গণশিক্ষামন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী ও গণশিক্ষা সচিবও থাকবেন বলে আমাদের জানিয়েছেন।

‘সমুদ্র জয়ে’ ফাঁকি ধরিয়ে দেওয়া হলো না ফখরুলের
সূত্র: প্রস্তুতি নিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সমুদ্র জয়’ বিষয়ে কথা বলা হলো না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

আগামীকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল পূর্বাণীতে আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনালের (ইটলস) দেওয়া বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমা মামলার রায় নিয়ে এক সংবাদ সম্মেলন করার কথা ছিলো বিএনপির।

ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার কথা ছিলো মির্জা ফখরুলের।

দলীয় সূত্রমতে, এ সংবাদ সম্মেলনে ‘সমুদ্র জয়ের’ শুভঙ্করের ফাঁকি তুলে ধরার প্রস্তুতি নিয়েছিলেন ফখরুল।

কিন্তু হরতালের প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় বুধবার তাকে কারাগারে পাঠানোর পর আসন্ন সংবাদ সম্মেলন বাতিল করা হয়।

হরতালকারীদের ভয়াবহ পরিণতির হুমকি প্রতিমন্ত্রী কামরুলের
সূত্র: হরতালে দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়ে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আমরা এখন সরকারে। আমাদের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। কাজেই বিরোধী দল যাতে অগ্নিসংযোগ ও ভাংচুর করতে না পারে এ জন্য সবাইকে নিজ নিজ এলাকায় সজাগ থাকতে হবে। আইন সবার জন্য সমান উল্লেখ করে আইনপ্রতিমন্ত্রী বলেন, কেউ ভাববেন আমি বড় নেতা; আমার কোনো সাজা হবে না। এটা ভাবার কোনো সুযোগ নেই। যে যত বড় নেতাই হোন না কেন, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।

গতকাল বিকালে বঙ্গবন্ধু এভিনিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিরোধী দলের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের কারণেই সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হয়েছে। যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, রাস্তা ঘাটে গাড়িতে আগুন দিচ্ছে, তাদের অবস্থা ভয়াবহ হবে। হরতালের নামে ধ্বাংসাত্মক কর্মকাণ্ড চালালে পরিণতি ভালো হবে না।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান ও মুকুল চৌধুরী, আওলাদ হোসেন, হাজী মোহাম্মদ সেলিম, শাহে আলম মুরাদ, আবদুুল হক সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

দলের সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেন, আমরা জনগণের রাজনীতি করি, এজন্য হরতালের সময় সবাইকে তাদের নিজ নিজ এলাকায় সজাগ থাকতে হবে।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সঙ্গে আমাদেরও দায়িত্ব আছে। তাই সকাল থেকে আমাদের রাজ পথে থাকতে হবে।

প্রধানমন্ত্রীর দাবি : বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে
সূত্র: বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই দাবি করে বলেন, বাংলাদেশ এখন আর বিশ্বে দুর্নীতি বা জঙ্গিবাদের দেশ হিসেবে পরিচিত নয়। আমরা বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে উঠেছি। বহির্বিশ্বে বাংলাদেশ ইমেজ সঙ্কটে পড়েছে বলে ঢাকায় কর্মরত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ৯ জন রাষ্ট্রদূতের মন্তব্যের এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী এই দাবি করলেন।

গত ৯ তারিখ ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূতরা বলেন, বিশ্বে ইমেজ সঙ্কটে পড়েছে বাংলাদেশ। পত্রিকা খুললেই দুর্নীতি, খুন, গুম, সহিংসতা, হরতালসহ নানা ধরনের নেতিবাচক সব খবর চোখে পড়ে। ইমেজ সঙ্কটের কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে না।

এর আগে গত ৬ মে ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, দুর্নীতির কারণে মিলেনিয়াম সহায়তা থেকে বঞ্চিত বাংলাদেশ। তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসন বিষয়ে তার উদ্বেগের কথা জানিয়ে যান। এমন পরিস্থিতিতে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বে এখন বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে। বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি আমরা কাটিয়ে উঠেছি। আমরা জঙ্গিবাদ দমন করেছি। বাংলাদেশকে এখন আর কেউ দুর্নীতিপরায়ণ বা সন্ত্রাসের দেশ বলে না। তিনি বলেন, মুষ্টিমেয় কিছু মানুষ আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। এর বিরুদ্ধে বিভিন্ন দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আরও বলেন, আমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করছি। এটা করতে পারলে বাংলাদেশকে নিয়ে আর কেউ খেলতে পারবে না।

প্রতিবেশী দেশ ভারতের ব্যাপারে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাদের সঙ্গে সমস্যা থাকতে পারে। সে সমস্যা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তিনি বলেন, আমরা কৃতজ্ঞ জাতি। ১৯৭১ সালে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, আমাদের আশ্রয় দিয়েছিল, তাদের সে অবদানের প্রতিদান আমরা দিচ্ছি। তাদের বিশেষ সম্মাননা দেয়া হচ্ছে। আমরা প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছি। তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমাদের নতুন করে ভাবতে হবে।

সমুদ্রসীমা বিরোধ নিয়ে মিয়ানমারের মতো ভারতের ক্ষেত্রেও একই রায় বাংলাদেশ পাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তৃতা দেয়া ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কাজের খোঁজখবর নেন।

সানি হত্যায় রাজশাহীতে দুই ছাত্রলীগ নেতার মৃত্যুদণ্ড : উপজাতি মহিলাকে হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ
সূত্র: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রমৈত্রীর সহ-সভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি হত্যা মামলায় বুধবার দুপুরে দুই আসামিকে ফাঁসির রায় দিয়েছে আদালত। রায়ে ৫ জনের যাবজ্জীবন এবং ৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অপরদিকে একই দিন গোদাগাড়ী উপজেলার শিমলা গ্রামের চাঞ্চল্যকর আদিবাসী নারী মরিয়ম মুর্মু হত্যা মামলার রায় বেলা ১১টায় ঘোষণা করা হয়। রায়ে তিনজনকে ফাঁসির আদেশ ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এ ছাড়া ফাঁসির আদেশপ্রাপ্ত তিন আসামিকে এক লাখ টাকা করে ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

গতকাল দুপুর ১২টায় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী চাঞ্চল্যকর সানি হত্যা মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলো- রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাবেক সভাপতি নিজাম হোসেন ও সাধারণ সম্পাদক সাদ্দাম ওরফে তুষার। এদের মধ্যে সাদ্দাম পালাতক। অপরদিকে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো— ছাত্রলীগ কর্মী ওহিদুজ্জামান বাবু, মেজবাউর রহিম সুমন, খালেছুর রহমান রোকন, জাহিদুল ইসলাম ও কৌশিকুর রহমান অনিক। এছাড়া একই মামলায় উজ্জ্বল হোসেন, মাসুম ও আবদুুল মতিন নামে তিন আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় শরীফুল ইসলাম, নাজমুল ইসলাম ও নাহীদ সারোয়ার নামের তিনজনকে খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ৭ জানুয়ারি সকাল ১১টায় ছাত্রলীগের ক্যাডাররা ক্যাম্পাসের গেটে ছাত্রমৈত্রী নেতাদের ওপর দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ইনস্টিটিটিউট শাখা ছাত্রমৈত্রীর সভাপতি কাজী মোতালেব জুয়েল, সহ-সভাপতি শেরাফত আলী খান বুলবুল ও রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানিসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় ওইদিন বিকালেই সানির মৃত্যু হয়।

নিহত সানি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পরে নিহত সানির বাবা আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম চৌধুরী মহানগরীর বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতে ১৩৪ কার্যদিবসে মোট ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন।

আদিবাসী নারীকে হত্যার দায়ে তিন জনের ফাঁসির আদেশ : রাজশাহীর গোদাগাড়ীর চাঞ্চল্যকর আদিবাসী নারী মারিয়ম মুর্মু হত্যা মামলার বিচারের রায়ে ৩ আসামির ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত (১) এর বিচারক একেএম এনামুল হক ঘোষণা দেন। ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলো, মরিয়ম মুর্মুর খালাতো ভাই আন্দ্রিয়াস ও জোহান মারান্ডি এবং শওকত ইকবাল। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম উমর কিসকু।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৯ জুলাই গভীর রাতে শিমলা গ্রামের জনৈক রাজেন্দ্রের বাড়িতে ঢুকে আসামিরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে যাওয়ার সময় রাজেন্দ্রের স্বামী পরিত্যক্তা মেয়ে মরিয়ম মুর্মুকে অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে। পরে আসামিরা তাকে উলঙ্গ অবস্থায় বাড়ির বাইরে গাছের সঙ্গে ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে উইলসন মারান্ডি বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই চারজনকে অভিযুক্ত করে আদলতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৪ জনের সাক্ষ্য নিয়ে বুধবার এ রায় ঘোষণা করা হয়। এদিকে, এ রায়ে সন্তোষ প্রকাশ করেন নিহতের ছেলে এবং বাদী ওইলসন মারান্ডি।

রাজধানীর শ্যামলী ও ফার্মগেটে অগ্নিকাণ্ড
সূত্র: রাজধানীর শ্যামলী ও ফার্মগেটে পৃথক অগ্নিকাণ্ডে প্রায় ২৫০টি বস্তিঘর ও অর্ধকোটি টাকার বাটা জুতা পুড়ে গেছে। গতকাল সকালে শ্যামলী কাজী অফিস বাজারের পাশে বস্তি ঘরগুলো পুড়েছে। বস্তির আগুনে হৃদয় (১১) ও বিজয় (৯) নামে দুই শিশু আহত হয়েছে। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে ফার্মগেট এলাকায় একটি বাটার শোরুমের তৃতীয় তলার গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শ্যামলী ২ নম্বর রোডে একটি বস্তিতে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত। খবর পেয়ে মোহাম্মদপুর, পলাশী, তেজগাঁও, মিরপুর ও ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ১৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা দু’ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খোঁজ নিয়ে জানা যায়, নিম্নআয়ের এসব লোকেরা শেষ সম্বলটুকু হারিয়ে এখন পথে বসেছেন। এদের অনেকের ঘরে আসবাবপত্রের পাশাপাশি নগদ টাকাও ছিল। অনেকেই স্বামী-স্ত্রী দু’জনই কাজ করেন। তাই দিনের বেলায় ঘরে তালাবদ্ধ থাকে। এরকম বেশ কয়েকটি পরিবারের সদস্যরা সবকিছু হারিয়ে বিলাপ করছিলেন। ২৩০টি বস্তিঘরে নারী শিশুসহ প্রায় দেড় হাজার বাসিন্দা রয়েছেন। মাথার ওপর থাকা ছাউনিটুকু হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। অন্যদিকে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ফার্মগেটে ছন্দ সিনেমা হলের বিপরীত পাশে বাটার শোরুমের তৃতীয় তলায় আগুন লাগে। আগুনে গুদামে রাখা বিপুল পরিমাণ জুতা পুড়ে গেছে। এখানে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৫ জন সদস্য। আহত ফায়ারম্যানদের ফার্মগেটের আল রাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে গতকাল সকাল ৮টায়। এর আগে সারারাত বাটার শোরুমের গুদামে ধোঁয়া উড়তে থাকে। এসময় আতঙ্কিত আশপাশের লোকজন। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার জুতা পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

সাকিব ফিরলেন কলকাতাও জিতল
সূত্র: এক ম্যাচ পরে দলে ফিরলেন অলরাউন্ডার সাকিব আল হাসান আর জিতল তার দল কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩২ রানে হারিয়ে প্লে অফে খেলার সম্ভাবনা অনেকখানি উজ্জ্বল করে তুলেছে কলকাতা।

ব্যাট হাতে বেশি কিছু করতে পারেন নি সাকিব। ১২ বলে ১৩ রান করেই বিদায় নেন তিনি। তবে বল হাতে বেশ উজ্জ্বল তিনি, ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন অম্বতি রাইডুর উইকেটটি।

এই জয়ের ফলে ১৫ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে কলকাতা। আর হারের পরও সমান খেলায় ১৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে মুম্বাই।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪০ রান করে কলকাতা। জবাবে ১৯ ওভার ১ বলে ১০৮ রানে অলআউট হয়ে যায় মুম্বাই।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানেই হার্শেল গিবস (১৩) সাজঘরের পথ ধরেন। দ্বিতীয় উইকেটে দীনেশ কার্তিকের (২০) সঙ্গে শচীন টেন্ডুলকারের ৩৪ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে ভালো অবস্থানে নিয়ে আসে মুম্বাইকে।

এগারোতম ওভারের শেষ বলে সুনীল নারায়ণ টেন্ডুলকারকে (২৭) বোল্ড করে ফিরিয়ে দিলে বড় একটা ধাক্কা খায় স্বাগতিকরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ক্রমশ দূরে সরে যায় দলটি।

শেষ পর্যন্ত রোহিত শর্মার ১২ ও রাইডুর ১১ রানের সুবাদে একশ পেরোয় মুম্বাই।

১৫ রানে ৪ উইকেট নিয়ে সুনীল কলকাতার সেরা বোলার।

এর আগে ব্যাট করতে নেমে ৬ রানের মধ্যে ব্রেন্ডন ম্যাককালাম (১) ও জ্যাক ক্যালিসের (০) বিদায়ে শুরুটা মোটেও ভালো হয়নি অতিথিদের। তৃতীয় উইকেটে অধিনায়ক গৌতম গম্ভীরের (২৭) সঙ্গে ৩৮ ও চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে ৪৫ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে ধাক্কা সামাল দেন মনোজ তিওয়ারী (৪১)।

দলীয় ৮৯ রানে সাকিবের বিদায়ের ২ রান পর তিওয়ারীও সাজঘরের পথ ধরলে অস্বস্তি¡তে পড়ে কলকাতা।

শেষ পর্যন্ত ইউসুফ পাঠানের ২১ রানের অপরাজিত ইনিংসের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে কলকাতা।

৩৩ রানে ২ উইকেট নিয়ে রুদ্র প্রতাপ মুম্বাইয়ের সেরা বোলার।

আউটসোর্সিংয়ে বাংলাদেশ শীর্ষ তিনে
সূত্র: বাংলাদেশ সফরে এসেছেন বিশ্বের শীর্ষস্থানীয় আউটসোর্সিং প্রতিষ্ঠান ওডেস্কের সহ-সভাপতি ম্যাট কুপার। এ মুহূর্তে বিশ্বব্যাপী বিকল্প কর্মসংস্থান হিসেবে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে আউটসোর্সিং। এ মুহূর্তে ওডেস্কের তালিকায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ তিন-এ অবস্থান করছে। কথাগুলো বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন ম্যাট কুপার।

এ সাক্ষাৎকার গ্রহণে বাংলানিউজের পক্ষে সার্বিক সহযোগিতা করেন হেড অব নিউজ মাহমুদ মেনন এবং ওয়েব এডিটর জিকরুল আহসান। আর ছবি তুলেছেন ফটো করেসপন্ডেন্ট শোয়ের মিথুন।

২০০৯ সাল থেকে বাংলাদেশে  পরিচিতি পেতে থাকে ওডেস্ক। মাত্র তিন বছরে ওডেস্কের পুরো কাজের ১২ ভাগ দখলে নিয়েছে বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ প্রযুক্তিবিদরা। কিন্তু প্রথম স্তরে এ সংখ্যা ছিল মাত্র ২ ভাগ।

আউটসোর্সিংয়ের  বাংলাদেশের সম্ভাবনার ব্যাপারে বাংলানিউজের কাছে উৎসাহব্যঞ্জক তথ্য তুলে ধরেন ম্যাট কুপার। ভবিষ্যতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে আমলে নিয়েছে ওডেস্ক। এ জন্যই সফরে এসেছেন ওডেস্কের দুজন যোগাযোগ কর্মকর্তা। এ সফরে কুপারের সঙ্গে এসেছেন ওডেস্কের কন্ট্রাকটর কমিউকেশনের মুখপাত্র মনিকা চুয়া। তিনিও বাংলানিউজকে জানিয়েছেন দারুণ সব সম্ভাবনার কথা।

বাংলাদেশের  জনসংখ্যার ৭০ ভাগই তরুণ। বিশ্বের খুব কম দেশেরই এ শক্তি আছে। একে  ইয়ুথ পাওয়ার বা ‘যুবশক্তি’ বলে অভিহিত করেন আউটসোর্সিং-বিশ্বের দিকপাল কুপার। এর আগেও গত ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত ই-এশিয়া সফরে এসে লাখ লাখ তরুণকে মাতিয়ে গেছেন তিনি। ব্যাখ্যা করেছেন আউটসোর্সিংকে। জানিয়েছেন বিকল্প কর্মসংস্থানের কথা। জয় করতে বলেছেন হতাশা আর বেকারত্বকে। হাসি আর সুস্পষ্ট বাক্য তরুণরা সহজেই বুঝতে পারে। এ অর্থে বাকপটু আর মিষ্টভাষী কুপারের মতো ব্যক্তিত্ব বাংলাদেশে খুবই কমই এসেছেন।

বাংলাদেশের এ খাতে ৫ হাজার কোটি টাকা আয় করার সুযোগ আছে। এটি দ্বিগুণ হলেও কোনো অবাক হবার মতো ঘটনা হবে না। এ মুহূর্তে বাংলাদেশের লাখ লাখ তরুণ-তরুণী ওডেস্কের জন্য কাজ করছেন। আর আয়ও করছেন তুলনামূলক অনেক ভালো। গড়ে বাংলাদেশে ওডেস্কের প্রতিটি কর্মী ৬ হাজার টাকার মতো মাসিক আয় করছেন। এটি অফুরান সম্ভাবনার সূচনা মাত্র।

এ মুহূর্তে অনলাইন চাকরিতে ওডেস্কের হয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি কাজ করছে ‘সার্চ ইঞ্চিন অপটিমাইজেশন’ খাতে। এটি সহজেই করা যায় বলে এ দিকটায় তরুণরা বেশি আকৃষ্ট হন।

তবে অ্যানড্রইড অ্যাপ, ট্রেড এন্ট্রি, পিএইচপি কোডিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট খাতে আরও বেশি তরুণ আগ্রহী হলে গুণসম্পন্ন এবং দক্ষ কর্মী তৈরি করা সম্ভব। তখন ঘণ্টাভিত্তিক আয় ১০ ডলার থেকে বেড়ে ১০০ ডলার পৌঁছতে পারে। বাংলাদেশের তরুণদের এ ধরনের যোগতা এবং দক্ষতা আছে বলে ম্যাট কুপার স্পষ্টই জানালেন। বাংলাদেশের তরুণ সমাজ অনেক বেশি মেধাবী এবং সম্ভাবনাময়। এদের শুধু সঠিক ক্যারিয়ারভিত্তিক দিকনির্দেশনা দিলেই বেকারত্বে বিপরীতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

ওডেস্ক ওয়ার্ল্ড ওয়ার্ক র‌্যাংকিংয়ে মাত্র ৩ বছরে শীর্ষ ৩-এ উঠে আসা এরই বাস্তব প্রমাণ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আউটসোর্সিংয়ে বাংলাদেশ এখন জব রেন্টারদের কাছে বিশ্বব্যাপী পরিচিত এবং জনপ্রিয়।

বাংলাদেশে শাখা অফিস করার কোনো পরিকল্পনা আছে কি না বাংলানিউজের করা এমন প্রশ্নের জবাবে ম্যাট কুপার হাসিমুখে বললেন, “আমাদের তো অফিস আছে সবখানেই। তবে তা ভার্চুয়াল এবং গ্লোবাল। অফিসহীন কাজকেই তো ‘আউটসোর্সিং’ বলে। এখানে দেশ কোনো বিষয় নয়। সময়মতো সঠিক কাজ আর দক্ষতাই এখানে মুখ্য বিষয়।“

বিকেলে ‘কন্ট্রাকটর অ্যাপ্রিসিয়েশন ডে’ উপলক্ষে বাংলাদেশের শীর্ষ দু শতাধিক তরুণকে সার্টিফিকেট বিতরণ করেন ওডেস্কের মার্কেট প্লেস অপারেশন্সের সহ-সভাপতি ম্যাট কুপার। বাংলাদেশ এ মুহূর্তে ওডেস্কের কাছে খুব গুরুত্বপূর্ণ কর্মবাজার বলে অভিহিত করেন কুপার।

অচিরেই আবারও বাংলাদেশ সফরে আসার দৃঢ় ইচ্ছার কথা জানালেন ওডেস্কের শীর্ষ এই কর্মকর্তা। তবে এর মধ্যে বেশ ক`টি দেশ ভ্রমণের কথাও জানান ম্যাট কুপার।

সুরঞ্জিতকে বাঁচাতেই তড়িঘড়ি করে তদন্ত রিপোর্ট দেয়া হয়েছে : চরমোনাই পীর
সুত্র:  ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগের সবচেয়ে ক্লিনম্যান খ্যাত সুরঞ্জিত বাবুকে দুর্নীতির দায়ে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করায় জনমনে একটু স্বস্তি এলেও বহিষ্কারের ২৪ ঘণ্টার মধ্যে দফতরবিহীন মন্ত্রী করে সরকার যেভাবে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাতে দুর্নীতিমুক্ত দেশ গড়ার বুলি আওয়ামী লীগের জন্য বেমানান।

অন্যদিকে সুরঞ্জিতের দুর্নীতি তদন্তে গঠিত কমিটির রিপোর্ট দেশবাসীকে আরও মর্মাহত করেছে। তিনি বলেন, এই তদন্ত রিপোর্ট সুরঞ্জিতকে আরও দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত থাকতে সহায়তা করবে। এই তদন্ত রিপোর্ট সুরঞ্জিতের দায়মুক্তি রিপোর্ট।

দেশবাসী এ রিপোর্টকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এবং বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে মনে করে চরমোনাই পীর আরও বলেন, এ ধরনের তদন্ত রিপোর্ট দুর্নীতিবাজ তৈরি করতে সাহায্য করবে।

ফলে দুর্নীতিমুক্ত দেশ গড়া কখনও সম্ভব হবে না। তিনি গতকাল সন্ধায় রাজধানীর আরমানিটোলা খেলার মাঠে আয়োজিত এক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলহাজ টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা নুরুল হুদা ফয়েজী, ডা. সিরাজুল ইসলাম সিরাজী, প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসাইন প্রমুখ।

গণঅনশন-বিক্ষোভ কর্মসূচি ১৮ দলের
সুত্র:  এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২০ মে জেলায় জেলায় গণঅনশনের কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।সোমবার রাতে খালেদা জিয়া সভাপতিত্বে জোট নেতাদের বৈঠকে এটিসহ তিন দিনের কর্মসূচি চূড়ান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমদ।

ইলিয়াস আলীর সন্ধান দাবিসহ গুম-হত্যার প্রতিবাদে ২০ মে ১৮ দলীয় জোট দেশের সব জেলায় অনশন করবে। ২৭ দিন ধরে নিখোঁজ ইলিয়াসকে সরকার ‘গুম’ করেছে বলে অভিযোগ বিএনপির।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা এবং জোটের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ২৭ মে সারাদেশে বিক্ষোভ করবে ১৮ দল।

সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান যোগ করার দাবি বিরোধী দল করে আসছে। আগামী ১০ জুনের মধ্যে দাবি মেনে নিয়ে সময় বেঁধে দিয়ে বিরোধীদলীয় নেতা ইতোমধ্যে বলেছেন, তা না হলে সরকার পতনের আন্দোলন করবেন তারা।

১৮ দলীয় জোটের বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উপকরণের দাম কমানো, কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, বিদ্যুৎ সমস্যাসহ জনদুর্ভোগ অবসানে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার পর রাত সোয়া ১০টার দিকে গুলশানে নিজের কার্যালয়ে জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা। সোয়া এক ঘণ্টাব্যাপী ওই বৈঠকে কর্মসূচি চূড়ান্ত হয়।

১৮ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি বলেন, “বিরোধী দল প্রতিহিংসা ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা জনগনের দুর্ভোগ ও সমস্যার সমাধান চাই। এই লক্ষ্যে আমরা কর্মসূচি চূড়ান্ত করেছি।”

ইলিয়াসের সন্ধান এবং হরতালের ঘটনায় কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিকালে ঢাকায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমাবেশ করে।

এদিন গণমিছিলের কর্মসূচি থাকলেও পুলিশের বাধায় তা হয়নি। ওই কর্মসূচির পর রাতেই প্রথমে দলের নীতি-নির্ধারক এবং পরে জোট নেতাদের সঙ্গে দুটি বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন।

অলি আহমদ বলেন, “সরকার দমননীতির মাধ্যমে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে রোববার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে তারা বিরোধী দলকে উচ্ছৃঙ্খল হওয়ার উস্কানি দিচ্ছে।”

খালেদার সঙ্গে বৈঠকে জোট নেতাদের মধ্যে এলডিপি সভাপতি ছাড়াও ছিলেন বিজেপির আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নিলু,বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

এর আগে রাত সোয়া ৯টা থেকে এক ঘণ্টাব্যাপী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ছিলেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।