সুত্র: নকিয়া। এক নামেই বিখ্যাত। তবে এ মুহূর্তে টিকে থাকার লড়াই করছে। একমাত্র ভরসা লুমিয়া সিরিজ। ভারতে লুমিয়া ৯২০ মডেল নিয়ে চলছে নতুন উন্মাদনা। তবে দাম আর বৈশিষ্ট্য গুণে ‘লুমিয়া-৯২০’ অ্যাপলের আইফোন(৫) এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এসথ্রিকে কঠিন প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

ফিনিশ হ্যান্ডসেট নির্মাতা নকিয়া গত বছর থেকেই বিশ্বপ্রযুক্তি বাজারে নিজেকে চাঙ্গাভাবে উপস্থিত করে তোলার চেষ্টা করছে। আর তাতে সফলতাও এসেছে। তবে ঈর্ষণীয় কিছু নয়। আসছে মার্চের মধ্যে ‘লুমিয়া-৯২০’ নতুন সমীকারণও উপহার দিতে পারে। বিস্তারিত →
Category: কম্পিউটার
আইফোন লড়াইয়ে লুমিয়া ৯২০!
বিশ্বের প্রথম আই ট্র্যাকিং পিসি আসছে
সূত্র: চোখ দিয়েই উইন্ডোজ ৮ পিসিতে ট্যাব পরিবর্তন বা স্ক্রলিংয়ের উপযোগী আই-ট্র্যাকিং টেকনোলজির উত্থান হয়েছে কয়েক বছর আগেই। তবে পিসিতে ব্যবহারের জন্য তৈরি বিশ্বের প্রথম আই-ট্র্যাকিং প্রযুক্তি পণ্য বাজারে আসছে এই বছরই।

শীর্ষস্থানীয় প্রযুক্তি সাইট ম্যাশএবল জানিয়েছে, আই-ট্র্যাকিং প্রযুক্তিতে শুরুর দিককার প্রতিষ্ঠান টোবি ক্রেতাদের জন্য এ বছরেই বাজারে আনবে নতুন আই-ট্র্যাকিং ডিভাইস ‘রেক্স’, যা ব্যবহার করা যাবে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের পিসিতে।
উৎকণ্ঠা বাড়ায় সোশাল নেটওয়ার্কিং
সুত্র: ফেইসবুক এবং টুইটারের মতো সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোর ব্যবহারকারীরা ভোগেন মাত্রাতিরিক্ত উৎকণ্ঠায়। শুধু তাই নয়, ব্যবহারকারীদের চরিত্রে অনেক নেতিবাচক পরিবর্তনও আনে সোশাল নেটওয়ার্কিং। বৃটেনের ম্যানচেস্টারের ইউনিভার্সিটি অফ সালফোর্ডের গবেষকদের চালানো এক জরিপে বেরিয়ে এসছে এ তথ্য। খবর টেকট্রির।

সোশাল নেটওয়ার্কিং
সালফোর্ডের গবেষকদের চালানো ওই জরিপে অংশ নেন সোশাল নেটওয়ার্কিংয়ে আসক্ত ২৯৮ ব্যক্তি। জরিপে গবেষকরা আবিষ্কার করেন ২৯৮ জন্য অংশগ্রহণকারীর মধ্যে ৫০ শতাংশেরও বেশি ব্যক্তির চরিত্রে নানা নেতিবাচক পরিবর্তন এনেছে সোশাল নেটওয়ার্কিং। বিস্তারিত →
মধ্যপ্রাচ্যে ভাইরাস আতঙ্ক ‘ফ্লেম’
সূত্র: নতুন কম্পিউটার ভাইরাস ‘ফ্লেম’-এর আক্রমণের শিকার হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ক্যাসপারস্কি ল্যাব সম্প্রতি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত দু’বছর ধরেই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কম্পিউটারে গুপ্তচরের মতো চুপিসারে তথ্য সংগ্রহের কাজ করছে ভাইরাসটি। খবর নিউ ইয়র্ক টাইমস-এর।

ফ্লেম ভাইরাসটির আবিষ্কারের ঘটনা অনেকটাই কেঁচো খুঁড়তে সাপ বের হবার মতোই। কম্পিউটার থেকে বিভিন্ন প্রোগ্রাম মুছে ফেলতে থাকা ‘ওয়াইপার’ নামের আরেকটি ভাইরাসের তদন্ত করার সময় ‘ফ্লেম’ ভাইরাসটির অস্তিত্ব আবিষ্কার করে ক্যাসপারস্কির টিম। বিস্তারিত →
উইন্ডোজ ৮-এর বিস্তারিত জানালো মাইক্রোসফট
সুত্র: সম্প্রতি মাইক্রোসফট প্রথমবারের মতো তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই সংস্করণকে ‘উইন্ডোজ ৮’ বলেই ডাকা হবে বলেও জানিয়েছে মাইক্রোসফট। খবর ম্যাশএবল-এর।

সূত্রমতে, উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটি ৩২ ও ৬৪ বিট দু’ধরনের হার্ডওয়ারেই চলবে। তবে প্রধানত চার ধরনের উইন্ডোজ ৮ বাজারজাত করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
এলো মস্তিষ্ক নিয়ন্ত্রিত রোবট
জেমস ক্যামেরনের অ্যাভাটার ছবির ঘটনাকে অনেকটাই বাস্তবে রূপ দিতে যাচ্ছেন একদল বিজ্ঞানী। তারা জানিয়েছেন, কেবল মস্তিষ্কের সাহায্যেই দূরবর্তী স্থানে অবস্থানরত রোবট নিয়ন্ত্রণ করার প্রযুক্তি আবিষ্কার করেছেন তারা। খবর ইয়াহুর।

সুইস বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, চিন্তা দ্বারা নিয়ন্ত্রিত এই রোবট সবচেয়ে বেশি কাজে আসবে নড়াচড়ায় অক্ষম বা প্যারালাইজড রোগীদের জন্য যারা নিজেরা এক স্থানে বসে থেকে তাদের হোস্ট রোবটের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন।
ইয়াহু নিউজ জানিয়েছে, এর আগেও এ জাতীয় রোবট তৈরির চেষ্টা করা হয়েছে। কিন্তু সেসব ক্ষেত্রে রোবট চালানোর জন্য চালককে নড়াচড়ায় সক্ষম হতে হয় অথবা ব্রেইন ইমপ্ল্যান্টের মাধ্যমে রোবটকে নির্দেশ পাঠাতে হয়। এবারই প্রথম নড়াচড়ায় অক্ষম ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রণযোগ্য রোবট আবিষ্কৃত হলো।
সুইজারল্যান্ডের ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিজ্ঞানীদের একটি দল দেখিয়েছেন কীভাবে সাধারণ একটি ক্যাপ বা টুপি ব্যবহার করে মার্ক-অ্যান্ডর নামের এক রোগী প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি রোবট নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। মার্ক পড়ে গিয়ে পা ও আঙুল নাড়ানোর ক্ষমতা হারিয়েছেন। তবে তিনি কেবল আঙুল নাড়ানোর চিন্তা করেছেন। তার এই চিন্তা বা ইলেকট্রিক্যাল সিগন্যালটিই হাসপাতালের একটি ল্যাপটপের সাহায্যে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত অন্য একটি শহরের রোবটকে তার আঙুল নাড়ানোর নির্দেশ পাঠিয়েছে।
তিনি জানিয়েছেন, আঙুল নাড়ানোর কথা চিন্তা করা খুব একটা কঠিন কিছু ছিল না। তবে কোনো কারণে ব্যাথা থাকলে মনোযোগ সৃষ্টি করা একটু কঠিন হয়ে পড়ে।
কিন্তু বিজ্ঞানীদের মতে, মানুষের মস্তিষ্ক একইসঙ্গে অনেক কিছু চিন্তা করতে সক্ষম। আবার এসব বিষয়ের চিন্তাভাবনা নিজস্ব গতিতে চালাতেও সক্ষম মানুষ। কিন্তু রোবটকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটিই এখন তাদের সামনে প্রধান চ্যালেঞ্জ। কেননা, রোবটকে দিয়ে কোনো কাজ করানোর সময় মাথায় অন্য কোনো চিন্তা আসলেই নির্দেশে বাধা পড়বে এবং রোবট হয়তো দ্বিধায় পড়ে যাবে।
বিজ্ঞানীদের ওই টিমের প্রধান জোসে মিলান বলেছেন, আগে হোক বা পরে হোক, এক সময় মনোযোগ বিঘ্নিত হবেই। আর তখনই সিগন্যাল ডিগ্রেড হয়ে যাবে। এ ছাড়াও ব্যাকগ্রাউন্ডে বা আশপাশের আওয়াজও সিগন্যালে বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন তারা।
তবে ছোটখাটো সমস্যা থাকলেও অনেকেই ধারণা করছেন, অচিরেই হয়তো অ্যাভাটার বা সারোগেইটস নামের হলিউড মুভির ঘটনা বাস্তব হয়ে উঠতে পারে।
সুলভে মিলছে দেশি বিজনেস সফটওয়্যার
সূত্র: ব্যাংক-বীমা, আবাসন, পরিবহন ও হাসপাতাল ব্যবস্থাপনাসহ প্রায় সব ধরনের সেবা ও বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অত্যাধুনিক সব সফটওয়্যার এখন দেশেই তৈরি হচ্ছে। মেলায় প্রদর্শিত হচ্ছে সেসব সফটওয়্যার। উদ্যোক্তারা জানিয়েছেন, এসব সফটওয়্যারের খরচও তুলনামূলকভাবে কম। তা ছাড়া এসব সফটওয়্যার ব্যবহার ও পরিচালনসংক্রান্ত সব ধরনের বিক্রয়োত্তর সেবাও দিচ্ছেন তাঁরা।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক নির্দেশনা অনুযায়ী সব ব্যাংকের তথ্য সংরক্ষণের জন্য ডেটা ওয়্যার হাউস রিপোর্টিং টুলস নামের নতুন একটি সফটওয়্যারও তৈরি করছেন তাঁরা।
দাম সম্পর্কে আনিসুর রহমান বলেন, বিদেশি যেকোনো কম্পানির তুলনায় প্রায় অর্ধেক দামে সফটওয়্যার দিচ্ছেন তাঁরা। উদাহরণ দিয়ে তিনি বলেন, ই-ডিল সফটওয়্যারটির দাম রাখছেন ৩০ লাখ টাকা, যেখানে ভারতে এসব সফটওয়্যারের দাম এক কোটি টাকা। এ ছাড়া যেকোনো সময় গ্রাহকদের কোনো সমস্যা হলে খুব দ্রুত সেবা দিতে তাঁরা প্রস্তুত থাকেন বলে জানান তিনি। মেলায় তাঁরা বিভিন্ন ধরনের সফটওয়্যারে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দিচ্ছেন।
রাজধানীর শেরে বাংলানগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সফটওয়্যার মেলা ‘বেসিস সফট এক্সপো-২০১২’। বিস্তারিত →
মাইক্রোসফট পণ্য কারখানায় গণআত্মহত্যার হুমকি
সূত্রঃ মাইক্রোসফটের পণ্য তৈরির সঙ্গে সংশ্লিষ্ট এমন ৩০০ চীনা কর্মী একসঙ্গে ছাদ থেকে লাফিয়ে পড়তে চেয়েছিলেন। বেতন-ভাতা বাড়নো না হলে তারা গণআত্মহত্যা করতেন বলেই খবর ফাঁস হয়েছে। খবর ম্যাশএবল-এর।

চীনে অবস্থিত মাইক্রোসফট-এর গেমিং কনসোল এক্সবক্স ৩৬০ তৈরির কারখানায় এ ঘটনা ঘটেছে। ২ জানুয়ারি বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ফক্সকন-এর কর্মীরা আন্দোলন করেন। কিন্তু ফক্সকন-এর পক্ষ থেকে চলতি বেতনে কাজ করে যেতে বলা হয় বা চাকরি ছেড়ে দিতে বলা হয়। প্রতিবাদ হিসেবে কর্মীরা ছাদ থেকে লাফিয়ে পড়ার হুমকি দেন বলে ওয়ান্ট চায়না টাইমস জানিয়েছে। বিস্তারিত →
আজ সফটওয়্যার মুক্তি দিবস
সূত্র: আজ সফটওয়্যার মুক্তি দিবস। কম্পিউটার ব্যবহারকারীদের অধিকার সংরক্ষণের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মুক্ত সফটওয়্যার আন্দোলন, মুক্ত সফটওয়্যার তৈরি ও ব্যবহার করতে উ ৎসাহ দেওয়া হয়।
রিচার্ড স্টলম্যানের হাত ধরে চালু হওয়া এ আন্দোলন ত্বরান্বিত করতে ২০০৪ সাল থেকে প্রতিবছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার পালন করা হয় ‘সফটওয়্যার মুক্ত দিবস’ হিসেবে। চলতি বছরের এ দিনটি হচ্ছে আজ।
উদ্বোধনের অপেক্ষায় ল্যাপটপ ‘দোয়েল’
সূত্র: দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ ‘দোয়েল’ বাজারে ছাড়ার প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজীউদ্দিন আহমেদ রাজু বলেছেন, এখন প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই বিক্রি শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মন্ত্রী বলেন, “এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য আবেদন পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলেই দ্রুত বাজারজাত করা হবে এই ল্যাপটপ।”
