Category: ইউরোপ

দেশের সহিংসতায় ব্রিটিশ রাষ্ট্রদূতের নিন্দা

সুত্র:দেশে সাম্প্রতিককালে ঘটতে থাকা সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নিন্দা ও দু:খ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন। রোববার এক বিবৃতিতে তিনি বাংলাদেশের বিভিন্ন উপসনালয় ও ব্যক্তিগত সম্পত্তির উপর হামলার ঘটনায় এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশে প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করার অধিকার আছে। কিন্তু ভয় দেখিয়ে ও হরতাল দিয়ে নাগরিকদের জীবন বিপর্যস্ত ও স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ব্যাহত করা হচ্ছে।” বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আন্তর্জাতিক সম্প্রদায় এর ফলে নেতিবাচক ধারণা পাচ্ছেন বলে জানান তিনি। বিস্তারিত →

কর্মক্ষেত্রে ধর্মীয় পোশাক পরার পক্ষে রায়

সূত্র:লন্ডন: অফিস আদালতে ধর্মীয় পোশাক কোনো সমস্যা হতে পারে না – এমন মতের পক্ষে রায় দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত৷ তবে সঙ্গে এ-ও জানিয়েছে, স্বাধীনতা ততক্ষণ পর্যন্তই সমর্থনযোগ্য, যতক্ষণ না সেটা অন্য কারো অধিকার খর্ব করছে৷

এ সময় বৃটেনের খ্রিস্টানদের করা চারটি মামলার একটির পক্ষে এবং বাকি তিনটির বিরুদ্ধে রায় দেয় ইউরোপীয় মানবাধিকার আদালত৷ বৃটিশ এয়ারওয়েজের এক খ্রিস্টান কর্মী কাজের সময় ‘ক্রস’ পরতে চাইলে তাকে কাজ করার সুযোগ না দিয়ে আদালতের শরণাপন্ন হয়েছিল ওই বিমান সংস্থার নিয়োগকর্তারা৷আদালতের রায়ে বলা হয়েছে, যেহেতু কর্মীটির ওই ‘ক্রস’ পরা অন্য কাউকে কোনোভাবে আঘাত করছে না সে কারণে তাকে কাজ করার সুযোগ দিতে হবে৷

ইউরোপীয় মানবাধিকার আদালতের একটি রায় নিয়ে বেশ আলোচনা হচ্ছে৷ বিশেষ করে ইউরোপে অবস্থানরত অভিবাসী, যারা ধর্মচর্চার অংশ হিসেবে স্কার্ফে মাথা ঢেকে বা মাথায় পাগড়ি পরে অফিসে যেতে চান তারা বুঝতে চাইছেন এ রায়ের বিশেষত্ব৷ রায়ে আসলে একদিকে যেমন সব ধর্মাবলম্বীকে ধর্মবিশ্বাস থেকে পোশাক নির্বাচনের অধিকার দেয়া হয়েছে, তেমনি আবার মানবিক দৃষ্টিকোণ থেকে অন্যের প্রতি অবিচার না করার বিষয়টিকে সব সময় গুরুত্ব দেয়ার কথাও বলা হয়েছে খুব জোর দিয়ে৷ বিস্তারিত →

মালিতে মালিতে ইসলামপন্থী দমনে ফরাসি বিমান হামলা চলছে

সূত্র:মালিতে ইসলামপন্থী জঙ্গি দমনে ফরাসি সেনাদের সহায়তায় সরকারি বাহিনীর লড়াই চলছে। গতকাল রবিবার জঙ্গিবিরোধী অভিযানে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোয়াসের তিন দেশ_বুরকিনাফাসো, নাইজার ও সেনেগালের দেড় হাজার সেনা যোগ দেওয়ার কথা ছিল। ফরাসি বিমান হামলায় সাহায্যের হাত বাড়াতে ব্রিটেনও বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে। ইকোয়াসের আরেক সদস্য নাইজেরিয়ার ৬০০ সেনাও খুব শিগগির মালির সরকারি বাহিনীর কাতারে ভিড়বে। গতকাল টানা তৃতীয় দিনের মতো জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ফরাসি বাহিনী।
মালিতে বিমান হামলা চলছে
মালির পরিস্থিতি নিয়ে আগামী বুধবার জরুরি বৈঠকে বসবে ১৫ সদস্যের ইকোয়াস। আইভোরি কোস্টের আবিদজানে বৈঠক হবে। গত ডিসেম্বরে মালিতে ইকোয়াসের তিন হাজার ৩০০ সেনার একটি দল পাঠানোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিরাপত্তা পরিষদ। জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যাওয়া মালির উত্তরাঞ্চল পুনরুদ্ধারের অভিযানে যোগ দিতে এই সেনাদের আগামী সেপ্টেম্বরে মালিতে পা রাখার কথা। বিস্তারিত →

ফ্রান্সে গাড়ি পুড়িয়ে নববর্ষ উদযাপন!

সূত্র: প্রত্যেক বছরই ফ্রান্সের বিভিন্ন স্থানে সহস্রাধিক গাড়ি পুড়িয়ে অন্যরকম এক নববর্ষ উদযাপন করছে তরুণরা। আর গত তিন বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো এ ধরণের তথ্য প্রকাশ করলো দেশটির দায়িত্বশীল কর্তৃপক্ষ।

ফ্রান্সে গাড়ি পুড়িয়ে নববর্ষ উদযাপন

ফ্রান্সে গাড়ি পুড়িয়ে নববর্ষ উদযাপন


বুধবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভলসের দেওয়া তথ্য অনুযায়ী আরো জানা যায়, গত ২০০৯ সালের ৩১ ডিসেম্বর মধ্যরাতে দেশটিতে প্রায় ১,১৪৭টি গাড়ি পোড়ানো হয়েছে।

বিস্তারিত →

ফ্রান্সে আলোচনায় বসছে তালেবান ও আফগান সরকার

সূত্র: আফগান সরকার, তালেবানসহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা প্যারিসের কাছাকাছি কোথাও আলোচনায় বসতে যাচ্ছে।

ফ্রান্সে আলোচনায় বসছে তালেবান ও আফগান সরকার

ফ্রান্সে আলোচনায় বসছে তালেবান ও আফগান সরকার

২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের পর দেশটির ভবিষ্যৎ নিয়েই এই আলোচনার আয়োজন করা হয়েছে বলে ফ্রান্সের কর্মকর্তারা রোববার জানিয়েছে।

আরএফআই রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস এ তথ্য জানান। শনিবার ফ্রান্স বাহিনীর শেষ দলটিকে আফগানিস্তান থেকে ফিরিয়ে নেওয়া হয়।
বিস্তারিত →

বাংলাদেশী নারীর সাফল্য : লন্ডন অলিম্পিক এখন পরিচ্ছন্ন

সূত্র: অলিম্পিক উত্সবকে কেন্দ্র করে লন্ডনের রাস্তা থেকে পতিতাদের বিতাড়িত করতে সফল হয়েছেন এক বাংলাদেশী নারী। তার প্রচেষ্টায় লন্ডন শহরের স্টেডিয়ামের আশপাশের এলাকাকে পতিতামুক্ত করেছে লন্ডনের পুলিশ। যৌনকর্মীরা জানিয়েছেন, অলিম্পিক উপলক্ষে তাদের যৌন ব্যবসা জমজমাট হবে ধারণা করা হলেও বাস্তবে হয়েছে তার উল্টো।

পর্যটকদের জন্য লন্ডনকে আকর্ষণীয় করে তোলার জন্য স্টেডিয়ামের আশপাশের এলাকা থেকে রাস্তার পতিতাদের তাড়িয়ে দেয়া হয়েছে। অলিম্পিককে কেন্দ্র করে ব্রিটেনের নড়বড়ে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে আশা করা হলেও গত মার্চ পর্যন্ত ১৮ মাসে লন্ডনের নিকটবর্তী নিউহাম শহরের ৮০টি পতিতালয় বন্ধ করে দিয়েছে পুলিশ। নিউহ্যামেই অলিম্পিক স্টেডিয়াম অবস্থিত। পূর্ব লন্ডনের পতিতাদের নিয়ে কাজ করা সরকারি অর্থে পরিচালিত ওপেন ডোরস নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার জর্জিনা পেরি বলেন, অলিম্পিক আয়োজনের শহর নিউহ্যামে যৌনকর্ম বন্ধ করতে গত দু’বছরে পুলিশি তত্পরতা ব্যাপকভাবে বেড়ে গেছে।

বিস্তারিত →

নেদারল্যান্ডের উগ্র ডানপন্থী এমপি গিট : পাশ্চাত্যে ইসলামের বিস্তার রোধে মসজিদ নির্মাণ বন্ধ করুন

সুত্র: পাশ্চাত্যে ইসলামের ছড়িয়ে পড়া ঠেকানোর পথ সুগম করতে মসজিদ নির্মাণ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন নেদারল্যান্ডের উগ্র-ডানপন্থী ও ইসলাম-বিদ্বেষী সংসদ সদস্য গির্ট উইল্ডার্স। তিনি মার্কিন সংসদ বা কংগ্রেসের কাছে এ আহ্বান জানিয়েছেন। ডাচ রাজনীতিবিদ উইল্ডার্স আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যে ওয়েস্টার্ন কনজারভেটিভ সামিট বা পশ্চিমা রক্ষণশীল শীর্ষ সম্মেলনে ওই আহ্বান জানান।

মসজিদ

মসজিদ


তিনি বলেছেন, ‘ইসলামীকরণ ঠেকাতে না পারলে আমরা সবই হারিয়ে ফেলব : হারিয়ে যাবে আমাদের পরিচিতি, সংস্কৃতি, সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র, স্বাধীনতা ও সভ্যতা।’ ফ্রিডম পার্টির নেতা গির্ট উইল্ডার্স বলেছেন, মসজিদগুলোকে নিষিদ্ধ করা হলে বিস্তারিত →

ইসরায়েল নিয়ে গুন্টার গ্রাসের কবিতা : পশ্চিমা বিশ্বের কপটতায় ক্লান্ত আমরা

সূত্র:বিখ্যাত জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাসের সদ্য প্রকাশিত একটি কবিতা নিয়ে জার্মানিসহ অনেক জায়গাতেই আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ‘ভাস গেস্কাট ভেরডেন মুস’ বা ‘যে কথা অবশ্যই বলতে হবে’ শিরোনামের এই কবিতাটি বনেদি জার্মান দৈনিক সুদ ডয়েচে যাইটুংয়ের সাহিত্য পাতায় ৪ এপ্রিল প্রকাশিত হয়েছে। ৭০ লাইনের এ কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে তা উঠে এসেছে আলোচনার বিষয়বস্তু হিসেবে।

এই কবি আরও লিখেছেন, ‘ইসরায়েল যে বিশ্বশান্তির অন্তরায়, আমি তা বলব। আমি আর নীরব হয়ে থাকব না, ইসরায়েলকে নিয়ে পশ্চিমা বিশ্বের ভণ্ড কপটতায় ভরা রাজনীতিতে ক্লান্ত আমরা, আর দেরি নয় এখনই তা বলতে হবে।’

সম্প্রতি পরমাণু শক্তির অধিকার প্রশ্নে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর সঙ্গে ইরানের যে রাজনীতিক টানাপোড়েন চলেছে এবং ইসরায়েল ইরানে আক্রমণের যে হুংকার দিচ্ছে তা নিয়েই এ কবিতা। গুন্টার গ্রাস লিখেছেন, ‘যখন আরও অনেক দেশ এই পারমাণবিক শক্তির অধিকারী হয়েছে, আর আমার দেশ জার্মানি যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে ইসরাইলের জন্য ডুবোজাহাজ তৈরি করছে।’ বিস্তারিত →

পোল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৪


সুত্র: পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সাজেচোচিনি এলাকায় শনিবার সন্ধ্যায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং কমপক্ষে ৫৪ জন আহত হয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী জাসেক চিচোকি একথা জানান। এসময় প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও তার সঙ্গে ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, এটি পোল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। বিস্তারিত →

সহিংস বিক্ষোভের মধ্যে গ্রিসে ব্যয় সংকোচন নীতি পাস

সুত্র: ঋণ সংকট মোকাবিলায় ইউরোজোন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বিতীয় দফা সহায়তা পেতে রবিবার গ্রিসের আইন প্রণেতারা একটি কঠোর ব্যয় সংকোচন নীতি অনুমোদন করেছেন।

কৃচ্ছতাসাধন পরিকল্পনার প্রতিবাদে গ্রিসের রাস্তায় সহিংস বিক্ষোভের মাঝেই এ অনুমোদন দেওয়া হয়।
বিস্তারিত →