সূত্র: ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ মধ্যপ্রাচ্যে শত্রুর মোকাবেলায় ইরান ও মিসরের মধ্যে শক্তিশালী জোট গঠনের আহ্বান জানিয়েছেন।

কায়রোয় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র ১২তম শীর্ষ সম্মেলনের অবকাশে তিনি এ আহ্বান জানান। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, ইরান ও মিসর যদি জোট গঠন করে তবে শত্রুরা এই দেশ দু’টির কোনো ক্ষতিই করতে পারবে না।
Category: আফ্রিকা
কায়রোয় ওআইসি শীর্ষ সম্মেলনের প্রাক্কালে মাহমুদ আহমাদিনেজাদ : শত্রুর মোকাবেলায় ইরান মিসর শক্তিশালী জোট চাই
‘রাজনৈতিক সংঘাতে পতনের দ্বারপ্রান্তে মিশর’
সুত্র: রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়া গণেবিক্ষোভ এবং রক্তক্ষয়ী সহিংসতা দমনে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির প্রাণান্তকর চেষ্টার মধ্যে সামরিক বাহিনীর এ হুঁশিয়ারি এল।গত বছর সিসিকে সেনাবাহিনী প্রধান নিয়োগ করেছিলেন মুরসি।তিনি একইসঙ্গে মুরসি সরকারের প্রতিরক্ষামন্ত্রীও।
গত সপ্তাহ থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা মিশরে ৫২ জনের মৃত্যুসহ পরিস্থিতি আরো অবনতির দিকে গড়াচ্ছে।দেশটিতে কয়েকমাস পরই পার্লামেন্ট নির্বাচনের পট প্রস্তুত করতে পরিস্থিতি শান্ত করার চেষ্টায় হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট মুরসি।
আলজেরিয়ায় বিদেশি স্থাপনায় আরও হামলার হুমকি : মালি সঙ্কট ঘনীভূত : আলোচনায় বসছেন আফ্রিকার নেতারা
সূত্রঃ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সমন্বিত সামরিক অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা করতে আইভরি কোস্টে বৈঠক করবেন পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোটের নেতারা। শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির ইসলামপন্থী বিদ্রোহীদের দমনে মালি ও ফরাসি সেনাদের সহায়তায় আফ্রিকান জোটের সেনা মোতায়েনের বিষয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। আইভরি কোস্টের আবিদজানের ওই বৈঠকে পশ্চিম আফ্রিকার দেশগুলোর নেতাদের পাশাপাশি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিউ অংশ নেবেন।
মুরসির তিন বছর আগের মন্তব্যের কঠোর সমালোচনায় যুক্তরাষ্ট্র
সূত্র: মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ইসরাইলবিরোধী বক্তব্যের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রাক্কালে মুরসি ওই মন্তব্য করেছিলেন। ২০১০ সালের এক টিভি ফুটেজে দেখা যায়, মুরসি ইহুদিদের ‘রক্তচোষা’ এবং ‘উল্লুক ও শূকরের’ বংশধর বলে উল্লেখ করছেন।’
মার্কিন কর্মকর্তারা ‘গুরুতর আপত্তিকর’ এই মন্তব্যের ব্যাখ্যা চেয়েছেন মিসরীয় নেতার কাছে। কর্মকর্তারা বলেন, এসব মন্তব্য মধ্যপ্রাচ্যে শান্তি প্রয়াসের পথে প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিতে পারে। মিসর সামরিক ও অর্থনৈতিক সাহায্য হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বছরে দেড়শ’ কোটি ডলার পেয়ে থাকে।
কায়রো যাচ্ছেন আব্বাস বৈঠক হবে মুরসির সঙ্গে
সুত্র:ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী বুধবার মিসর যাচ্ছেন। হামাসের সঙ্গে বিভেদ দূর করার লক্ষ্যে আলোচনা শুরু করাই তাঁর এই সফরের প্রধান লক্ষ্য। ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে দুই অংশ হামাস শাসিত গাজা উপত্যকা ও ফাতাহ শাসিত পশ্চিম তীরের মধ্যকার বিরোধ দূর করে একজোট হওয়ার তাগিদ বোধ করছে উভয় পক্ষই। ফিলিস্তিনি কর্মকর্তারা গত শনিবার এ কথা জানিয়েছেন।

ফিলিস্তিন কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, ফিলিস্তিনে নিয়োজিত মিসরীয় রাষ্ট্রদূতের সঙ্গে রামাল্লায় প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক হয়েছে। ওই বৈঠকে আব্বাস জানান, তিনি মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে চান। ফিলিস্তিনি সূত্র জানায়, আব্বাস ও মুরসির বৈঠকের লক্ষ্য ফাতাহ ও তাদের প্রতিপক্ষ হামাসের মধ্যে বিরোধ মিটমাট। বিস্তারিত →
মিসরে প্রথম দফা গণভোটে সংবিধানের পক্ষে রায়
সূত্র: মিসরে খসড়া সংবিধানের ওপর শনিবার অনুষ্ঠিত প্রথম দফা গণভোটে সংবিধানের পক্ষে রায় দিয়েছে সংখ্যাগরিষ্ঠ ভোটার।
খসড়া সংবিধানের পক্ষে ভোট পড়েছে ৫৬ দশমিক ৫ শতাংশ ভোট এবং বিপক্ষে পড়েছে ৪৩ শতাংশ। তবে এখনও সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। ২২ ডিসেম্বর দ্বিতীয় দফা গণভোট অনুষ্ঠিত হবে। বিস্তারিত →
হিশাম কান্দিল মিসরের নতুন প্রধানমন্ত্রী
সূত্র: মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সাবেক সেচ ও পানিসম্পদমন্ত্রী হিশাম কান্দিলকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। কান্দিলকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে ক’দিনের মধ্যে তা সম্পন্ন করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী। মুরসি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার ২৫ দিন পর প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয়া হলো।
মোবারক-পরবর্তী মিসরের অন্তর্বর্তী সরকারে সেচ ও পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মিসরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি মঙ্গলবার হিশাম কান্দিলকে নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন বলে প্রচার করে মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন। বিপ্লব-পরবর্তী মিসরের শাসন ক্ষমতা পরিচালনাকারী সামরিক বাহিনী নিয়ন্ত্রিত অন্তর্বর্তী সরকার গত ৩০ জুন নবনির্বাচিত প্রেসিডেন্ট মুরসির হাতে ক্ষমতা হস্তান্তর করে। হিশাম কান্দিল তত্কালীন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কামাল আল গানজুরির মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিস্তারিত →
সৌদি বাদশাহ-মুরসির বৈঠক : মিসর-সৌদি জনস্বার্থ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
সূত্র: সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন দেশটি সফরে যাওয়া মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বৃহস্পতিবার জানায়, বুধবার দিনের শেষে অনুষ্ঠিত বৈঠকে মধ্যপ্রাচ্যের শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার ব্যাপারে আশাব্যঞ্জক আলোচনা হয়েছে উভয় পক্ষে।
দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে বুধবার সৌদি আরব পৌঁছান মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। বুধবার রাতেই দুই দেশের নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
আইন থেকে শরিয়া বাদ দেয়া চলবে না: মিশরের প্রধান ইমাম
সুত্র: কায়রো, ১০ জুলাই: মিশরের প্রধান ইমাম আহমেদ আল তাইব বলেছেন, ইসলামি শরিয়া আইন এখন যেভাবে দেশটির আইনের প্রধান উৎস হিসেবে আছে, নতুন সংবিধানেও সেভাবেই রাখতে হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই মত দেন।

ইমাম আহমেদ আল তাইব
মিশরে ১৯৭১ সালে প্রণীত সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে ইসলমি আইনের ধরন কি হবে সে বিষয় ব্যাখ্যা দেয়া আছে। বিস্তারিত →
নির্বাচনী ফলের অপেক্ষায় লিবিয়া
সূত্র: সহিংসতা সত্বেও ৬০ বছর পর প্রথম অবাধ জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর উৎসবে মেতে উঠে লিবিয়ার নাগরিকরা। গাদ্দাফির একনায়কত্বের পতনের পর গণতান্ত্রিকতার প্রথম ধাপ হিসেবে এ নির্বাচনকে বিবেচনা করা হচ্ছে।
শনিবার অবাধ জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে দেশটির জনগণ। সোমাবর নির্বাচনের ফলাফল প্রকাশ করা শুরু হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

