সুত্র: সাভারে ভবন ধসে শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরের বিক্ষুব্ধ শ্রমিকরা বৃহস্পতিবার কাজ বন্ধ রেখে বিভিন্ন সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।

এসময় অন্তত ২০ টি গার্মেন্টস কারখানাসহ বিভিন্ন কারখানা এবং শত শত যানবাহন ভাঙচুর করেছে বিক্ষব্ধ শ্রমিকরা।কারখানা খোলা রাখায় শ্রমিকরা গাজীপুরের তিনসড়ক এলাকার আড়ং দুধ ফ্যাক্টরিতে আগুন দিয়েছে। বিস্তারিত →
Category: ব্যবসা-বাণিজ্য
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, কারখানা ও যানবাহনে ভাঙচুর আগুন
ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান
সুত্র: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সফররত ভারতের অ্যামচেমের ১৭ সদস্যের প্রতিনিধিদলের মধ্যে বৃহষ্পতিবার দুপুরে বাণিজ্য নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।বাংলাদেশের ব্যবসায়ীরা দেশকে বিনিয়োগের বিপুল সম্ভাবনার দেশ বলে উল্লেখ করে বলেন, চীন ও থাইল্যান্ড বাংলাদেশের সম্ভাবনা ধরতে পেরেছে। এ কারণে ওইসব দেশের উদ্যোক্তারা কারখানাগুলো চীন থেকে সরিয়ে বাংলাদেশে আনছে। বিস্তারিত →
জাতিসংঘের প্রতিবেদন
আকাশে উড়লো নভোএয়ার
সূত্র:বুধবার দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-চট্রগ্রাম রুটে নভোএয়ারের ফ্লাইট উদ্বোধন করেন বিমানমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমানমন্ত্রী বলেন, “দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে আভ্যন্তরিক ও আন্তর্জাতিক রুটে বিমান ব্যাবসার চাহিদা বাড়ছে। আমি আশা করবো নতুন এ বিমান সংস্থাটি গুরুত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে।” বিস্তারিত →
আইফোন লড়াইয়ে লুমিয়া ৯২০!
সুত্র: নকিয়া। এক নামেই বিখ্যাত। তবে এ মুহূর্তে টিকে থাকার লড়াই করছে। একমাত্র ভরসা লুমিয়া সিরিজ। ভারতে লুমিয়া ৯২০ মডেল নিয়ে চলছে নতুন উন্মাদনা। তবে দাম আর বৈশিষ্ট্য গুণে ‘লুমিয়া-৯২০’ অ্যাপলের আইফোন(৫) এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এসথ্রিকে কঠিন প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

ফিনিশ হ্যান্ডসেট নির্মাতা নকিয়া গত বছর থেকেই বিশ্বপ্রযুক্তি বাজারে নিজেকে চাঙ্গাভাবে উপস্থিত করে তোলার চেষ্টা করছে। আর তাতে সফলতাও এসেছে। তবে ঈর্ষণীয় কিছু নয়। আসছে মার্চের মধ্যে ‘লুমিয়া-৯২০’ নতুন সমীকারণও উপহার দিতে পারে। বিস্তারিত →
শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে সুপারিশ তৈরি করছে বিএসইসি
সূত্র: পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য সংস্থাটি প্রয়োজনীয় সুপারিশমালা তৈরি করছে। আর এই সুপারিশমালা তৈরির জন্য গঠন করা হয়েছে দুই সদস্যের কমিটি।
গতকাল বৃহস্পতিবার কমিশনের এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘বিদ্যুতের উৎপাদন চার বছরে চাহিদা ছাড়াবে’
সূত্র: উৎপাদন কম হওয়ায় এখন লোডশেডিং দিয়ে কিংবা চাহিদা সীমাবদ্ধ রেখে পরিস্থিতি শামাল দেয়া হলেও আগামী চার বছর পর বিদ্যুতের উৎপাদন চাহিদা ছাড়াবে বলে আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার বিদ্যুৎ ভবনে সরকারি মালিকানায় ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি সাক্ষর অনুষ্ঠানে তিনি এই আশার কথা শোনান। মুহিত বলেন. “আমারা ২০২১ সালে মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হতে চাই। লক্ষ্য পূরণের জন্য আমাদের বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ যথেষ্ট থাকতে হবে।
মালিক দায় চাপালেন কিছু কর্মকর্তার ওপর
সুত্র: আগুনে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন বলেছেন, তিনি কোথাও পালিয়ে যাননি। তবে আগুনে পুড়ে ১১১ জনের মৃত্যুর দায় চাপালেন তিনি তাঁর প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার ওপর।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার পর শ্রমিকেরা যখন বের হতে চাইছিলেন, তখন কয়েকজন কর্মকর্তা তাঁদের বাধা দেন বলে অনেকের বক্তব্যে এসেছে। এ কারণেই এত প্রাণহানি হয়েছে। কাজেই যাঁরা বাধা দিয়েছিলেন, তাঁদের বিচার হওয়া উচিত। আগুন লাগার দিন ওই কারখানায় এক হাজার ১৩৭ জন শ্রমিক-কর্মচারী কর্মরত ছিলেন জানিয়ে তিনি বলেন, এঁদের মধ্যে ১৪৩ জন বিকেলেই চলে গিয়েছিলেন। বাকিরা কাজ করছিলেন।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দেলোয়ার হোসেন। গতকাল বুধবার বিজিএমইএর ডাকে তিনি সেখানে হাজির হন।
প্রথম আলো: আগুন লাগার পর ভবনের তৃতীয় তলায় কার নির্দেশে শ্রমিকদের বের হতে বাধা দেওয়া হয়েছে? বিস্তারিত →
‘বিকাশ’ থেকে সাবধান! অবৈধ ব্যাংকিং প্রমাণিত
সূত্র: ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি ‘বিকাশ’ অবৈধ ব্যাংকিং করছে। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে এর প্রমাণ মিলেছে। কেন্দ্রীয় ব্যাংকের আইন অমান্য করে ব্যাংকিং করার দায়ে অবশেষে বিকাশের বিরুদ্ধে ব্যবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, বিকাশ বাংলাদেশ ব্যাংক থেকে শুধু মাত্র পেমেন্ট সার্ভিস অপারেটর(পিএসও) হিসেবে অনুমোদন নিলেও আইন অমান্য করে ব্যাংকিং এ জড়িয়ে পরেছে। গ্রাহকদের হিসাব পরিচালনা করছে। যা কোন ভাবে করতে পারে না। কেন্দ্রীয় ব্যাংকের একটি ঊর্ধ্বতন সূত্র বাংলানিউজ এ তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত →





