সূত্র: চেন্নাইয়ে প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক ভারতের ছুঁড়ে দেয়া ২২৮ রানের লক্ষ্যে শুরুতে ভুবনেশ্বর কুমারের বোলিং তোপে পড়েছিল পাকিস্তান। তবে ইউনিস খানকে নিয়ে শতরানের জুটির পর অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নাসির জামশেদ। তার অপরাজিত সেঞ্চুরিতে ১১ বল বাকি থাকতেই ছয় উইকেটের সহজ জয় পায় সফরকারী দল।
ভারত: ২২৭/৬ (৫০ ওভার)
পাকিস্তান: ২২৮/৪ (৪৮.১ ওভার)
ফল: পাকিস্তান ছয় উইকেটে জয়ী
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা প্রত্যাশিত হয়নি পাকিস্তানের। প্রথম বলেই মোহাম্মদ হাফিজকে ফেরান ভুবনেশ্বর। শুরুর ধাক্কা সামলে উঠতে বেশ সময় নেয় জামশেদ ও আজহার আলী। ১০.১ ওভারে ২১ রানে ভুবনেশ্বরই দ্বিতীয় আঘাত হানেন পরের জুটিতে। ব্যক্তিগত নয় রানে ড্রেসিংরুমে ফেরত পাঠান আজহার আলীকে।






