Category: শিক্ষাঙ্গন

লেখাপড়ার খরচ নিজেই যোগাড় করেছে আনিকা

সুত্র:
আনিকা আক্তার(১৬)। ইচ্ছে লেখাপড়া করে অনেক বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করার। কিন্তু সাধের সমপরিমাণ সাধ্য ছিলনা তার।

কিন্তু কোনো বাধাই আনিকারকে তার সংকল্প থেকে টলাতে পারেনি। অভাব আর অনিশ্চয়তার মাঝেও নিজের পড়াশোন‍ার খরচ নিচেই উপার্জন করেছে সে। তবুও ছেদ পড়তে দেয়নি পড়াশোনায়।

প্রতিদানে আনিকা এবার এসএসসি পরীক্ষায় তার স্কুল মুন্সীগঞ্জের চরাঞ্চলের ফুলতলা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় থেকে একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেছে।
বিস্তারিত →

এসএসসি পরীক্ষার ফল আজ

সুত্র: ২০১৩ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ ৯ মে বৃহস্পতিবার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এদিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আটটি সাধারণ এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের ফল হস্তান্তর করবেন। গত ৩ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা দেশের দু হাজার ৭৫৮টি কেন্দ্রে একযোগে শুরু হয়। এবারে ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ্গ্রহণ করে।
ssc
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর জিলা স্কুল, গার্লস স্কুল ও নুরজাহান আলিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। বিস্তারিত →

রোববারের পরীক্ষা পেছাল

সূত্র:

 

রোববারের পরীক্ষা পেছাল

 

1 / 1

 

ইসলামীপন্থী কয়েকটি দলের ডাকা হরতালের কারণে রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২ টা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষাটি পিছিয়ে আগামী ১ মার্চ নেয়া হয়েছে। ওইদিন সকাল ৯টা থেকে ১২টা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

এর আগে বিকাল পৌনে ৪টায় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত সিদ্ধান্ত রয়েছে, রোববার হরতালেও পরীক্ষা হবে। তবে কোনো কারণে যদি পরীক্ষা পেছানো হয়, তাহলে সন্ধ্যার পর তা জানিয়ে দেয়া হবে।”

রাজধানীসহ সারাদেশে ব্যাপক সংঘাত সহিংসতার পর ‘কর্মসূচিতে বাধা’ অভিযোগে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা ডেকেছে ইসলামী দলগুলি। বিএনপি ও জামায়াত তাতে সমর্থন দিয়েছে।

রোববার এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগের বিষয়ের পরীক্ষা হওয়ার সূচি রয়েছে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীদের সাধারণ গণিত, তাজবীদ নসর ও নযম (মুজ্জাব্বিদ গ্রুপ), তাজবীদ (হিফযুল কুরআন গ্রুপ) এবং কারিগরি বোর্ডের অধীনে দাখিলে (ভোকেশনাল) পদার্থ বিজ্ঞান-২ ও এসএসসি ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২ (সৃজনশীল/সাধারণ) পরীক্ষা হওয়ার কথা।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালানোর ঘোষণা দেন। সে অনুযায়ী পরদিন নির্বিঘ্নেই ক্লাস পরীক্ষা চলে দেশের স্কুল কলেজগুলোতে। তবে ওইদিন এসএসসির কোনো পরীক্ষা ছিল না।

 

‘পতাকা না তোলা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা হবে’

সুত্র যেসব শিক্ষা প্রতিষ্ঠান শাহবাগের জাগরণের ডাকে সাড়া দেয়নি, জাতীয় সংগীত কণ্ঠে নিয়ে জাতীয় পতাকা ওড়ায়নি, সেসব প্রতিষ্ঠানের তালিকা করবে সরকার।

সোমবার সচিবালয়ে এক প্রেস বিফ্রিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।তিনি বলেন, “যারা পতাকা তোলেনি তাদের তালিকা করা হবে। আমরা তাদের চিহ্নিত করব।”

বিস্তারিত →

বাকৃবিতে ছাত্রলীগের গুলিতে শিশু নিহত, বিশ্ববিদ্যালয় বন্ধ গণরোষ, ছাত্রাবাসে আগুন ৫০ কক্ষ ভাংচুর

সূত্রঃ ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গতকাল ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির মধ্যে ‘ক্রসফায়ারে’ ১০ বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ছাত্রলীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলে, হামলা চালায় লাঠিসোটা নিয়ে। উদ্ভূত পরিস্থিতিতে বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে ছাত্রলীগের বাকৃবি শাখা কমিটি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের বিরোধের জেরে বাকৃবি ক্যাম্পাসে গতকাল ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রুপের মধ্যে টানা চতুর্থ দিনের মতো সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলি হয়। গুলিবৃষ্টির মাঝে পড়ে লন্ডন ব্রিজ এলাকায় মারা যায় রাব্বি নামের ১০ বছরের একটি শিশু।

বিস্তারিত →

‘পাসের হারই সব নয়’

সূত্র:
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ধারাবাহিকভাবে বেড়েই চলছে পাসের হার।

একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যাও।

তবে এই ‘ভালো ফলাফলে আন্ততুষ্টির সুযোগ নেই’- সতর্ক করে বিশেষজ্ঞরা বলছেন, শুধু পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে শিক্ষার মানের অগ্রগতি দেখা যাবে না।

শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার পরিবেশ এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়নের পরামর্শ দিয়েছেন তারা।

এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭ দশমিক ৩৫ শতাংশ ও ইবতেদায়ীতে ৯২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জেএসসি ও জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৯৭ শতাংশ।

তিন বছরের ফলাফল র্পালোচনায় দেখা যায়, ২০১০ সালে প্রাথমিক সমাপনীতে ৯২ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করে। এ পরীক্ষায় গত বছর পাসের হার ছিল ৯৭ দশমিক ২৬ শতাংশ। দুই বছরের ব্যবধানে প্রাথমিক সমাপনীতে পাসের হার বেড়েছে ৫ দশমিক ০১ শতাংশ।

২০১০ সালে ইবতেদায়ী সমাপনীতে ৮৩ দশমিক ৯৩ শতাংশ এবং ২০১১ সালে ৯১ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। দুই বছরের ব্যবধানে এ পরীক্ষায় পাসের হার বেড়েছে ৮ দশমিক ৫২ শতাংশ।

অন্যদিকে জেএসসিতে ২০১০ সালে ৭১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করে। ২০১১ সালে পাসের হার ছিল ৮২ দশমিক ৬৭ শতাংশ। দুই বছরের ব্যবধানে পাসের হার বেড়েছে ১৪ দশমিক ৭৭ শতাংশ।

আর জেডিসিতে ২০১০ সালে ৮১ দশমিক ০৩ শতাংশ এবং ২০১১ সালে ৮৮ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করে। এ পরীক্ষায়ও গত দুই বছরে পাসের হার বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।

বিনামূল্যে বই বিতরণ ও উপবৃত্তি দেয়ার সমাপনী পরীক্ষার ফলাফলে ইতিবাচক প্রভাব পড়েছে দাবি করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, “আমাদের লক্ষ্য সবাই পাস করবে। আমরা সে দিকেই এগিয়ে যাচ্ছি।”

তবে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সংখ্যা বাড়লেও মানের ঘাটতি আছে বলেই মনে করছেন বর্তমান সরকার গঠিত শিক্ষানীতি কমিটির কো-চেয়ারম্যান অধ্যাপক কাজী খলিকুজ্জমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিক ফলাফলে শিক্ষার্থী-অভিভাবকরা উৎসাহিত হচ্ছেন এটা ঠিক। তবে মানের ঘাটতি আছে। আর মানের ঘাটতি থাকলে শিক্ষার মূল উদ্দেশ্য সফল হবে না।”

শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার পরিবেশ এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়নের পরামর্শ দিয়ে তিনি বলেন, “গোড়াতেই শিক্ষার্থীরা যে উৎসাহ পাচ্ছে, এটা ধরে রাখতে হবে।”

এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে দুই লাখ ৩৩ হাজার ১৪০ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে। গত বছর পূর্ণ জিপিএ পেয়েছিল এক লাখ ৭ হাজার ৭৭৩ জন। এ হিসাবে এবার এক লাখ ২৫ হাজার ৩৬৭ বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

আর জেএসসি-জেডিসিতে এবছর জিপিএ-৫ পেয়েছে ৪৬ হাজার ৯৪২ জন। গত বছর এই সংখ্যা ছিল ৩০ হাজার ৫৫২। গত বছরের চেয়ে এবার ১৬ হাজার ৩৯০ বেশি শিক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ অর্জন করেছে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষাকে শিক্ষার্থীদের মান যাচাইয়ের পরীক্ষা বলেই মনে করছেন।

তবে ধারাবাহিকভাবে পাসের হার ও জিপিএ-৫ বেড়ে যাওয়ায় আন্ততুষ্টির কোনো সুযোগ নেই উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শিক্ষার্থীরা দক্ষতা অর্জনের কতগুলো সূচক অর্জন করল এটা দেখতে হবে।

পাসের হার বিবেচনা করে শিক্ষার অগ্রগতি দেখানো যাবে না উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, পাসের হারে অগ্রগতি থাকলেও বিজ্ঞান শিক্ষা এগোচ্ছে না।

“পাসের হার বাড়াতে শিক্ষা বোর্ডগুলোর মধ্যে কমপিটিশন হচ্ছে কিনা এটা দেখার বিষয়। সার্বিকভাবে বিভিন্ন সূচকে উন্নয়ন হচ্ছে কিনা এবং জিপিএ-৫ প্রাপ্তরা পরবর্তীতে কেমন করে তাও দেখতে হবে।”

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন সচিবালয়ে পৃথক সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করেন।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলে কপি তুলে দেন তারা।

ফলাফল হস্তান্তরের পর মতিঝিল আইডিয়াল স্কুলসহ রাজধানীর কয়েকটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে অন-লাইনে তাদের ফল দেখে। কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কুশল বিনিময় করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষাঙ্গনে বিরাট পরিবর্তন এসেছে। এসব পরীক্ষার ফলে সবার পরীক্ষার ভয় কেটে যাচ্ছে।”

প্রাথমিকে বেড়েছে শূন্য পাস প্রতিষ্ঠান

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে গত বছর ৪৭০ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করলেও এবার এক হাজার ৫৭টির প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

এরমধ্যে প্রাথমিকে ৭১০টি এবং ইবতেদায়ীর ৩৪৭টি প্রতিষ্ঠান রয়েছে। পঞ্চম শ্রেণির পরীক্ষার ফলাফলে গতবারের চেয়ে শতভাগ ফেল প্রতিষ্ঠানের সংখ্যা এবার ৫৮৭টি বেড়েছে।

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে এবার।

প্রাথমিক সমাপনীতে ৭২ হাজার ২২৭টি এবং ইবতেদায়ীর ছয় হাজার ৫৩০টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। গতবার ছিল এ সংখ্যা ছিল ৭৪ হাজার ৭০৩টি। এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে বেড়েছে চার হাজার ৫৪টি।

জেএসসি-জেডিসিতে বেড়েছে শতভাগ পাস প্রতিষ্ঠান

এবছর জেএসসি-জেডিসিতে চার হাজার ৮৯৯টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। গত বছর এক হাজার ৮৩১টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করে।

এ হিসাবে জেএসসি-জেডিসিতে চলতি বছর ৩ হাজার ৬৮টি বেশি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

এই পরীক্ষায় এবার ৮৫টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৪১টি।

সমাপনী পরীক্ষা: পঞ্চমে ৯৭, অষ্টমে ৮৭% পাস

সূত্র: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭ দশমিক ৩৫ শতাংশ, ও ইবতেদায়ীতে ৯২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এ বছর। আর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৯৭ শতাংশ।

এবারই প্রথম এক দিনে দুটি বড় পরীক্ষার ফল প্রকাশ করল কর্তৃপক্ষ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দুই পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন। বিস্তারিত →

কবি নজরুল কলেজে জগন্নাথের ছাত্রদের তাণ্ডব

সুত্র:  এক ছাত্রকে মারপিটের জের ধরে গতকাল বুধবার কবি নজরুল সরকারি কলেজে তাণ্ডব চালিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা ওই কলেজের পাঁচটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছেন। প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে ভাঙচুর চালানো হয়।

কবি নজরুল কলেজে জগন্নাথের ছাত্রদের তাণ্ডব

কবি নজরুল কলেজে জগন্নাথের ছাত্রদের তাণ্ডব

     কবি নজরুল সরকারি কলেজে গতকাল শিক্ষকদের প্রাইভেট কার ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পোস্টার ছুড়ে মারে�     কবি নজরুল সরকারি কলেজে গতকাল শিক্ষকদের প্রাইভেট কার ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পোস্টার ছুড়ে মারেন


কবি নজরুল সরকারি কলেজে গতকাল শিক্ষকদের প্রাইভেট কার ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পোস্টার ছুড়ে মারে� কবি নজরুল সরকারি কলেজে গতকাল শিক্ষকদের প্রাইভেট কার ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পোস্টার ছুড়ে মারেন

এ সময় দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়াও চলে। এতে ৫০ জনের মতো আহত হন, যাঁদের বেশির ভাগই কলেজটির ছাত্র।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠান দুটির মধ্যে এ ঘটনার সূত্রপাত। সংঘর্ষ চলে বেলা তিনটা পর্যন্ত। এ সময় কবি নজরুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের ভেতরে কার্যত অবরুদ্ধ ছিলেন। একপর্যায়ে পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিস্তারিত →

ছাত্রীকে প্রক্টরের ঘুষি তদন্তে কমিটি

সূত্র: প্রক্টর এম এ সালামের বিরুদ্ধে আন্দোলনরত এক ছাত্রীকে ঘুষি দেয়ার অভিযোগ তদন্তে একটি কমিটি করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ছাত্রীকে প্রক্টরের ঘুষি

ছাত্রীকে প্রক্টরের ঘুষি

বিষয়টি জেনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে বুধবার তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। তদন্তের প্রতিবেদন তিন দিনের মধ্যে দিতে বলেছেন মন্ত্রী।

এদিকে অভিযোগ প্রত্যাখ্যান করে প্রক্টর সালাম দাবি করেছেন, তিনি ওই ছাত্রীকে ঘুষি মারেননি, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন।
বিস্তারিত →

তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ : ২৫টি গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ

সূত্র: রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ : ২৫টি গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ

তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ : ২৫টি গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ

এ সময় অন্তত ২৫টি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। গত রাত ১১ টার দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ২২ জন আহত হওয়ার খবর প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষের কারণে মগবাজার থেকে নাবিস্কোগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিস্তারিত →