সূত্র:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গুগল গ্লাসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে গুগল। এর মাধ্যমে একটি বহু আকাঙ্ক্ষিত প্রশ্নের নিশ্চিত উত্তর পেয়েছে প্রযুক্তি বিশ্ব- আগামী বছরের শুরুর দিকেই বাজারে আসছে গুগল গ্লাস।
বুধবার সবার জন্য পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি উন্মোচন করে গুগল। অবশ্য এটি হাতে পাওয়ার জন্য আগে একটি অ্যাপ্লিকেশন তৈরির প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এখান থেকে নির্বাচিত ৮ হাজার ডেভেলপার পরীক্ষামূলকভাবে গুগল গ্লাস ব্যবহারের সুযোগ পাবেন। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গুগল প্লাস ও টুইটারের মাধ্যমে এসব অ্যাপ্লিকেশন জমা দেওয়া যাবে।
একই সঙ্গে প্রথমবারের মতো গুগল গ্লাসের খুঁটিনাটি জানিয়ে একটি ডেমো ভিডিও প্রকাশ করেছে গুগল। গ্লাস সম্পর্কে জানতে চালু করেছে ওয়েবসাইটও (http://www.google.com/glass)।
বিস্তারিত →








