Category: বিশ্ব সংবাদ

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ

সুত্র:আজ ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৭৬ সালের এ দিনে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দান থেকে মরণবাঁধ ফারাক্কা অভিমুখে লাখো জনতার লংমার্চ অনুষ্ঠিত হয়। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে এ দিন দেশের সর্বস্তরের লাখো জনতা লংমার্চে অংশ নেন।

ঐতিহাসিক ফারাক্কা দিবস

ঐতিহাসিক ফারাক্কা দিবস


ওই দিন রাজশাহীর মাদরাসা ময়দান থেকে লংমার্চ শুরু হয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। দিনটি ছিল রোববার। সকাল ১০টায় রাজশাহী থেকে শুরু হয় জনতার পদযাত্রা। হাতে ব্যানার আর ফেস্টুন নিয়ে অসংখ্য প্রতিবাদী মানুষের ঢলনামে রাজশাহীর রাজপথে। ভারতবিরোধী বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা। বিস্তারিত →

দীর্ঘমেয়াদি চুক্তির লক্ষ্যে কাজ করছেন মার্কিন-আফগান কূটনীতিকরা

সুত্র: যুক্তরাষ্ট্র-আফগানিস্তানে কৌশলগত অংশীদারি চুক্তি হওয়ার এক বছর পর শনিবার দুই দেশের কূটনীতিকরা আনুষ্ঠানিকভাবে মিলিত হয়েছেন। কুটনীতিকরা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কীভাবে যুক্তরাষ্ট্র ১০ বছর মেয়াদি প্রতিশ্রুতির বাস্তবায়ন করবে, তার রূপরেখা নিয়ে আলোচনা করেন।

barak
উভয় দেশের সিনিয়র কূটনীতিক এ বিষয়ে অগ্রগতি সম্পর্কে বক্তব্য রাখেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই মার্কিন বাহিনীর তত্পরতার সমালোচনা করায় উত্তেজনা সৃষ্টি হয়। কারজাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তার বিরোধী রাজনীতিকদের ও তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে। কারজাই তার বক্তৃতায় আরও বলেন, ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আরও ৯টি ঘাঁটি ব্যবহার করতে চায়।

 

বিস্তারিত →

দক্ষিণ ওয়াজিরিস্তানে নারীদের ভোটদানে বাধা দেয়নি তালেবান

সুত্র: ভোট কেন্দ্রে পর্দা রক্ষার ব্যবস্থা থাকায় পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে নারীদের ভোটদানে বাধা দেয়নি তালেবান। তালেবানসহ উগ্রপন্থী মুসলিম গোষ্ঠীগুলোর শীর্ষ স্থানীয়রা বৈঠক করে সেখানে নারীদের ভোটদানে বাধা না দেয়ার সিদ্ধান্ত নেয়। উপজাতি অধ্যুষিত এই অঞ্চলে তালেবান উগ্রপন্থীদের ব্যাপক প্রভাব রয়েছে।
পাকিস্তানের দৈনিক ডনের অনলাইন সংস্করণে শনিবার এক প্রতিবেদনে বলা হয়, তালেবান কমান্ডার, উলামা ও আহমাদজাই ওয়াজির গোত্রের নেতৃস্থানীয়দের সমন্বয়ে গঠিত ১২০ সদস্যের শান্তি কমিটি শুক্রবার জুমার নামাজের আগে দক্ষিণ ওয়াজিরিস্তানে ভোটের জন্য একটি নীতিমালা ঘোষণা করে। এছাড়া বৃহস্পতিবার রাতে এক বৈঠকে মিলিত হয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে তালেবানের শূরা সদস্যরা।

 

বিস্তারিত →

সরকার গঠন নিয়ে আলোচনায় নওয়াজ

সুত্র: পাকিস্তানে সাধারণ নির্বাচনের সর্বশেষ বেসরকারি ফলে বিজয়ী হয়ে দলের নেতাদের সঙ্গে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন পাকিস্তান মুসলিম লিগ(পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফ।

newaj

দেশের নাজুক অর্থনীতিকে চাঙ্গা করতে প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সক্ষম একটি স্থিতিশীল সরকার গড়ার পথেই এগুচ্ছেন নওয়াজ।বেসরকারি ফলে বড় ধরনের জয় পেয়েছে শরীফের দল।দলটি ২৭২ আসনের জাতীয় পার্লামেন্টে ১০০টির কিছু বেশি আসনে জয়লাভ করেছে।

বহুজন সমাজ পার্টির এমপি শফিকুর : আল্লাহ ছাড়া কোনো দেবদেবীর কাছে মুসলমান মাথা নত করে না

সুত্র:  বহুজন সমাজ পার্টির (বিএসপি) এমপি শফিকুর রহমান বারেক ভারতের দেশাত্মবোধক সঙ্গীত বন্দে মাতরম পরিবেশনকালে লোকসভা থেকে ওয়াক আউট করার একদিন পর বলেছেন, তিনি ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণ মন’কে সম্মান করেন তবে দেশাত্মবোধক গান ‘বন্দে মাতরম’কে নয়। তিনি কারও কাছে ক্ষমা চাইবেন না। বন্দে মাতরম হলো দেবদেবীর প্রতি প্রশস্তি। মুসলমান একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে। কোনো দেবদেবীর কাছে নয়। গতকাল এ খবর জানানো হয়।

Indian-MP
শফিকুর রহমান বলেন, আমি বিব্রতকর পরিস্থিতি এড়িয়ে যেতে বন্দে মাতরম পরিবেশনের সময় অনুপস্থিত ছিলাম। তবে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় আমি লোকসভায় উপস্থিত ছিলাম। শফিকুর রহমান স্বীকার করেছেন, যে ধরনের পরিস্থিতি তিনি সাধারণত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি ঠিক সেই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

 

বিস্তারিত →

আফগানিস্তানে স্থায়ী ঘাঁটি স্থাপন করতে চায় না যুক্তরাষ্ট্র

সুত্র:     যুক্তরাষ্ট্র আফগানিস্তানে কোনো স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় না। ভবিষ্যতে আফগান সরকার আমন্ত্রণ জানালেই কেবল দেশটিতে মার্কিন উপস্থিতি দেখা যেতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বৃহস্পতিবার একথা বলেন। হামিদ কারজাইয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বারাক ওবামা যা বলেছেন, মুখপাত্র তারই প্রতিধ্বনি করেছেন।

Int_Lead_3
ন্যাটো সেনারা আগামী বছরে আফগানিস্তান ছাড়লেও দেশটিতে মার্কিন ঘাঁটি থাকবে বলে বৃহস্পতিবার জানান আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
সমপ্রতি কিছুটা যুক্তরাষ্ট্রবিরোধী মন্তব্য করলেও মোট নয়টি সেনাঘাঁটি স্থাপনের বিষয়ে সম্মতি দিয়েছেন কারজাই।

 

বিস্তারিত →

অতিবাহিত হয়ে গেল ঐতিহাসিক বালাকোট দিবস

সুত্রঃ ৬মে ছিল ঐতিহাসিক বালাকোট দিবস। ১৮৩০ সালের এই দিনে বালাকোটের ময়দানে এক অসম যুদ্ধে শহীদ হয়েছিলেন শাহ সৈয়দ আহমদ ব্রেরলভি (রহ.) ও তাঁর সহযোদ্ধারা। ভারতীয় উপমহাদেশে তৎকালীন মুসলমানদের প্রাণ পুরুষ ছিলেন শাহ সৈয়দ আহমদ ব্রেরলভি (রহ.)। আজও তিনি অত্যন্ত সম্মানের পাত্র হয়ে আছেন। সেই সাথে ৬ মে স্বাধীনতা প্রিয় মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ দিন। বালাকোটের শহীদদের প্রেরণায় ভারতে মুসলমানগণ আজাদী আন্দোলনের মাধ্যমে পৃথক আবাসভূমি লাভে উজ্জীবিত হয়েছিলেন।

সারা উপমহাদেশ থেকে উৎসাহী যুবক ও ইসলামী চিন্তাবিদদের নিয়ে মুজাহিদ বাহিনী গঠন করেন। তার নেতৃত্বে স্বাধীনতাকামী মুজাহিদগণ ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রসিদ্ধ নগরী পেশোয়ার দখল করে শাহ সৈয়দ আহমদ ব্রেরলভি (র.) সেখানেই প্রধান কর্মকেন্দ্র স্থাপন করেন।

সৈয়দ আহমদের বাহিনীর সাথে কয়েকটি যুদ্ধে শিখ ও ব্রিটিশ বাহিনী পরাজিত হয়। সারা ভারতের মুসলমানদের নিকট শাহ সৈয়দ আহমদ ব্রেরলভি (র.) অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃতি লাভ করেন। সম্মুখ সমরে মুজাহিদ বাহিনীর সাথে টিকে উঠা সম্ভব নয় এ ভেবে বৃটিশ ও শিখ নরপতিগণ কূটকৌশলের আশ্রয় গ্রহণ করলো।

৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কাসিমের সফল সিন্ধু অভিযানের মধ্য দিয়ে ভারত উপমহাদেশে মুসলমানগণের আনুষ্ঠানিক আগমন ঘটে। মুহাম্মদ বিন কাসিমের আগমনের পূর্বে খোলাফায়ে রাশেদীনের আমলে পারস্য ও মধ্য এশিয়ার উজবেকিস্তান, খোরাসান, তাজাকিস্তানসহ আফগানিস্তানে মুসলিম অধিকার বিস্তৃত হয়ে তৌহিদী ঝাণ্ডা চীনের প্রাচীরের দিকে ধাবিত হয়। বিস্তারিত →

টিভি তারকা ধর্ষণের দায়ে ব্রিটেনে ভারতীয় তরুণের কারাদণ্ড

সুত্র:  ব্রিটেনে টেলিভিশন তারকাকে ধর্ষণের দায়ে ভারতীয় এক তরুণকে দশ বছরের কারাদ- দিয়েছেন আদালত। বুধবার ব্রিটেনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত এই কারাদণ্ড প্রদান করেন।

টিভি তারকা ধর্ষণের দায়ে ব্রিটেনে ভারতীয় তরুণের কারাদণ্ড

টিভি তারকা ধর্ষণের দায়ে ব্রিটেনে ভারতীয় তরুণের কারাদণ্ড

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে পড়তে যাওয়া সবি জন নামের ২৫ বছর বয়সী ওই তরুণ একটি হোটেলে কাজ করত। সেই হোটেলে উঠেছিল ওই টিভি তারকা। বিস্তারিত →

তুরস্কের উচিত হেডস্কার্ফ নিষেধাজ্ঞা বাতিল করা

সূত্র:তুরস্কের আদালতে হেডস্কার্ফ পরিধান করে প্র্যাকটিস করার উপর এক রিট দায়ের করেছেন দেশটির একজন নারী আইনজীবী ফিগেন সেসটিম। ফিগেন বলেন, তুরস্কের নারীরা চান স্বাচ্ছন্দ্যে ও স্বাধীনভাবে হেডস্কার্ফ পরিধান করতে। এক্ষেত্রে রাষ্ট্রীয় আইন যেন তাদের জন্য বাধা হয়ে না দাঁড়ায়। নাগরিকদের তার স্বাচ্ছন্দ্যের পোশাক পরিধানে রাষ্ট্রের বাধা দেয়া উচিত নয়। এক্ষেত্রে আইনে কোনো বৈষম্য থাকলে প্রয়োজনে সরকারকে বৈষম্যমূলক আইনের বদলে নতুন আইন চালু করতে হবে।

নারীদের স্কার্ফ পরিধান দীর্ঘদিন থেকেই তুরস্কে আইনগতভাবে নিষিদ্ধ। দেশটির নেতা কামাল আতাতুর্কের সময়ে রাষ্ট্রীয়ভাবে আইন করে স্কার্ফ নিষিদ্ধ করা হয়। এ সময় মূলত পশ্চিমা পোশাককে উত্সাহিত করা হয়। আর এমন আইনের পৃষ্ঠপোষকতা করে তুরস্কের অতি ধর্মনিরপেক্ষ সেনাবাহিনী। ২০১০ সাল পর্যন্ত দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রীদের জন্য হেডস্কার্ফ নিষিদ্ধ ছিল। বিস্তারিত →

১০ আফগান শিশুকে হত্যা করেছে ন্যাটো বাহিনী

সূত্র:আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়ে ১০ শিশুসহ ১২ জন বেসামরিক লোককে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী ন্যাটো। আফগান কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মধ্যে বাকি ২ জন নারী ছিলেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, দেশটির পূর্বাঞ্চলের কুনার প্রদেশের সিঘাল জেলায় চালানো এ হামলায় আরও ৬ জন নারী আহত হয়েছে।

গ্রামবাসী ও স্থানীয় কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে বলেন, একটি বাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে বাড়িটির ছাদ ধসে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে বিমান হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর স্বীকার করলেও কোনো বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর অস্বীকার করেছে ন্যাটো। বিস্তারিত →