Category: আঞ্চলিক সংবাদ

নাস্তিক চার ব্লগারকে সরকার আমেরিকা পাঠিয়ে দিচ্ছে

সুত্র:ইসলাম ও রাসুল (সা.)-এর প্রতি অবমাননাকর লেখার অভিযোগে গ্রেফতার নাস্তিক চার ব্লগারকে সরকার শিগগিরই বিদেশে পাঠিয়ে দিচ্ছে। তাদের আমেরিকায় পাঠানো হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। এরই মধ্যে তিন ব্লগার জামিন পেয়েছে। আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনের জামিন হলেই চারজনকে একসঙ্গে অথবা আলাদাভাবে আমেরিকায় পাঠানো হবে বলে ওই সূত্র জানিয়েছে।

নাস্তিক চার ব্লগারকে সরকার আমেরিকা পাঠিয়ে দিচ্ছে

নাস্তিক চার ব্লগারকে সরকার আমেরিকা পাঠিয়ে দিচ্ছে

একটি বিশেষ মহলের পক্ষ থেকে এরই মধ্যে বিদেশ ভ্রমণের যাবতীয় আয়োজন সম্পন্ন করা হচ্ছে।

সূত্র জানায়, গ্রেফতার হলেও কোনো রোগ ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে ডা. সজল ব্যানার্জীর তত্ত্বাবধানে ছিল চার ব্লগার। বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. প্রাণগোপালের নির্দেশে তারা সেখানে জামাই আদর পেয়েছে। তেমন কোনো রোগ না থাকলেও হার্টের সমস্যা, ফুসফুসে সমস্যা, প্রেসারসহ নানা রোগের কথা লিখে তাদের হাসপাতালের প্রিজন সেলে রাখার ব্যবস্থা করেন ডা. সজল ব্যানার্জী। এখনও এক ব্লগার হাসপাতালে রয়েছে। তারা সেখানে নিয়মিত বাইরে থেকে উন্নতমানের খাবার পাচ্ছে। তাস খেলে ও আড্ডা দিয়ে সময় পার করছে তারা। বিএসএমএমইউ প্রিজন সেলে আটক ব্লগারদের কী রোগ, সে সম্পর্কে জানার জন্য ডা. সজল ব্যানার্জী ও ভিসি ডা. প্রাণগোপালের সাক্ষাত্ চেয়ে পাওয়া যায়নি। বিস্তারিত →

শাপলা চত্বরে গণহত্যা : আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে তোলপাড় : রাতেই জুরাইনে ১৪ মুসল্লির লাশ দাফন কবর ও কবর খননকারী শনাক্ত

সুত্র: শাপলা চত্বরের গণহত্যা বিষয়ে কাতারভিত্তিক খ্যাতনামা টিভি স্টেশন আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
আলজাজিরা জানিয়েছে, মতিঝিলের শাপলা চত্বরে নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি বাংলাদেশ সরকার। চ্যানেলটির কাছে যে নতুন ভিডিও ফুটেজ এসেছে, তাতে দেখা যাচ্ছে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।

শাপলা চত্বরে গণহত্যা : আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন

শাপলা চত্বরে গণহত্যা : আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন

ভিডিও ফুটেজে দেখা যায়, শেষ রাতে গাড়িতে লাশ তোলা হচ্ছে। জুরাইন কবরস্থানের কবর খননকারী আবদুল জলিল জানান, সেই রাতে তিনি ১৪ জন দাড়িওয়ালা লোককে কবর দিয়েছেন। তাদের গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়। তবে আবদুল জলিল বাকপ্রতিবন্ধী; তাই তিনি ইশারায় পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছিলেন। নিহতের সংখ্যা হাতের আঙুল দিয়ে বুঝিয়ে দেন তিনি। তাদের কোথায় দাফন করা হয়, তা-ও দেখিয়ে দেন আবদুল জলিল।
গত মঙ্গলবার রাতে এ খবর প্রচার করে আলজাজিরা। চ্যানেলটির ওয়েবসাইটে অত্যন্ত গুরুত্ব দিয়ে এখনও দেখানো হচ্ছে এ ভিডিও। বিস্তারিত →

রাজশাহীতে দুই সন্তানসহ প্রকৌশলী আটক

সুত্র:রাজশাহীতে জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই সন্তানসহ প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর রাণীবাজার এলাকার বাসা থেকে তাদের আটক করা হয়। নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন রাজশাহীর কাটাখালীতে অবস্থিত একটি সরকারি পাওয়ার প্ল্যান্টের প্রকৌশলী আবুল কালাম আজাদ (৫২), তার ছেলে নগরীর মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র সাকিব এহসান (১৫) ও মেয়ে রাজশাহী কলেজের ছাত্রী ওয়াসিমা এহসান (১৯)। ওয়াসিমা এহসান বর্তমানে চলমান এইচএসসি পরীক্ষার্থী। বিস্তারিত →

ঝড়-দুর্যোগ থেকে জাতিকে রক্ষার জন্য আল্লামা শফীর বিশেষ মোনাজাত

সুত্র:ঝড়-দুর্যোগ ও আজাব-গজব থেকে জাতিকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বিশেষ মোনাজাতে শরিক হয়েছেন হাজার হাজার আলেম। গতকাল বাদ আছর দারুল উলুম হাটহাজারী মাদরাসার ‘জামে বায়তুল আতিক’ প্রধান জামে মসজিদে আধঘণ্টাব্যাপী এ বিশেষ দোয়া পরিচালনা করেন দেশের শীর্ষ আলেম, হেফাজতে ইসলামের আমির, দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। মোনাজাতে হাজার হাজার ওলামা-মাশায়েখ, মাদরাসা ছাত্র ও তৌহিদি জনতা অংশগ্রহণ করেন। মোনাজাতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার অগণিত মানুষও শরিক হন।

আল্লামা শফী

আল্লামা শফী


মোনাজাতে আল্লামা শাহ আহমদ শফী হৃদয়ের গভীর আকুতি নিয়ে আত্যাসন্ন ঘূর্ণিঝড়সহ সব ধরনের দুর্যোগ ও আজাব-গজব থেকে এ জাতিকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন, হে আল্লাহ, আপনি এ জাতিকে হেফাজত করুন। এ দেশকে রক্ষা করুন। বর্তমানে দেশে অনেক মানুষ এমনিতেই নানা দুর্যোগ ও অভাবে নিপতিত। অনেক মানুষ খেয়ে-না খেয়ে জীবনাতিপাত করছেন। বিস্তারিত →

দুপুর ১টা-বিকেল ৪টা স্থায়ী হবে মহাসেন

সুত্র: ঘূর্ণিঝড় ‘মহাসেন’ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকাল ৪টার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আবহাওয়া পূর্বাভাস সংস্থা এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়, উপকূল অতিক্রমকালে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এসময় ভারী বৃষ্টির সঙ্গে থাকবে ঝড়ো বা দমকা হাওয়া।

ছবি: মোশারফ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: মোশারফ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম


সর্বশেষ সকাল ৮টায় সমুদ্র শান্ত থাকার কথা বলা হরেও ক্রমে বাতাসের গতিবেগ বাড়বে। তথ্যমতে, সকাল ৮টায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩৫-৩৯ কিলোমিটার। সকাল ৯টায় ৪৫-৪৭ কিলোমিটার, ১০টায় ৫১ কিলোমিটার, ১১টায় ৫৮ কিলোমিটার, ১২টায় ৬৬ কিলোমিটার। বিস্তারিত →

মহাসেন: ১৮ দলের রোববারের হরতাল প্রত্যাহার

সুত্র: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এ সম্ভাব্য ক্ষতির কথা চিন্তা করে আগামী রোববারের দেশব্যাপী ১৮ দলের ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ হরতাল প্রত্যাহারের কথা জানান।

 ১৮ দলের রোববারের হরতাল প্রত্যাহার

১৮ দলের রোববারের
হরতাল প্রত্যাহার


তিনি বলেন, “মহাসেনের কারণে উপকূলীয় এলাকার মানুষের সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এ হরতাল প্রত্যাহার করা হয়েছে।” বিস্তারিত →

সাভারের ভবন ধস: বিশ্বে দ্বিতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা

সুত্র:
সাভারের রানা প্লাজার ধসকে এর আগে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা হিসেবে ধরা হলেও বর্তমানে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ায় এটিকে এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনাগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম হিসেবে ধরা হচ্ছে।

এর আগে ইকোনোমিস্ট পত্রিকা তাদের অনলাইন সংস্করণে সাভারের ভবন ধসে নিহতের ঘটনায় ‘বাংলাদেশে বিপর্যয়: ধ্বংসস্তূপে ছিন্নবস্ত্র’ শিরোনামে একটি নিবন্ধ ছেপেছে এবং সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে।
বিস্তারিত →

রানা প্লাজা: মোট নিহত ১০৩৩, শুক্রবার উদ্ধার ২০

সুত্র:
সাভারের ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭তম দিন ভোর ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আরও ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার করা মরদেহের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০৩৩ জনে।

ঘটনাস্থলে স্থাপিত সেনাবাহিনীর কন্ট্রোলরুম থেকে শুক্রবার এসব তথ্য জানানো হয়।

উদ্ধার হওয়া মোট লাশের মধ্যে ৭১২ জনের মরদেহ শনাক্ত হওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাভার অধরচন্দ্র বিদ্যালয়ে রয়েছে ৬২টি লাশ। ৮৪টি লাশ রয়েছে ঢাকা মেডিকেল মর্গে। এখন পর্যন্ত বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে ১৫৬টি লাশ।
বিস্তারিত →

বিজিএমইএ পরিচালক ও পুলিশের ডিআইজিসহ নিহত ৮

সুত্র: রাজধানীর মিরপুরের বাঙলা কলেজের কাছে তুংহাই সোয়েটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে আট জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিজিএমইএ’র পরিচালক ও কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান ও পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মঞ্জুর মোর্শেদ রয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম।

ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম


টেকনিক্যালের নিকটবর্তী ওই কারখানায় বুধবার রাত ১১ টায় আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। বিস্তারিত →

গাজীপুরে অবরোধ-ভাংচুর, কারখানা ছুটি

সুত্র:
সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় ভবন মালিককে গ্রেপ্তারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাংচুর করছে পোশাক শ্রমিকরা।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করেছে এবং জয়দেবপুর চৌরাস্তায় এন এইচ টাওয়ার নামের একটি ভবনে থাকা এ বি ব্যাংকের এটি এম বুথ ও কয়েকটি আসবাবের দোকানে আগুন দিয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে এ দুটি মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ছুটি ঘোষণা করা হয়েছে জেলার অধিকাংশ পোশাক কারখানায়।
বিস্তারিত →