সূত্রঃ দাসপ্রথা আইনত নিষিদ্ধ হলেও আক্ষরিক অর্থেই থাইল্যান্ডে চলছে এ নির্মম দাস ব্যবসা। দক্ষিণ-পূর্ব এশিয়ার সমৃদ্ধ ও আধুনিক এই দেশে দাস প্রথার শিকার মিয়ানমারের হতভাগ্য রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়। তাদের ওপর চালানো হচ্ছে নির্মম নির্যাতন। থাইল্যান্ডের ‘ফুকেতওয়ান’ পত্রিকায় গত ১৬ জানুয়ারি ‘দা হিডেন অ্যাগোনি অব এ টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি স্লেভ ট্রেড’ শিরোনামে একটি মর্মস্পর্শী প্রতিবেদন ছাপা হয়। সংক্ষিপ্তাকারে প্রতিবেদনটি প্রকাশ করা হলো :

ইসমাইলকে থাইল্যান্ডে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল। দেশটিতে দাসপ্রথা বেআইনি হলেও শত শত রোহিঙ্গা মুসলিমকে এখানে দাস হিসেবে বিক্রি করা হয়। তার শরীর পৈশাচিক বর্বরতার ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে।
Category: বিনোদন ও মিডিয়া
থাই পত্রিকার মর্মস্পর্শী প্রতিবেদন : একবিংশ শতাব্দীতেও দাসপ্রথার শিকার রোহিঙ্গা মুসলিমরা
উৎকণ্ঠা বাড়ায় সোশাল নেটওয়ার্কিং
সুত্র: ফেইসবুক এবং টুইটারের মতো সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোর ব্যবহারকারীরা ভোগেন মাত্রাতিরিক্ত উৎকণ্ঠায়। শুধু তাই নয়, ব্যবহারকারীদের চরিত্রে অনেক নেতিবাচক পরিবর্তনও আনে সোশাল নেটওয়ার্কিং। বৃটেনের ম্যানচেস্টারের ইউনিভার্সিটি অফ সালফোর্ডের গবেষকদের চালানো এক জরিপে বেরিয়ে এসছে এ তথ্য। খবর টেকট্রির।

সোশাল নেটওয়ার্কিং
সালফোর্ডের গবেষকদের চালানো ওই জরিপে অংশ নেন সোশাল নেটওয়ার্কিংয়ে আসক্ত ২৯৮ ব্যক্তি। জরিপে গবেষকরা আবিষ্কার করেন ২৯৮ জন্য অংশগ্রহণকারীর মধ্যে ৫০ শতাংশেরও বেশি ব্যক্তির চরিত্রে নানা নেতিবাচক পরিবর্তন এনেছে সোশাল নেটওয়ার্কিং। বিস্তারিত →
গণমাধ্যমে সরকারি নিপীড়নের প্রতিবাদে পেশাজীবীদের দিনব্যাপী গণঅনশন
সূত্র:
গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা, মামলা এবং নিপীড়নের প্রতিবাদে দিনব্যাপী গণঅনশন করেছেন পেশাজীবীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে দেশের বিশিষ্ট পেশাজীবী ও রাজনীতিকরা সংহতি জানিয়ে বক্তৃতা করেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এ গণঅনশনে বক্তারা সাংবাদিক নির্যাতনসহ গণমাধ্যমের কণ্ঠরোধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান। বিস্তারিত →
রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়
সূত্র: রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে বৃহস্পতিবার ছিল বিনোদনপ্রেমী মানুষের উপচে পড়া ভিড়! ঈদের পরের দিন নগরবাসীর অনেকেই পরিবার-পরিজন নিয়ে ছুটে গেছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। সবার চোখ-মুখেই ছিল ঈদ-উৎসবের ছোয়া!

সরেজমিন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। বিকেল থেকে যেন তিল ধারণেরও জায়গা ছিল না এসব কেন্দ্রগুলোতে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঈদের ছুটিকে একটু উপভোগ করতে ছুটে গেছেন এক জায়গা থেকে আরেক জায়গায়।
বিস্তারিত →
ভারতীয় সিরিয়ালের প্রতি ঝুঁকছে শিশুরা
সূত্র:ভারতীয় সিরিয়ালগুলো প্রতি আসক্ত হয়ে পড়ছে বাংলাদেশের শিশুরা। আসক্তির পরিমাণ এতোটাই বৃদ্ধি পেয়েছে যে, স্কুল ফঁকি দিয়েও অনেকে এসব সিরিয়াল দেখছে। একারণে অনেক অভিভাবক এরই মধ্যে কেবল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের প্রতি শিশুদের আসক্তি প্রসঙ্গে একজন অভিভাবক আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিশুরা টিভি দেখতে চাইলে না করা যায় না। তবে ইদানিং অনেক শিশুই ভারতীয় সিরিয়ালগুলো প্রতি আসক্ত হয়ে পড়ছে। সিরিয়ালগুলোর চরিত্রদের অনুসরণ করে শিশুরাও নিজেদের জীবনে সেগুলোর প্রতিফলন ঘটাতে চেষ্টা করছে। যা মোটেও কোনো ভালো ফল বয়ে আনবে না।’
বাংলা সিরিয়াল-নির্ভর ভারতীয় টেলিভিশন চ্যানেলের মধ্যে স্টার জলসা, ইটিভি বাংলা, মহুয়া বাংলা, জি বাংলার অনুষ্ঠানমালার অধিকাংশ সময় জুড়েই থাকছে সিরিয়াল।
বিস্তারিত →
সহিংস সিনেমা ও ভিডিও গেমস কিশোরদের সহিংস করে
সূত্র:আজেবাজে টেলিভিশন অনুষ্ঠান, সহিংস দৃশ্যের সিনেমা ও ভিডিও গেমস কিশোরদের সহিংস করে তোলে। নতুন এক গবেষণায় এ কথা বলা হয়েছে। পর্দায় সহিংসতার দৃশ্য দেখতে দেখতে তাদের মনে সহিংসতার ছাপ পড়ার ব্যাপারে বহু দিন ধরেই গবেষকদের আশঙ্কা ছিল। সোশ্যাল কগনিটিভ অ্যান্ড অ্যাফেক্টিভ নিউরোসায়েন্স নামের একটি ব্রিটিশ জার্নালের ওয়েবসাইটে গত মঙ্গলবার এ গবেষণার ফল প্রকাশ করা হয়। বিস্তারিত →
ব্যক্তি তথ্য নিরাপত্তায় সোশ্যাল নেটওয়ার্ক সুইসাইড টুল!
সূত্রঃ ভার্চুয়াল সামাজিক বন্ধনের তোপে হারিয়ে যাচ্ছে মৌলিক সম্পর্ক। নষ্ট হচ্ছে সময় আর প্রকাশ পাচ্ছে ব্যক্তিগত তথ্য। এ মুহূর্তে এসব সামাজিক নেটওয়ার্কি সাইট অনেকেরই বাস্তব জীবনে আতঙ্ক হিসেবে পরিচিতি পেয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে সামাজিক সাইট থেকে নিজের বিভিন্ন পোস্ট এবং ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে উপযুক্ত সমাধান হতে পারে ওয়েব ২.০ সুইসাইড মেশিন।
শুধু একটি সফটওয়্যারের মাধ্যমে ফেসবুক, মাইস্পেস, টুইটার বা লিঙ্কডইন এর মতো সামাজিক নেটওয়ার্কিং সাটই থেকে মাত্র ৫২ মিনিটে নিজের সব ব্যক্তিগত তথ্য ও পোস্ট মুছে ফেলা সম্ভব। বিস্তারিত →
আমার দেশ নিয়ে আপিল বিভাগের শুনানি ১৫ জুলাই
সূত্র:দৈনিক আমার দেশের প্রকাশনা বাতিল-সংক্রান্ত আপিল বিভাগের স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য করা আবেদনের ওপর ১৫ জুলাই শুনানি হবে। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টির শুনানি হবে।
চেম্বার বিচারপতির আদেশ প্রত্যাহারের জন্য আমার দেশ কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি এস কে সিনহা শুনানির এদিন ধার্য করেন। বিস্তারিত →
কালের কণ্ঠের সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা
সূত্র:কালের কণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক মোস্তফা কামাল মহিউদ্দিন, সম্পাদক আবেদ খান ও প্রতিবেদক শফিকুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছেন একজন সাংসদ।
মানহানির অভিযোগ এনে আজ মঙ্গলবার পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলা রনি ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেছেন। বিস্তারিত →
মাহমুদুরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সূত্র: প্রতারণা মামলায় জামিন দিলেও পুলিশের উপর হামলার মামলায় সদ্য বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বুধবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতের আবেদন নাকচ করে মাহমুদুরকে কারা ফটকে তিন দিনের মধ্যে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দেওয়া হয়। বিস্তারিত →

