সুত্র:
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন শেখ হাসিনা।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের বিরোধী দলের দাবি এবং তা নিয়ে সংলাপের আলোচনার মধ্যে বৃহস্পতিবার ১৪ দলের এক বৈঠকে নিজের অবস্থান জানালেন আওয়ামী লীগ সভাপতি।
তিনি বলেছেন, “আমরা ২০০৭-২০০৮ সালের মতো পরিস্থিতিতে কোনোমতেই ফিরে যেতে চাই না। গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চেয়ে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। তবে তা নাকচ করে সরকারের বক্তব্যে সামনে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করছেন অনেকে।
এর মধ্যেই এই মাসের শুরুতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে জানান তিনি।
বিস্তারিত →






